
যিরমিয় · IRV-BN
যিরমিয়
24
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
সদাপ্রভু আমাকে কিছু দেখালেন। দেখ, সদাপ্রভুর মন্দিরের সামনে দুই ঝুড়ি ডুমুর ফল রাখা। বাবিলের রাজা নবূখদনিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিকনিয়কে, যিহূদার রাজকর্মচারীদের, কারিগর ও কর্মকারদের যিরূশালেম থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার পরে এই দর্শন ঘটেছিল। আরও দেখুন: যিরমিয় 29:2২ বংশাবলি 36:10২ রাজাবলি 24:12-16একটা ঝুড়ির ডুমুর ছিল খুব ভালো প্রথম পাকা ডুমুরের মত, কিন্তু অন্য ঝুড়িটি খুব খারাপ ছিল, যা খাওয়া যায় না। আরও দেখুন: যিশাইয় 5:7যিশাইয় 5:4মীখা 7:1সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখছ?” আমি বললাম, “ডুমুর; খুব ভাল ডুমুর এবং খুব খারাপ যেগুলি খাওয়া যায় না।” আরও দেখুন: আমোষ 8:2সখরিয় 5:5-11যিরমিয় 1:11-14তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি যিহূদার বন্দীদের মঙ্গলের জন্য তাদের দিকে লক্ষ্য রাখবো, সেই ভাল ডুমুরের মত, যাদের আমি এখান থেকে কলদীয়দের দেশে পাঠিয়েছি। আরও দেখুন: সখরিয় 13:9নহূম 1:7সামসঙ্গীত 94:12-14আমি তাদের মঙ্গলের জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, তাদের বিচ্ছিন্ন করব না। আমি তাদের রোপণ করব, তাদের উপড়ে ফেলব না। আরও দেখুন: যিরমিয় 42:10যিরমিয় 29:10যিরমিয় 33:7তখন আমি তাদের আমাকে জানবার জন্য অন্তর দেব যে, আমিই সদাপ্রভু। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, তাই তারা তাদের সমস্ত অন্তর দিয়ে আমার কাছে ফিরে আসবে। আরও দেখুন: ইব্রীয় 8:10যিরমিয় 30:22যিহিষ্কেল 37:23কিন্তু খারাপ ডুমুরগুলির মত করে, যা খেতে খুব খারাপ” সদাপ্রভু এই কথা বলেন, “আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের অবশিষ্ট লোকেরা যারা ওই দেশে রয়ে গেছে বা মিশর দেশে বাস করছে তাদের সঙ্গে এই রকম খারাপ ব্যবহার করব। আরও দেখুন: যিরমিয় 43:1যিরমিয় 37:17যিরমিয় 29:16-18আমি তাদের যেখানেই তাড়িয়ে দিই, প্রত্যেক জায়গায় তাদের ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত জাতির দুর্যোগ, অসম্মানিত এবং প্রবাদ, উপহাসের পাত্র ও অভিশপ্ত করে তুলব। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 28:37যিরমিয় 29:18যিরমিয় 15:4আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেখানে যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়, আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী পাঠাব।” আরও দেখুন: যিশাইয় 51:19যিরমিয় 19:7যিহিষ্কেল 5:12-17
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)5টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
যিরমিয় 24:1
Ver. 1. Engravers. Heb. "those who enclose." 4 K. xxiv. 14. and 1 K. xiii. 19.
↑ 1যিরমিয় 24:2
Ver. 2. Season. Appearing in autumn and ripe in spring. Mic. vii. 1. C.
↑ 2যিরমিয় 24:5
Ver. 5. Regard. Lit. "know," with love. Ps. i. 6. H. --- Jechonias was treated with honour, (4 K.
xxv. 27.) as well as Daniel (ii. 48.) and Zorobabel, of the same family. C. xxix. 5.
The captives, under Sedecias, (v. 8.) were much more abused. C. xxix. 17. C. ---
This is the literal sense; the mystical shews that the good shall be rewarded.
W.
↑ 5যিরমিয় 24:6
Ver. 6. Up, till the Messias appear, and the true Israel of God, his disciples, to whom the promises chiefly pertain. They will continue for ever. If this answer does not give satisfaction, as it ought, we may say that the Jews did not comply with the condition, and were therefore abandoned to the Romans. C.
↑ 6যিরমিয় 24:8
Ver. 8. Egypt, to which they fled contrary to the prophet's advice. 4 K. xxv. 26.
↑ 8লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স