AI-generated illustration: waves on a shore under parting storm clouds with sunlight breaking through.
AI-নির্মিত

যাত্রাপুস্তক

38
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
বত্সলেল শিটীম কাঠ দিয়ে হোমবেদি তৈরী করলেন; সেটা দৈর্ঘ্যে পাঁচ হাত, প্রস্থে পাঁচ হাত ও চারকোনের উচ্চতা তিন হাত করা হল। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:1-8যাত্রাপুস্তক 40:6২ বংশাবলি 4:1তিনি তার চার কোণের উপরে কতকগুলি শিং তৈরী করলেন; সেই শিংগুলি বেদির সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং তিনি সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন। আরও দেখুন: ইয়োব 6:12যাত্রাপুস্তক 27:2তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ী, হাতা, বাটি, তিনটি কাঁটাযুক্ত দন্ড ও আগুন রাখা পাত্র, এই সমস্ত পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:3১ শমূয়েল 2:13বেদির জন্য বেড়ের নীচের অর্ধেক অংশ থেকে জালের কাজ করা ব্রোঞ্জের ঝাঁঝরী তৈরী করলেন। তিনি সেই ব্রোঞ্জের ঝাঁঝরীর চার কোণের জন্য বহন-দণ্ডের ধারক হিসাবে চারটি বালা ছাঁচে গড়লেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:4তিনি শিটীম কাঠ দিয়ে বহন দণ্ড তৈরী করে ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 10:3যাত্রাপুস্তক 25:6তিনি বেদি বয়ে নিয়ে যাবার জন্য তার পাশের বালাগুলিতে ঐ বহন-দণ্ড পরালেন। তিনি তক্তা ছাড়াই বেদিটি ফাঁপা ভাবে তৈরী করলেন। আরও দেখুন: প্রেরিত 9:15১ করিন্থীয় 1:24১ করিন্থীয় 2:2তিনি একটি ব্রোঞ্জের গামলার মত বড় পাত্র তার সঙ্গে ব্রোঞ্জের দানি তৈরী করলেন। তিনি সমাগম তাঁবুতে যে স্ত্রীলোকরা সেবার কাজে নিযুক্ত ছিল তাদের জন্য আয়না সেই পাত্রের বাইরের দিকে লাগালেন। আরও দেখুন: ১ শমূয়েল 2:22লূক 2:37যাত্রাপুস্তক 40:7তিনি ওঠান প্রস্তুত করলেন। উঠানের দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সুতোর একশো হাত পরিমাপের পর্দা ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:9-19সামসঙ্গীত 89:7যাত্রাপুস্তক 40:33তার কুড়িটি স্তম্ভ ও কুড়িটি তলদেশের অংশ ব্রোঞ্জের ছিল। সেই স্তম্ভের হূক ও দন্ডগুলি ছিল রূপার। উত্তর দিকের পর্দা একশো হাত ও তার কুড়িটি স্তম্ভ ও কুড়িটি তলদেশ ব্রোঞ্জের এবং স্তম্ভের হূক ও দন্ডগুলি রূপার ছিল। পশ্চিম দিকের পর্দা পঞ্চাশ হাত ও তার দশটি স্তম্ভ ও দশটি ভিত্তি এবং স্তম্ভের হূক ও দন্ডগুলি রূপার ছিল। উঠানটির পূর্বদিকের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ হাত। প্রবেশপথের একদিকের জন্য পনেরো হাত পর্দা ছিল, তার তিনটি স্তম্ভ ও তিনটি ভিত্তি ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:14উঠানের অন্য পাশের প্রবেশপথের জন্যও পনেরো হাত পর্দা ও তার তিনটি স্তম্ভ ও তিনটি ভিত্তি ছিল। উঠানের চারদিকের সমস্ত পর্দা পাকান সাদা মসীনা সুতোয় তৈরী। স্তম্ভের ভিত্তিগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরী। স্তম্ভের হূক ও দন্ডগুলি রূপার ও তার ওপরের অংশও রূপা দিয়ে মোড়া এবং উঠানের সমস্ত স্তম্ভগুলি ছিল রূপার তৈরী। উঠানের ফটকের পর্দা ছিল কুড়ি হাত। পর্দাটি নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোয় সূচির কাজে তৈরী এবং তার দৈর্ঘ্য কুড়ি হাত, আর উঠানের পর্দার মত উচ্চতা ছিল পাঁচ হাত। আরও দেখুন: ২ বংশাবলি 3:14তার চারটি ব্রোঞ্জের ভিত্তি ও রূপার হূক ছিল। তাদের ওপরের অংশ ও দন্ড রূপা দিয়ে মোড়ানো ছিল। সমাগম তাঁবুর উঠানের চারিদিকের খুঁটিগুলি ছিল ব্রোঞ্জের। আরও দেখুন: ২ বংশাবলি 3:9যিশাইয় 22:23উপদেশক 12:11সমাগম তাঁবুর, সাক্ষ্যের সমাগম তাঁবুর, দ্রব্য-সংখ্যার বিবরণ এই। মোশির আদেশ অনুসারে সেই সমস্ত করা হল। এটা লেবীয়দের কাজ হিসাবে হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী করা হল। আরও দেখুন: প্রেরিত 7:44গণনা পুস্তক 1:53২ বংশাবলি 24:6সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে যিহূদা বংশের হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল সমস্তই তৈরী করেছিলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 31:1-5যাত্রাপুস্তক 35:30সামসঙ্গীত 119:6দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি দক্ষ ও শিল্পকুশলী এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর শিল্পকার ছিলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 35:34যাত্রাপুস্তক 31:6পবিত্র সমাগম তাঁবু তৈরীর সমস্ত কাজে এইসব সোনা লাগল, উপহারের সমস্ত সোনা পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাতশো ত্রিশ শেকল ছিল। আরও দেখুন: গণনা পুস্তক 18:16লেবীয় পুস্তক 27:25গণনা পুস্তক 3:47মণ্ডলীর লোকদের রূপা পবিত্র জায়গার শেকল পরিমাপের অনুযায়ী একশো তালন্ত এবং এক হাজার সাতশো পঁচাত্তর শেকল ছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 30:12প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা কুড়ি বছর বয়সী কিংবা তার থেকে বেশি বয়সী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল দিতে হয়েছিল। আরও দেখুন: গণনা পুস্তক 1:46যাত্রাপুস্তক 30:13যাত্রাপুস্তক 12:37সেই একশো তালন্ত রূপার পবিত্র স্থানের ভিত্তি ও পর্দার ভিত্তি ছাঁচে করা হয়েছিল; একশোটি ভিত্তি, প্রত্যেক ভিত্তির জন্য এক তালন্ত করে ব্যয় হয়েছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:19যাত্রাপুস্তক 26:25যাত্রাপুস্তক 26:32ঐ এক হাজার সাতশো পঁচাত্তর শেকলে তিনি সমস্ত স্তম্ভের জন্য হূক তৈরী করেছেন ও তাদের ওপরের অংশ মুড়েছেন ও তাদের জন্য দন্ড তৈরী করেছেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:17উপহারের ব্রোঞ্জ সত্তর তালন্ত দুই হাজার চারশো শেকল ছিল। সেটা দিয়ে তিনি সমাগম তাঁবুর প্রবেশপথের ভিত্তি, ব্রোঞ্জের বেদি ও ব্রোঞ্জের ঝাঁঝরী ও বেদির সমস্ত পাত্র আরও দেখুন: যাত্রাপুস্তক 26:37যাত্রাপুস্তক 27:10যাত্রাপুস্তক 27:17এবং উঠানের চারদিকের তলদেশ ও উঠানের প্রবেশপথের তলদেশ ও সমাগম তাঁবুর সমস্ত খুঁটি ও উঠানের চারদিকের খুঁটি তৈরী করেছিলেন।

