
২ বংশাবলি · IRV-BN
২ বংশাবলি
5
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
এই ভাবে সদাপ্রভুর গৃহের জন্য শলোমনের করা সমস্ত কাজ সম্পন্ন হল৷ আর শলোমন তাঁর বাবা দায়ূদের উত্সর্গ করা জিনিসগুলি অর্থাৎ রূপা, সোনা ও সকল পাত্র এনে ঈশ্বরের গৃহের ভান্ডারে রাখলেন৷ আরও দেখুন: ১ রাজাবলি 7:51১ বংশাবলি 26:26-28২ শমূয়েল 8:11পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুক নিয়ে আসার জন্য ইস্রায়েলের প্রাচীনদেরকে ও বংশের প্রধানদের, অর্থাৎ ইস্রায়েল সন্তানদের বাবার বংশের শাসনকর্তাদেরকে, যিরূশালেমে জড়ো করলেন৷ আরও দেখুন: ২ শমূয়েল 6:12২ বংশাবলি 1:4২ বংশাবলি 5:12তার ফলে সপ্তম মাসে, উত্সবের দিনের ইস্রায়েলের সব লোক রাজার কাছে এল৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:2২ বংশাবলি 7:8-10লেবীয় পুস্তক 23:34-36পরে ইস্রায়েলের প্রত্যেক প্রাচীনেরা উপস্থিত হলে লেবীয়েরা সিন্দুকটি তুলল৷ আরও দেখুন: যিহোশূয় 3:6১ রাজাবলি 8:3গণনা পুস্তক 4:15আর তারা সিন্দুক, সমাগম তাঁবু ও তাঁবুর মধ্যে থাকা সমস্ত পবিত্র পাত্র তুলে আনলো; লেবীয় যাজকরা এই সব কিছু তুলে আনলো৷ আরও দেখুন: ২ বংশাবলি 1:3১ রাজাবলি 8:4১ রাজাবলি 8:6আর শলোমন রাজা এবং তাঁর কাছে আসা সমস্ত ইস্রায়েলের মণ্ডলী সিন্দুকের সামনে থেকে অনেক ভেড়া ও ষাঁড় বলি দিলেন, সে সমস্ত অসংখ্য ও অগণ্য ছিল৷ আরও দেখুন: ২ শমূয়েল 6:13১ বংশাবলি 16:1-2১ বংশাবলি 29:21পরে যাজকেরা সদাপ্রভুর নিয়ম সিন্দুক নিয়ে গিয়ে নিজের জায়গায়, বাড়ির ভেতরের ঘরে, মহাপবিত্র জায়গায় দুটি করূবের ডানার নিচে স্থাপন করল৷ আরও দেখুন: সামসঙ্গীত 132:8যাত্রাপুস্তক 37:6-9১ রাজাবলি 6:23-28করূব দুটি যেখানে সিন্দুক রাখা হল তার উপরে ডানা মেলে থাকলো, আর উপরে করূবেরা সিন্দুক ও সেটা বয়ে নিয়ে যাবার ডাণ্ডা দুটি ঢেকে দিল৷ আরও দেখুন: যাত্রাপুস্তক 25:12-15গণনা পুস্তক 4:6যাত্রাপুস্তক 37:3-5সিন্দুকের সেই ডাণ্ডা দুটি এত লম্বা ছিল যে, তার সামনের অংশ সিন্দুকের সামনে দখা যেত৷ তথাপি তা বাইরে দেখা যেত না৷ আজ পর্যন্ত তা সেই জায়গায় আছে৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:8-9সিন্দুকের মধ্যে আর কিছু ছিল না, শুধু সেই দুটি পাথরের ফলক ছিল, যা মোশি হোরেবে তার মধ্যে রেখেছিলেন; সেই দিনের মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বেরিয়ে আসার পর, সদাপ্রভু তাদের সঙ্গে নিয়ম করেছিলেন৷ আরও দেখুন: ইব্রীয় 9:4দ্বিতীয় বিবরণ 10:2-5২ বংশাবলি 6:11বাস্তবিক যাজকেরা পবিত্র জায়গা থেকে বেরলো, সেখানে উপস্থিত যাজকেরা সকলেই নিজেদেরকে পবিত্র করেছিল, তাদেরকে নিজেদের পালা রক্ষা করতে হল না আরও দেখুন: ২ বংশাবলি 35:4২ বংশাবলি 29:5২ বংশাবলি 30:17-20এবং গায়ক লেবীয়েরা সবাই, আসফ, হেমন, যিদূথূন ও তাঁদের ছেলেরা ও ভাইয়েরা, মসীনা পোশাক পরে এবং করতাল, নেবল ও বীণা সঙ্গে নিয়ে যজ্ঞবেদির পূর্ব দিকে দাঁড়িয়ে থাকল এবং তূরীবাদক একশো কুড়িজন