
গণনা পুস্তক · IRV-BN
গণনা পুস্তক
2
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে। আরও দেখুন: ১ করিন্থীয় 14:40১ করিন্থীয় 14:33যিহোশূয় 3:4পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে। আরও দেখুন: রূত 4:20১ বংশাবলি 2:10গণনা পুস্তক 1:7যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন। আরও দেখুন: গণনা পুস্তক 26:22গণনা পুস্তক 1:27তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:8গণনা পুস্তক 7:18গণনা পুস্তক 7:23নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 26:25গণনা পুস্তক 1:29আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:9গণনা পুস্তক 7:29গণনা পুস্তক 10:16সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 26:26-27গণনা পুস্তক 1:31যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে। আরও দেখুন: গণনা পুস্তক 10:14দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:5গণনা পুস্তক 7:30গণনা পুস্তক 10:18রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 26:7গণনা পুস্তক 1:21তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:6গণনা পুস্তক 10:19গণনা পুস্তক 7:36শিমিয়োনের সৈন্য সংখ্যা ঊনষষ্টি হাজার তিনশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:23গণনা পুস্তক 26:14গাদ বংশও তার পাশে থাকবে। দ্যুয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 7:42গণনা পুস্তক 1:14গণনা পুস্তক 10:20গাদের সৈন্য সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:25গণনা পুস্তক 26:18রূবেণের শিবিরের গণনা করা মোট সৈন্য সংখ্যা এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ জন। তারা শিবির থেকে দ্বিতীয় বারে এগিয়ে যাবে। আরও দেখুন: গণনা পুস্তক 10:18গণনা পুস্তক 2:24গণনা পুস্তক 2:9তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে। আরও দেখুন: গণনা পুস্তক 10:21গণনা পুস্তক 10:17গণনা পুস্তক 1:50-53ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:10গণনা পুস্তক 10:22আদিপুস্তক 48:14-20ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:33গণনা পুস্তক 26:37তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:10গণনা পুস্তক 7:54গণনা পুস্তক 10:23মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:35গণনা পুস্তক 26:34আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:11সামসঙ্গীত 68:27গণনা পুস্তক 10:24বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:37গণনা পুস্তক 26:41ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে। আরও দেখুন: গণনা পুস্তক 10:22গণনা পুস্তক 2:16গণনা পুস্তক 2:31দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:12গণনা পুস্তক 7:71গণনা পুস্তক 10:25দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 26:43গণনা পুস্তক 1:39তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:13গণনা পুস্তক 7:72গণনা পুস্তক 7:77আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:41গণনা পুস্তক 26:47নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে। আরও দেখুন: গণনা পুস্তক 1:15গণনা পুস্তক 26:48-50গণনা পুস্তক 1:42-43নপ্তালির সৈন্য সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন। আরও দেখুন: গণনা পুস্তক 1:42-43গণনা পুস্তক 26:50দানের শিবিরের মোট লোক সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো জন। তারা তাদের পতাকা নিয়ে শিবির থেকে শেষে এগিয়ে যাবে।” আরও দেখুন: গণনা পুস্তক 10:25গণনা পুস্তক 2:16গণনা পুস্তক 2:9মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:46যাত্রাপুস্তক 38:26গণনা পুস্তক 11:21কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:47-49গণনা পুস্তক 26:57-62ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত। আরও দেখুন: সামসঙ্গীত 119:6গণনা পুস্তক 24:5-6লূক 1:6
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।