AI-generated illustration: waves on a shore under parting storm clouds with sunlight breaking through.
AI-নির্মিত

যাত্রাপুস্তক

36
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
“সুতরাং সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে পবিত্র স্থানের সমস্ত কাজ কিভাবে করতে হবে, তা জানতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাদেরকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, সেই সব জ্ঞানী লোকেরা কাজ করবেন।” আরও দেখুন: যাত্রাপুস্তক 28:3যাত্রাপুস্তক 31:1-6যাত্রাপুস্তক 35:30-35মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁদের হৃদয়ে জ্ঞান দিয়েছিলেন, সেই অন্য সমস্ত জ্ঞানী লোককে ডাকলেন, অর্থাৎ সেই সব কাজ করার জন্য উপস্থিত হতে যাদের মনে বাসনা হল, তাঁদেরকে ডাকলেন। আরও দেখুন: কলসীয় 4:17ইব্রীয় 5:4যাত্রাপুস্তক 31:6তাতে তাঁরা পবিত্র স্থানের সমস্ত কাজ সম্পন্ন করার জন্য ইস্রায়েল সন্তানদের আনা সমস্ত উপহার মোশির কাছ থেকে গ্রহণ করলেন। আর লোকেরা তখনও প্রতি সকালে তাঁর কাছে ইচ্ছাদত্ত উপহার আনছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 35:29সামসঙ্গীত 101:8যিশাইয় 50:4তখন পবিত্র স্থানের সমস্ত কাজে নিযুক্ত থাকা সমস্ত বিজ্ঞ লোকেরা নিজেদের কাজ থেকে এসে মোশিকে বললেন, আরও দেখুন: লূক 12:42১ করিন্থীয় 3:10২ বংশাবলি 24:13“সদাপ্রভু কাজের জন্য যা যা করতে নির্দেশ করেছিলেন লোকেরা অনেক বেশি জিনিস আনছে।” আরও দেখুন: ২ বংশাবলি 31:6-10২ করিন্থীয় 8:2-3২ বংশাবলি 24:14তাতে মোশি আদেশ দিয়ে শিবিরের সব জায়গায় এই ঘোষণা করলেন যে, “কেউ পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক।” তাতে লোকেরা উপহার আনা বন্ধ করে দিল। কারণ সমস্ত কাজ করার জন্য তাদের যথেষ্ট, এমন কি, প্রয়োজনের থেকে বেশি জিনিস ছিল। আরও দেখুন: ২ বংশাবলি 31:10পরে সমস্ত দক্ষ কারিগর পাকানো সাদা মসীনা সুতো, নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে তৈরী দশটি পর্দার সমাগম তাঁবু তৈরী করলেন এবং সেই পর্দাগুলিতে দক্ষ শিল্পীর দিয়ে তৈরী করূবের আকৃতি ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 31:6যাত্রাপুস্তক 25:18যাত্রাপুস্তক 25:22সব পর্দা দৈর্ঘ্যে আটাশ হাত ও সব পর্দা প্রস্থে চার হাত, সমস্ত পর্দা একই মাপের ছিল। তিনি তার পাঁচটি পর্দা একসাথে যোগ করলেন এবং অন্য পাঁচটি পর্দাও একসাথে যোগ করলেন। আরও দেখুন: ১ করিন্থীয় 12:27যাত্রাপুস্তক 26:3১ করিন্থীয় 12:20তিনি জোড়ার জায়গায় প্রথম প্রান্তে পর্দার বালাতে নীল রঙের হূক করলেন এবং জোড়ার জায়গায় দ্বিতীয় প্রান্তে পর্দার বালাতেও সেই রকম করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:4তিনি প্রথম পর্দাতে পঞ্চাশটি হূক লাগালেন এবং দ্বিতীয় পর্দার জোড়ার জায়গায় বালাতে পঞ্চাশটি হূক লাগালেন; সেই দুটি হূক একে অপরের মুখোমুখি হল। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:5যাত্রাপুস্তক 26:10পরে তিনি সোনার পঞ্চাশটি হূক তৈরী করে সেই হূকে সমস্ত পর্দা একে অপরের সঙ্গে জোড়া দিলেন; তাতে সমাগম তাঁবুটি এক হল। আরও দেখুন: ১ করিন্থীয় 12:20১ পিতর 2:4-5ইফিষীয় 2:20-22পরে তিনি সমাগম তাঁবুর উপরের ঢাকনা হিসাবে তাঁবুর জন্য ছাগলের লোম দিয়ে পর্দাগুলি তৈরী করলেন; তিনি এগারোটি পর্দা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:7-13তার প্রত্যেকটি পর্দা দৈঘ্যে ত্রিশ হাত ও প্রত্যেকটি পর্দা প্রস্থে চার হাত; এগারোটি পর্দা একই মাপের ছিল। পরে তিনি পাঁচটি পর্দা আলাদা জুড়লেন ও ছয়টি পর্দা আলাদা জুড়লেন। আর জোড়ার জায়গায় মাথায় পর্দার বালাতে পঞ্চাশটি হূক লাগালেন এবং দ্বিতীয় জোড়ার জায়গায় মাথায় পর্দার বালাতেও পঞ্চাশটি হূক লাগালেন। একসাথে জুড়ে একটিই তাঁবু করার জন্য পিতলের পঞ্চাশটি হূক তৈরী করলেন। তিনি লাল রঙের ভেড়ার চামড়া দিয়ে তাঁবুর একটি ঢাকনা, আবার তার উপরে দামী চামড়ার অন্য একটি ঢাকনা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:14তিনি সমাগম তাঁবুর জন্য শিটীম কাঠের লম্বা তক্তা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 25:5যাত্রাপুস্তক 40:18-19গণনা পুস্তক 25:1এক একটি তক্তা দৈর্ঘ্যে দশ হাত ও প্রত্যেকটি তক্তা প্রস্থে দেড় হাত। প্রত্যেকটি তক্তা একে অন্যের সঙ্গে যুক্ত থাকার জন্য দুটি করে পায়া ছিল; এই ভাবে তিনি সমাগম তাঁবুর সমস্ত তক্তা তৈরী করলেন। তিনি সমাগম তাঁবুর জন্য তক্তা তৈরী করলেন। তিনি দক্ষিণদিকের জন্য কুড়িটি তক্তা তৈরী করলেন। তিনি সেই কুড়িটি তক্তার নীচের জন্য রূপার চল্লিশটি ভিত্তি তৈরী করলেন, একটি তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি তৈরী করলেন। তিনি সমাগম তাঁবুর দ্বিতীয় পাশের জন্য উত্তরদিকে কুড়িটি তক্তা করলেন ও সেইগুলির জন্য চল্লিশটি রূপার ভিত্তি তৈরী করলেন; এক তক্তার নীচে দুটি করে ভিত্তি ও অন্য অন্য তক্তার নীচেও দুটি করে ভিত্তি হল। আর পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছনের কোনের জন্য ছটি তক্তা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:27যাত্রাপুস্তক 26:22তিনি সমাগম তাঁবুর সেই পিছনের কোনে দুটি তক্তা রাখলেন। সেই দুটি তক্তার নীচে যুক্ত ছিল, কিন্তু সেইভাবে ওপরের একই বালার সঙ্গে যুক্ত ছিল; এই একই ভাবে পিছনের উভয় কোনগুলি যুক্ত করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:24সামসঙ্গীত 122:3ইফিষীয় 2:21তাতে আটটি তক্তা এবং রূপার ভিত্তি ছিল। সেখানে মোট ষোলটি ভিত্তি ছিল, প্রথম তক্তার নিচে দুটি ভিত্তি, পরের তক্তার নিচে দুটি ভিত্তি, সবগুলি এইভাবেই ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:25তিনি শিটীম কাঠের খিল তৈরী করলেন-সমাগম তাঁবুর এক পাশের তক্তার জন্য পাঁচটি খিল, আরও দেখুন: যাত্রাপুস্তক 26:26-29যাত্রাপুস্তক 30:5যাত্রাপুস্তক 25:28সমাগম তাঁবুর অন্য পাশের তক্তার জন্য পাঁচটি খিল এবং পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছন পাশের তক্তার জন্য পাঁচটি খিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:26আর মাঝখানের খিলটিকে তক্তাগুলির মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত করলেন। তিনি তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। তিনি তাদের বালাগুলি সোনা দিয়ে তৈরী করলেন এবং সোনার বালাগুলি খিলের ঘর হবার জন্য খিলগুলিও সোনা দিয়ে মুড়লেন। তিনি নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে পর্দা তৈরী করলেন, তাতে দক্ষ কারিগর দিয়ে করূব আঁকলেন। আরও দেখুন: মথি 27:51যাত্রাপুস্তক 30:6ইব্রীয় 10:20তিনি পর্দার জন্য শিটীম কাঠের চারটি স্তম্ভ তৈরী করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। তিনি স্তম্ভের জন্য সোনার হূক তৈরী করলেন এবং তার জন্য রূপার চারটি ভিত্তি ছাঁচে গড়লেন। আরও দেখুন: যিরমিয় 1:18তিনি তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর মাধ্যমে সূচির কাজ করা একটি পর্দা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 40:28যাত্রাপুস্তক 26:36-37তিনি তার পাঁচটি স্তম্ভ ও সেগুলির হূক তৈরী করলেন। তিনি তাদের মাথা ও দন্ডগুলি সোনায় মুড়ে দিলেন। সেগুলির মধ্যে পাঁচটি ভিত্তি ব্রোঞ্জের তৈরী। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:10