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)7টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যাত্রাপুস্তক 38:8

Ver. 8. Mirrors. Formerly all sorts of metal, silver, copper, tin, &c. were used for mirrors, till the Europeans began to make them of glass. The best were made of a mixture of copper and tin.

Plin. xxxiii. 9. --- Watched. Hebrew, served like soldiers: fasting and praying, according to the Sept. and Chal. These devout women came thither with great alacrity, to shew their affection towards God, and to consecrate to his service what had hitherto served to nourish vanity. Such were the virgins, mentioned 2

Machabees iii. 19, and those who were abused by the sons of Heli.

1 K. ii. 22. Ann, the prophetess, and our blessed Lady, were thus also employed in the temple.

Luke ii. 37. Women kept watch, singing and dancing before the palace of the Persian kings. C.

--- When the tabernacle was fixed at Silo, small apartments were probably built for the convenience of these pious women. T.

↑ 8

যাত্রাপুস্তক 38:10

Ver. 10. Brass. The Heb. does not say the pillars were of brass, but only the bases. The body was of wood, encircled with silver, v. 12. See C. xxvii. 10. C.

↑ 10

যাত্রাপুস্তক 38:17

Ver. 17. The, &c. Some render the Heb. "The bases of the pillars were of brass, the hooks of the pillars and circles were of silver, their chaptrels were covered with silver." Bonfrere supposes that the pillars were of the Ionic order, and that the chaptrels here designate the summit or abacus; while the hooks (vuim) mean the voluta, (M.) or bolster, representing the head-dress of virgins in their long hair. Vitruvius. H.

↑ 17

যাত্রাপুস্তক 38:21

Ver. 21. Ithamar, some time after this, (Num. i. 50,) was appointed to deliver the necessary vessels to the Levites; part of whose duty it was to take down the tabernacle and set it up again, and to keep an account of all things. M.

↑ 21

যাত্রাপুস্তক 38:24

Ver. 24. Gifts, voluntarily. The following verse mentions what arose from the tax of half a sicle per head. C. xxx. 13.

↑ 24

যাত্রাপুস্তক 38:25

Ver. 25. And it, &c. Heb. is rather more express, "And the silver given by those who were numbered, was a hundred talents, 1775 sicles of the weight of the sanctuary, v. 26. They gave each half a sicle, paid by all those who were 20

years old and upwards, amounting to 603,550

men." Hence the talent would weigh exactly 3000 sicles, (C.) or 12,000

drachmas. Some say that the common talent weighed 100 pounds, and that of the sanctuary 120, each pound containing 25 sicles. D.

↑ 25

যাত্রাপুস্তক 38:29

Ver. 29. Seventy. Heb. confines the number of talents to 70, and allows "two thousand and four hundred sicles." The Greek interpreters vary.

↑ 29

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স