AI-generated illustration: the prophet Ezekiel stands on a hillside at dawn as the breath of God sweeps through the valley and the people of the dry bones rise up alive. Classical sacred-art style.
AI-নির্মিত

যিহিষ্কেল

37
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
সদাপ্রভুর হাত আমার ওপরে এসেছিল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মধ্যে রাখলেন; তা হাড়ে পরিপূর্ণ ছিল। আরও দেখুন: যিহিষ্কেল 3:22প্রেরিত 8:39যিহিষ্কেল 1:3পরে তিনি চারিদিকে তাদের কাছ দিয়ে আমাকে নিয়ে গেলেন; আর দেখ, সেই উপত্যকার ওপরে প্রচুর হাড় ছিল এবং দেখ, সে সব খুব শুকনো। আরও দেখুন: সামসঙ্গীত 141:7যিহিষ্কেল 37:11তিনি আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, এই সব হাড় কি জীবিত হবে?” তাই আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু আপনি জানেন।” আরও দেখুন: যোহন 11:25-26যোহন 5:21দ্বিতীয় বিবরণ 32:39তখন তিনি আমাকে বললেন, “তুমি এই সব হাড়ের উদ্দেশ্যে ভাববাণী বল, তাদেরকে বল, ‘হে শুকনো হাড় সব সদাপ্রভুর বাক্য শোনো। আরও দেখুন: যোহন 5:25যোহন 5:28-29মথি 21:21প্রভু সদাপ্রভু এই সব হাড়কে এই কথা বলেন, “দেখ, আমি তোমাদের মধ্যে আত্মা আনব, তাতে আরও দেখুন: যিহিষ্কেল 37:14সামসঙ্গীত 104:29-30আদিপুস্তক 2:7তোমার জীবিত হবে। আর আমি তোমাদের ওপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করব, চামড়া দিয়ে তোমাদেরকে ঢেকে দেব ও তোমাদের মধ্যে নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে, আর তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।” আরও দেখুন: যোয়েল 2:27যিশাইয় 49:23যোয়েল 3:17তখন আমি যেমন আজ্ঞা পেলাম, সেই অনুসারে ভাববাণী বললাম; আর আমার ভাববাণী বলবার দিনের শব্দ হল, আর দেখ, কম্পনের শব্দ হল এবং সেই সব হাড়ের মধ্যে প্রত্যেক হাড় নিজেদের হাড়ের সঙ্গে সংযুক্ত হল। আরও দেখুন: প্রেরিত 2:2১ রাজাবলি 19:11-13প্রেরিত 4:19আমি দেখলাম, আর দেখ, তাদের ওপরে শিরা হল ও মাংস বৃদ্ধি পেল এবং চামড়া তাদেরকে ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে জীবন ছিল না। পরে তিনি আমাকে বললেন, নিশ্বাসের উদ্দেশ্যে ভাববাণী বল, হে মানুষের-সন্তান ভাববাণী বল এবং নিশ্বাস কে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে নিশ্বাস; চারি বায়ু থেকে এস এবং এই মৃত লোকেদের ওপরে বয়ে যাও, যেন তারা জীবিত হয়। আরও দেখুন: যোহন 3:8পরমগীত 4:16যিহিষ্কেল 37:14তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, সেই অনুসারে আমি ভাববাণী বললাম; তাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা জীবিত হল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে খুব বিরাট বাহিনী। আরও দেখুন: প্রকাশিত বাক্য 11:11সামসঙ্গীত 104:30প্রকাশিত বাক্য 20:4-5পরে তিনি আমাকে বললেন, হে মানুষের-সন্তান, এই সব হাড় সব ইস্রায়েল কুলের; দেখ, তারা বলছে, আমাদের হাড় সব শুকনো হয়ে গিয়েছে এবং আমাদের আশ্বাস নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম। আরও দেখুন: ইফিষীয় 2:1সামসঙ্গীত 77:7-9যিহিষ্কেল 39:25এই জন্য তুমি ভাববাণী বল, তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবর সব খুলে দেব, হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব এবং তোমাদেরকে ইস্রায়েল-দেশে নিয়ে যাব। আরও দেখুন: যিশাইয় 26:19হোশেয় 13:14১ থিষলনীকীয় 4:16তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব। আরও দেখুন: যিহিষ্কেল 37:6যিহিষ্কেল 16:62সামসঙ্গীত 126:2-3আর আমি তোমাদের মধ্যে নিজের নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে এবং আমি তোমাদেরকে নিজের দেশে বাস করাব যখন তোমার