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)3টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যাত্রাপুস্তক 36:3

Ver. 3. Vows, or voluntary oblations to Moses, according to the Heb. C. ---

These donations are called first-fruits, because they were the best of all things, and the first offerings that were made by the people, in the desert. T. --- They shew great alacrity in performing this action, as it was to make some atonement for their liberality in honour of the golden calf. H. --- But as matter alone will not suffice, unless it be properly managed, so neither will the letter of the Scripture instruct us, unless God teaches us, by his pastors. Ephes. iv.

11. W. --- From this place to the end, the Roman edition of the Sept. is very confused. That of Alcala agrees better with the Vulgate than the Alexandrian or Aldine. See Grabe. Almost all the three following chapters might be comprised of these words. The workmen did all according to God's prescription. Moses perhaps gave them plans of what each was to execute; and hence Calmet accounts for these repetitions. H.

↑ 3

যাত্রাপুস্তক 36:33

Ver. 33. Bar, not mentioned, (C. xxvi. 28,) but specified by Josephus (iii. 5,) at the west end of the tabernacle, going across the breadth of the planks. Tostat.

↑ 33

যাত্রাপুস্তক 36:38

Ver. 38. Which heads, according to the Heb. and Sept. On some parts of the pillars the wood appeared.

↑ 38

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স