AI-generated illustration: a snow-dusted mountain peak glowing orange at first light under a deep blue sky.
AI-নির্মিত

গণনা পুস্তক

7
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 8:10-11গণনা পুস্তক 7:84মথি 23:19সেই দিন ইস্রায়েলের শাসনকর্তারা, পরিবারের নেতারা তাদের নৈবেদ্য উত্সর্গ করলেন। এই ব্যক্তিরা সমস্ত বংশের শাসনকর্ত্তা ছিলেন, তাঁরা গণনা করা লোকেদের উপরে নিযুক্ত ছিলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:4-16গণনা পুস্তক 2:1-34ইষ্রা 2:68-69তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন। তখন সদাপ্রভু মোশিকে বললেন, তিনি বললেন, “তাদের থেকে নৈবেদ্য গ্রহণ কর এবং সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহার করবে। তুমি সেগুলি লেবীয়দেরকে দেবে; এক এক জনকে তার কাজের প্রয়োজন অনুসারে দেবে।” আরও দেখুন: যিশাইয় 49:1-8তীত 3:8যাত্রাপুস্তক 35:4-10মোশি সেই সমস্ত গরুর গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন। তিনি গের্শোনের সন্তানদের দুই গরুর গাড়ি ও চারটি বলদ দিলেন, কারণ সেগুলি তাদের কাজে প্রয়োজন। আরও দেখুন: গণনা পুস্তক 4:24-28গণনা পুস্তক 3:25-26তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল। আরও দেখুন: গণনা পুস্তক 4:28-33গণনা পুস্তক 3:36-37কিন্তু কহাতের সন্তানদের কিছুই দিলেন না, কারণ সমাগম তাঁবুর অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্রের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করত। আরও দেখুন: ১ বংশাবলি 15:13গণনা পুস্তক 3:31২ শমূয়েল 6:13মোশি যেদিন বেদি অভিষেক করেছিলেন, সেদিনের নেতারা বেদি প্রতিষ্ঠার উপহার উত্সর্গ করলেন। সেই নেতারা বেদির সামনে নিজেদের উপহারও উত্সর্গ করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 7:9১ রাজাবলি 8:63নহিমিয় 12:27সদাপ্রভু মোশিকে বললেন, “এক এক জন নেতা এক এক দিন বেদি প্রতিষ্ঠার জন্য নিজেদের উপহার উত্সর্গ করবে।” আরও দেখুন: ১ করিন্থীয় 14:40কলসীয় 2:5১ করিন্থীয় 14:33প্রথম দিন, যিহূদা বংশের অম্মীনাদবের ছেলে নহশোন তাঁর উপহার আনলেন। আরও দেখুন: আদিপুস্তক 49:10রূত 4:20লূক 3:32তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 30:13যাত্রাপুস্তক 25:29যাত্রাপুস্তক 37:16তিনি আরও ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি থালা দিলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 35:8১ রাজাবলি 7:50যাত্রাপুস্তক 30:7-8তিনি হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া দিলেন। আরও দেখুন: রোমীয় 5:16-21রোমীয় 5:6-11তীত 2:14তিনি পাপার্থক বলির জন্য এক ছাগ দিলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 4:23লেবীয় পুস্তক 4:25তিনি মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এগুলি অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার ছিল। আরও দেখুন: লেবীয় পুস্তক 3:1-17২ করিন্থীয় 5:19-21দ্বিতীয় দিনের, ইষাখরের শাসনকর্ত্তা সূয়ারের ছেলে নথনেল উপহার আনলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:8গণনা পুস্তক 2:5তিনি তাঁর উপহার হিসাবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া; আরও দেখুন: আদিপুস্তক 8:20রোমীয় 12:1ইফিষীয় 5:2পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এটা সূয়ারের ছেলে নথনেলের উপহার। আরও দেখুন: লেবীয় পুস্তক 7:11-13কলসীয় 1:1১ রাজাবলি 8:63তৃতীয় দিনের, সবূলূন সন্তানদের শাসনকর্ত্তা হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:9গণনা পুস্তক 2:7তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া; আরও দেখুন: সামসঙ্গীত 51:16আমোষ 5:22যিশাইয় 1:11পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি পুরুষ ভেড়া; এগুলি হেলোনের ছেলে ইলীয়াবের উপহার। চতুর্থ দিনের রূবেণ সন্তানদের শাসনকর্ত্তা শদেয়ুরের ছেলে ইলীষূর তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:5গণনা পুস্তক 2:10তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; আরও দেখুন: মালাখি 1:11লূক 1:10প্রকাশিত বাক্য 8:3হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া; পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি শদেয়ুরের ছেলে ইলীষূরের উপহার। পঞ্চম দিনের শিমিয়োন সন্তানদের শাসনকর্ত্তা সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:6গণনা পুস্তক 2:12তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; আরও দেখুন: প্রকাশিত বাক্য 5:6১ পিতর 1:19যাত্রাপুস্তক 12:5পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার। ষষ্ট দিনের গাদ সন্তানদের শাসনকর্ত্তা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:14গণনা পুস্তক 2:14তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; আরও দেখুন: লেবীয় পুস্তক 14:10লেবীয় পুস্তক 2:5১ যোহন 2:27ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া; আরও দেখুন: যিশাইয় 53:4সামসঙ্গীত 66:15২ করিন্থীয় 5:21পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগলের শাবক ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার। সপ্তম দিনের ইফ্রয়িম সন্তানদের শাসনকর্ত্তা অম্মীহূদের ছেলে ইলীশামা তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:10গণনা পুস্তক 2:18তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাণের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার। অষ্টম দিনের মনঃশি সন্তানদের শাসনকর্ত্তা পদাহসূরের ছেলে গমলীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:10গণনা পুস্তক 2:20তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি পদাহসূরের ছেলে গমলীয়েলের উপহার। নবম দিনের বিন্যামীন সন্তানদের শাসনকর্ত্তা গিদিয়োনির ছেলে অবীদান তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:11গণনা পুস্তক 2:22তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; আরও দেখুন: যিশাইয় 66:20ফিলিপীয় 4:18ইব্রীয় 13:15হোমবলির জন্য এক বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি গিদিয়োনির ছেলে অবীদানের উপহার। দশম দিনের দান সন্তানদের শাসনকর্ত্তা অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাঁর উপহার উত্সর্গ। আরও দেখুন: গণনা পুস্তক 1:12গণনা পুস্তক 2:25তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার। এগারো দিনের আশেরের লোকদের শাসনকর্ত্তা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:13গণনা পুস্তক 2:27তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; আরও দেখুন: গণনা পুস্তক 7:13-88ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুই ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অক্রণের ছেলে পগীয়েলের উপহার। বারো দিনের নপ্তালি সন্তানদের শাসনকর্ত্তা ঐননের ছেলে অহীরঃ তাঁর উপহার উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 1:15গণনা পুস্তক 2:29তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি ঐননের ছেলে অহীরের উপহার। মোশি যেদিন বেদিটি অভিষেক করলেন সেদিন ইস্রায়েলের সমস্ত শাসনকর্তারা সমস্ত জিনিস উত্সর্গ করলেন। তাঁরা রূপার বারোটি থালা, রূপার বারোটি বাটি, সোনার বারোটি চামচ উত্সর্গ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 7:10গণনা পুস্তক 7:1ইষ্রা 2:68-69তার প্রত্যেক থালা একশো ত্রিশ শেকল এবং প্রত্যেকটি বাটি সত্তর শেকল; মোট পাত্রের রূপার পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দুই হাজার চারশো শেকল। আরও দেখুন: ১ বংশাবলি 22:14ইষ্রা 8:25-26১ বংশাবলি 29:4ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচের পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ শেকল; মোট এইসব চামচের সোনার একশো কুড়ি শেকল। তাঁরা হোমবলির জন্য বারোটি বলদ, বারোটি ভেড়া, এক বছরের বারোটি পুরুষ ভেড়া উত্সর্গ করলেন। তাঁরা ভক্ষ্য নৈবেদ্য দিলেন। পাপার্থক বলিদান হিসাবে বারোটি পুরুষ ছাগল দিলেন। মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি ষাঁড়, ষাটটি ভেড়া, ষাটটি পুরুষ ছাগল, এক বছরের ষাটটি পুরুষ ভেড়া। এগুলি বেদির অভিষেকের পরে বেদি প্রতিষ্ঠার উপহার। আরও দেখুন: গণনা পুস্তক 7:10গণনা পুস্তক 7:1গণনা পুস্তক 7:84মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে সমাগম তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি ঈশ্বরের কথা শুনতেন। ঈশ্বর তাঁর সাথে কথা বলতেন সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণ থেকে, সেই দুই করূবের মধ্যে থেকে। সদাপ্রভু তাঁর সাথে কথা বলতেন। আরও দেখুন: ইব্রীয় 4:16সামসঙ্গীত 99:1যাত্রাপুস্তক 33:9-11