জানবে যে, আমি সদাপ্রভু এটা বলেছি এবং এটা করেছি’;” সদাপ্রভু এই কথা বলেন। আরও দেখুন: যোয়েল 2:28-29যিহিষ্কেল 36:27যিহিষ্কেল 11:19পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল, “হে মানুষের-সন্তান তুমি নিজের জন্য একটা কাঠ নিয়ে তার ওপরে এই কথা লেখো, যিহূদার জন্য এবং তার সঙ্গী ইস্রায়েল-সন্তানদের জন্য। পরে একখানি কাঠ নিয়ে তার ওপরে লেখো, যোষেফের জন্য, এটা ইফ্রয়িমের ও তার সঙ্গী সব ইস্রায়েল কুলের কাঠ। আরও দেখুন: ২ বংশাবলি 15:9২ বংশাবলি 10:19২ বংশাবলি 10:17পরে সেই দুটি কাঠ পরস্পর জোড়া দিয়ে একটি কাঠ কর, যাতে তোমার হাতে এক হয়। আরও দেখুন: হোশেয় 1:11যিরমিয় 50:4যিশাইয় 11:13আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলবে, এতে আপনার উদ্দেশ্য কি, তা কি আমাদেরকে জানাবেন না? আরও দেখুন: যিহিষ্কেল 24:19যিহিষ্কেল 12:9যিহিষ্কেল 20:49তখন তুমি তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, ইফ্রয়িমের হাতে যোষেফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করব, তাদেরকে ওর অর্থাৎ যিহূদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করব, তাতে সে সব আমার হাতে এক হবে। আরও দেখুন: সখরিয় 10:6কলসীয় 3:11ইফিষীয় 2:13-14আর তুমি সেই যে দুই কাঠে লিখবে, তা তাদের সামনে তোমার হাতে থাকবে। আরও দেখুন: যিহিষ্কেল 12:3গণনা পুস্তক 17:6-9হোশেয় 12:10আর তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ! ইস্রায়েল-সন্তানেরা যেখানে গিয়েছে, আমি সেখানকার জাতিদের মধ্যে থেকে তাদেরকে গ্রহণ করব এবং চারিদিক থেকে তাদেরকে জড়ো করে তাদের দেশে নিয়ে যাব। আরও দেখুন: যিহিষ্কেল 36:24যিরমিয় 23:8আমোষ 9:14-15আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতগুলিতে, তাদেরকে একই জাতি করব ও একই রাজা তাদের সবার রাজা হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না। আরও দেখুন: যিহিষ্কেল 37:24যিহিষ্কেল 34:23-24যিরমিয় 50:4আর তারা নিজেদের মূর্ত্তি ও জঘন্য জিনিস দিয়ে এবং নিজেদের কোনো অধর্ম্ম দ্বারা নিজেদেরকে আর অশুচি করবে না; হ্যাঁ, যে সব জায়গায় তারা পাপ করেছে, তাদের সেই বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করব এবং তাদেরকে শুচি করব; তাতে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের উপরে ঈশ্বর হব। আরও দেখুন: প্রকাশিত বাক্য 21:3-4যিহিষ্কেল 36:28-29১ যোহন 1:9আর আমার দাস দায়ূদ তাদের ওপরে রাজা হবেন; তাদের সবার এক পালক হবে এবং তারা আমার শাসন-পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে সেই অনুযায়ী আচরণ করবে। আরও দেখুন: যিহিষ্কেল 34:23-24হোশেয় 3:5যিহিষ্কেল 37:25আর আমি নিজের দাস যাকোবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করত, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের ছেলেমেয়েরা এবং তাদের নাতি নাতনিরা চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাদের অধ্যক্ষ হবেন। আরও দেখুন: আমোষ 9:15যিহিষ্কেল 37:24যিহিষ্কেল 36:28আর আমি তাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করব; তাদের সঙ্গে তা চিরকালীন নিয়ম হবে; আমি তাদেরকে বসাব ও বাড়াব এবং নিজের ধর্মধাম চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব। আরও দেখুন: যিশাইয় 55:3যিহিষ্কেল 34:25যিরমিয় 30:19আর আমার আবাস তাদের ওপরে অবস্থিতি করবে এবং আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে। আরও দেখুন: প্রকাশিত বাক্য 21:3যিহিষ্কেল 37:23লেবীয় পুস্তক 26:11-12তখন আমি যে ইস্রায়েলের পবিত্রকারী সদাপ্রভু, তা জাতিরা জানবে, কারণ আমার ধর্মধাম তাদের মধ্যে চিরকাল থাকবে’।” আরও দেখুন: যোহন 17:17-19যিহিষ্কেল 20:12যাত্রাপুস্তক 31:13