যাজক তাদের সঙ্গে ছিল৷ আরও দেখুন: ১ বংশাবলি 15:24১ বংশাবলি 23:5১ বংশাবলি 6:33সেই তূরীবাদকেরা ও গায়কেরা সবাই একসাথে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করার জন্য একজন ব্যক্তির মত উপস্থিত ছিল এবং যখন তারা তূরী ও করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে মহাশব্দ করে তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী, এই কথা বলে সদাপ্রভুর প্রশংসা করল, তখন বাড়ি, সদাপ্রভুর বাড়ি মেঘে এমন ভরে গেল যে, আরও দেখুন: ইষ্রা 3:11২ বংশাবলি 7:3যিরমিয় 33:11মেঘের জন্য যাজকেরা সেবা করার জন্য দাঁড়াতে পারল না; কারণ ঈশ্বরের বাড়ি সদাপ্রভুর প্রতাপে ভরে গিয়েছিল৷ আরও দেখুন: যাত্রাপুস্তক 40:35১ রাজাবলি 8:11যিশাইয় 6:1-4
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)10টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
২ বংশাবলি 5:1
Ver. 1. God, under the care of Selemith. See 1 Par. xxvi. 26. C.
↑ 1২ বংশাবলি 5:2
Ver. 2. Ark. Another was not made, as that was most sacred and excellent. W.
↑ 2২ বংশাবলি 5:3
Ver. 3. Day, the eighth. 3 K. viii. 2.
↑ 3২ বংশাবলি 5:4
Ver. 4. Levites, with the priests alternately; (ibid.) or the latter were all Levites, (C.) though higher in dignity, in the same manner as our bishops are priests.
↑ 4২ বংশাবলি 5:5
Ver. 5. With the. "And" is omitted in Heb. but supplied by Prot. &c. from 3 K. H.
↑ 5২ বংশাবলি 5:9
Ver. 9. Oracle, pushing out the veil, (H.) in the tabernacle of Moses, but not in the temple, which was of larger dimensions. C. --- But if. Heb. "but they were not seen without. And there it is till this day."
↑ 9২ বংশাবলি 5:10
Ver. 10. Ark. See 3 K. viii. 9. H. --- The other things which had been placed in, or at least on the side of the ark, were now removed to the treasury rooms. T.
↑ 10২ বংশাবলি 5:11
Ver. 11. Sanctified; free from all legal impediments to offer sacrifice. H. ---
Divided. Heb.
"observed." T. --- Prot. "and they did not then wait by course," which was the case also with the singers, &c. on this solemn occasion; as the number regulated by David for each week, would not have been sufficient. H. --- The regulation had not yet been reduced to practice. M. C. --- As yet (D.) at that time, is omitted (H.) by the Sept. (D.) and Heb.
↑ 11২ বংশাবলি 5:12
Ver. 12. Linen, or "robes of silk." Prot. "white linen." H.
↑ 12২ বংশাবলি 5:14
Ver. 14. Cloud. See 3 K. viii. 10. M. --- It is called the glory of the Lord, because its appearance was luminous and awful, being a symbol of the divine presence. H.
↑ 14লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স