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)10টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

গণনা পুস্তক 7:1

Ver. 1. The day. The second of the second month, the year after the Hebrews left Egypt. We might read this chapter immediately after the 10th of Leviticus.

↑ 1

গণনা পুস্তক 7:3

Ver. 3. Covered. Destined to carry some parts of the tabernacle. C. --- The Sept.

use a term which, according to Hesychius, denotes the chariots in which people of quality travelled, Lampenes. M.

↑ 3

গণনা পুস্তক 7:8

Ver. 8. Four. The sons of Merari were not very numerous, (C. iv. 44,) and they had the heaviest parts of the tabernacle to carry. The metal alone would weigh 274,875 Roman pounds, of 12

ounces each; not to mention the pillars, &c. If 100 waggons carried each 3000

pounds, and every man 50, they would not carry one half; so that the people must have furnished them with many more waggons besides these four of the princes. Jansen. C. --- Abulensis thinks the Merarites carried all that was not laid on the four waggons. M.

↑ 8

গণনা পুস্তক 7:9

Ver. 9. Serve in removing the most sacred vessels of the sanctuary. C. iv. 4. ---

Shoulders, out of respect. Yet the ark itself was placed on a cart, (2 K. vi. 3. H.) improperly. D.

↑ 9

গণনা পুস্তক 7:10

Ver. 10. That day. About that time; the ceremony lasted at least twelve days, v.

84. T.

↑ 10

গণনা পুস্তক 7:11

Ver. 11. Altar of holocausts, the dedication of which continued seven days. Ex.

xxix. 36. M.

↑ 11

গণনা পুস্তক 7:13

Ver. 13. Dish, ( acetabulum. ) Heb. kaharath. See Ex. xxv. 29. This present of the prince of Juda weighed five Roman pounds. It was of silver, and consequently could not be used in the sanctuary, but in the court, (C.) at the altar of holocausts. T.

↑ 13

গণনা পুস্তক 7:14

Ver. 14. Mortar. Heb. caph, which the Vulgate commonly renders phiala, "a cup," (M.) may signify a spoon for incense, as it generally accompanies the censer. 3 K. vii. 20. It means literally "the palm of the hand." The high priest took his hands full of incense on the day of expiation. Lev. xvi. 12. But on other occasions, a spoon was probably used to throw incense on the altar, or on the coals which were burning in the censers. C.

↑ 14

গণনা পুস্তক 7:23

Ver. 23. Buck-goats, ( hircos). The same as the he-goats given by Nahasson.

The presents of all the 12 princes are equal; and Moses mentions them in detail with equal honour. They give them according to the order in which they encamped. Juda, with his two tribes, first; then Ruben, &c.

↑ 23

গণনা পুস্তক 7:89

Ver. 89. Oracle of God, whose majesty appeared, in the form of a bright cloud, upon the propitiatory, or mercy-seat. H. --- Moses is allowed to enter in quality of God's messenger, to announce his will to the people; or perhaps he heard the mandates of God, standing without the veil. D.

↑ 89

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স