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)11টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যিহিষ্কেল 37:1

Ver. 1. Spirit, by a divine impulse. He was not really removed. M. C. --- Bones.

"This passage is very famous." S. Jer. --- It insinuates the liberation of the captives and of the Gentiles, as well as the mystery of the resurrection. W. --- If this were not to take place, it would not be adduced as a figure. Tert. S. Jer.

↑ 1

যিহিষ্কেল 37:5

Ver. 5. Spirit. That is, life, soul, and breath. Ch. --- At the resurrection, the same souls shall return to their respective bodies.

↑ 5

যিহিষ্কেল 37:7

Ver. 7. Noise of the bones moving, which denotes the wars of Cyrus and the hurry of the nations to which he restored liberty.

↑ 7

যিহিষ্কেল 37:9

Ver. 9. Spirit; wind or soul. The latter animates the body, as the grace (C.) of the Holy Spirit does the soul. H.

↑ 9

যিহিষ্কেল 37:11

Ver. 11. Off, like branches. Notwithstanding these desponding thoughts, God will restore his people, (W.) by means of Cyrus. The grave is often put for punishment and grievous calamities.

Osee vi. 3.

↑ 11

যিহিষ্কেল 37:16

ঊনবিংশ শতাব্দীর এই টীকায় বিতর্কমূলক ভাষা আছে; এই প্যানেলের শুরুর টীকার আলোকে এটি পড়ুন।

Ver. 16. Associates. When Jeroboam caused the division, some of Israel adhered to Juda. The prophet glued the pieces of wood together, or engrafted them one into the other, to shew that all the people should be united, and the Jews and Gentiles concur to form one church. C. Rom. xi.

17. --- Before the latter event took place God united the two kingdoms, to teach us that when we labour for the conversion of heretics, as in England, Catholics must first agree among themselves, that so all may more easily become one fold under one shepherd. W.

↑ 16

যিহিষ্কেল 37:22

Ver. 22. King. The Jews were long without kings, after the captivity; then they were not of the tribe of Juda, and all did not return. Christ fulfils the prediction.

↑ 22

যিহিষ্কেল 37:23

Ver. 23. Idols. The Jews, even many of the priests, worshipped them, under Antiochus. C. ---

But the Church is never defiled. H.

↑ 23

যিহিষ্কেল 37:24

Ver. 24. David; Christ, the one shepherd, (Jo. x.) over all nations. W. --- This cannot refer to Zorobabel, who was never king, nor perhaps even governor; as Sasabasar, who seems to have been a Persian, was appointed by Cyrus. 1 Esd.

i. 8. --- Shepherd. David have been one. C. ---

This title is more modest than that of king. S. Jer.

↑ 24

যিহিষ্কেল 37:25

Ver. 25. Ever. Let the Jews shew how this had been accomplished. We know that Christ preserves and rule his Church unto the end.

↑ 25

যিহিষ্কেল 37:26

Ver. 26. Peace. Can this regard the synagogue? Not a century passed without some flagrant misconduct, or chastisement. But our Saviour is the mediator of peace. Phil. iv. 7. C.

↑ 26

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স