
আজকের পাঠ
সাধারণ কালের 26তম সপ্তাহের শুক্রবারসপ্তাহদিন
রবিবার চক্র C · সপ্তাহদিন চক্র II
পাঠ Bengali Indian Revised Version (IRV-BN) থেকে; আপনার দেশে পাঠমালার সরকারি অনুবাদ ভিন্ন হতে পারে।
খ্রীষ্টযাগের পাঠ
প্রথম পাঠ ইয়োব 38:1, 12-21; 40:3-5
1তারপর সদাপ্রভু ইয়োবকে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে থেকে ডাকলেন এবং বললেন, 12তোমার জন্মের দিন থেকে, তুমি কি কখনও, ভোর শুরু হওয়ার আদেশ দিয়েছ এবং ভোরকে কি তার জায়গা জানিয়েছ। 13যাতে এটা পৃথিবীর প্রান্তগুলো ধরতে পারে, যাতে পাপীরা এর থেকে ঝরে পরে? 14কাদামাটি যেমন সিলমোহরের দ্বারা পরিবর্তিত হয় তেমন পৃথিবীর আকার পরিবর্তিত হয়েছে; ভাঁজ করা কাপড়ের মত এটার ওপর সমস্ত জিনিস পরিষ্কার ভাবে প্রকাশ পায়। 15পাপীদের থেকে তাদের আলো নিয়ে নেওয়া হয়েছে; তাদের উঁচু হাত ভাঙ্গা হয়েছে। 16তুমি কি সমুদ্রের জলের উত্স স্থলে গেছো? তুমি কি সমুদ্রের গভীর তলে হেঁটেছ? 17মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশ পেয়েছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দরজা দেখেছ? 18তুমি কি পৃথিবীর বিস্তার বুঝেছ? তুমি যদি এ সমস্ত জান, তবে আমায় বল। 19আলোর বিশ্রাম স্থানে যাওয়ার পথ কোথায় যেমন অন্ধকারের জন্য, তার বাসস্থান বা কোথায়? 20তুমি কি আলো এবং অন্ধকারকে তাদের কাজের জায়গায় পরিচালনা করতে পার? তুমি কি তাদের জন্য তাদের ঘরের রাস্তা পেতে পার? 21নিঃসন্দেহে তুমি জান, কারণ তুমি তখন জন্মেছিলে; তোমার আয়ুর সংখ্যা অনেক! 3তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন, 4“দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? আমি আমার মুখের ওপর হাত রাখি। 5আমি একবার কথা বলেছি এবং আমি আর উত্তর দেব না; সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”IRV-BN · Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied. প্রসঙ্গসহ পড়ুন: ইয়োব 38:1, 12-21; 40:3-5
সামসঙ্গীত সামসঙ্গীত 139:1-3, 7-8, 9-10, 13-14ab
1প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত। সদাপ্রভুু, তুমি আমাকে পরীক্ষা করেছ এবং তুমি আমাকে জান। 2তুমি জান যখন আমি বসি এবং যখন আমি উঠি, তুমি আমার চিন্তা ভাবনা দূর থেকে বোঝ। 3তুমি আমার পথ লক্ষ্য করেছ এবং কখন আমি শুই; তুমি আমার সব পথ ভাল করে জান। 7আমি তোমার আত্মা থেকে পালিয়ে কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে কোথায় পালাবো? 8যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে বিছানা পাতি, দেখ, সেখানে তুমি। 9যদি আমি উড়ে যাই সকালের ডানায় এবং যদি সমুদ্রের পরপারে গিয়ে বাস করি, 10এমনকি সেখানে তোমার হাত আমাকে চালাবে এবং তোমার ডান হাত আমাকে ধরে রাখবে। 13তুমি আমার ভেতরের যা কিছু গঠন করেছ; তুমি আমার মায়ের গর্ভে আমাকে গঠন করেছিলে। 14আমি তোমাকে ধন্যবাদ দেবো, কারণ তোমার কাজ অসাধারন এবং বিস্ময়কর। তুমি আমার জীবন ভালোভাবে জানো।কিছু পদ আংশিকভাবে পড়া হয়; পুরো পদ দেখানো হয়েছে।
IRV-BN · Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied. প্রসঙ্গসহ পড়ুন: সামসঙ্গীত 139:1-3, 7-8, 9-10, 13-14ab
মঙ্গলসমাচারের আগে জয়ধ্বনি সামসঙ্গীত 95:8ab
মঙ্গলসমাচার লূক 10:13-16
13কোরাসীন, ধিক তোমাকে! বৈৎসদা, ধিক তোমাকে! কারণ তোমাদের মধ্যে যে সব অলৌকিক কাজ করা হয়েছে, সে সব যদি সোর ও সীদোনে করা যেত, তবে অনেকদিন আগে তারা চট পরে ছাইয়ে বসে মন ফেরাত। 14কিন্তু বিচারে তোমাদের দশা হতে বরং সোর ও সীদোনের দশা সহনীয় হবে। 15আর হে কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উন্নত হবে? তুমি নরক পর্যন্ত নেমে যাবে। 16যে তোমাদের মানে, সে আমাকেই মানে এবং যে তোমাদের অগ্রাহ্য করে, সে আমাকেই অগ্রাহ্য করে আর যে আমাকে অগ্রাহ্য করে, সে তাঁকেই অগ্রাহ্য করে, যিনি আমাকে পাঠিয়েছেন।IRV-BN · Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied. প্রসঙ্গসহ পড়ুন: লূক 10:13-16
সাধারণ রোমীয় পঞ্জিকা। জাতীয় পঞ্জিকায় (যেমন রবিবারে প্রভুর প্রকাশ বা স্বর্গারোহণ) পাঠ ভিন্ন হতে পারে।
সূত্র: Ordo Lectionum Missae, দ্বিতীয় আদর্শ সংস্করণ (Libreria Editrice Vaticana, 1981)। সামসঙ্গীতের ধুয়া দেখানো হয় না।