
২ বংশাবলি · IRV-BN
২ বংশাবলি
7
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
শলোমন প্রার্থনা শেষ করার পর আকাশ থেকে আগুন নেমে সব হোম ও বলি গ্রাস করল এবং সদাপ্রভুর মহিমায় গৃহ পূর্ণ হল৷ আরও দেখুন: ১ রাজাবলি 18:38লেবীয় পুস্তক 9:23-24১ বংশাবলি 21:26আর যাজকরা সদাপ্রভুর গৃহে ঢুকতে পারল না, কারণ সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর গৃহ পরিপূর্ণ হয়েছিল৷ আরও দেখুন: প্রকাশিত বাক্য 15:8২ বংশাবলি 5:14যাত্রাপুস্তক 24:17যখন আগুন নামল এবং সদাপ্রভুর মহিমা গৃহের উপরে বিরাজ করল, তখন ইস্রায়েলের সন্তানরা সবাই তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথর বাঁধা মাটিতে উপুড় হয়ে প্রণাম করল এবং সদাপ্রভুর স্তব করে বলল, “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী৷” আরও দেখুন: ২ বংশাবলি 5:13২ বংশাবলি 20:21লূক 1:50পরে রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:62-63শলোমন রাজা বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার মেষ বলিদান করলেন৷ এই ভাবে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করলেন৷ আরও দেখুন: যোহন 10:22যিহিষ্কেল 45:17২ বংশাবলি 30:24আর যাজকরা নিজেদের পদ অনুসারে দাঁড়িয়ে ছিল এবং লেবীয়েরাও সদাপ্রভুর সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল; যখন দায়ূদ তাদের মাধ্যমে প্রশংসা করেন, তখন সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী বলে যেন তাঁর স্তব করা হয়, এই জন্য দায়ূদ রাজা সব যন্ত্র তৈরী করেছিলেন; আর তাদের সামনে যাজকরা তূরী বাজাচ্ছিল এবং সমস্ত ইস্রায়েল দাঁড়িয়ে ছিল৷ আরও দেখুন: ২ বংশাবলি 5:12২ বংশাবলি 7:3১ বংশাবলি 15:16-21আর শলোমন সদাপ্রভুর গৃহের সামনে উঠানের মাঝের জায়গাটি পবিত্র করলেন, কারণ তিনি সেখানে সমস্ত হোমবলি এবং মঙ্গলার্থক বলির মেদ উত্সর্গ করলেন, কারণ হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং সেই মেদ গ্রহণের জন্য শলোমনের তৈরী পিতলের যজ্ঞবেদি ছোট ছিল৷ আরও দেখুন: ইব্রীয় 13:10-12১ রাজাবলি 8:64-66২ বংশাবলি 36:14এই ভাবে সেই দিনের শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-জায়গা থেকে মিশরের স্রোত পর্যন্ত একটি বিরাট জনতা, সাত দিন উত্সব করলেন৷ আরও দেখুন: আদিপুস্তক 15:18১ রাজাবলি 8:65সখরিয় 14:16-19পরে তাঁরা অষ্টম দিনের উত্সব-সভা করলেন, তার ফলে তাঁরা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উত্সব পালন করলেন৷ আরও দেখুন: লেবীয় পুস্তক 23:36যোয়েল 1:14২ বংশাবলি 30:23শলোমন সপ্তম মাসের তেইশতম দিনের লোকদেরকে নিজেদের তাঁবুতে বিদায় করলেন৷ সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও তাঁর প্রজা ইস্রায়েলের যা কিছু মঙ্গল করেছিলেন, তার জন্য তারা আনন্দিত ও উল্লাসিত হয়েছিল৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:66সামসঙ্গীত 100:2২ বংশাবলি 6:41এই ভাবে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাড়ি তৈরীর কাজ শেষ করলেন; সদাপ্রভুর গৃহে ও নিজের বাড়িতে যা যা করতে শলোমনের ইচ্ছা হয়েছিল, সে সমস্ত তিনি ভালোভাবে সম্পূর্ণ করলেন৷ আরও দেখুন: ১ রাজাবলি 9:1-9২ বংশাবলি 2:1উপদেশক 2:10-11পরে সদাপ্রভু রাতের বেলায় শলোমনকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি ও যজ্ঞ-গৃহ হিসাবে এই জায়গা আমার জন্য মনোনীত করেছি৷ আরও দেখুন: আদিপুস্তক 17:1২ বংশাবলি 7:16২ বংশাবলি 1:7আমি যদি আকাশকে থামিয়ে দিই, আর বৃষ্টি না হয়, কিংবা দেশ ধ্বংস করতে পঙ্গপালদেরকে আদেশ করি, অথবা আমার প্রজাদের মধ্যে মহামারী পাঠাই, আরও দেখুন: ২ বংশাবলি 6:26-28দ্বিতীয় বিবরণ 11:17প্রকাশিত বাক্য 11:6আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷ আরও দেখুন: বিলাপ 3:40-41যিশাইয় 55:6-7যাকোব 4:9-10এখানে যে প্রার্থনা হবে, তার প্রতি আমার দৃষ্টি থাকবে ও কান খোলা থাকবে৷ আরও দেখুন: ১ পিতর 3:12২ বংশাবলি 6:40২ বংশাবলি 6:20কারণ এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, তাই আমি এখন এটা মনোনীত ও পবিত্র করলাম এবং এখানে সর্বদা আমার দৃষ্টি ও মন থাকবে৷ আরও দেখুন: ২ বংশাবলি 7:15২ বংশাবলি 7:12২ বংশাবলি 6:5-6আর তোমার বাবা দায়ূদ যেমন চলত, তেমনি তুমিও যদি আমার সঙ্গে চল, আমি তোমাকে যে সব আদেশ দিয়েছি, যদি সেই অনুসারে কাজ কর এবং আমার বিধি ও শাসনগুলি মেনে চল; আরও দেখুন: যিহিষ্কেল 36:27১ রাজাবলি 11:38সখরিয় 3:7তবে ‘ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করতে তোমার বংশে লোকের অভাব হবে না,’ এই বলে আমি তোমার বাবা দায়ূদের সঙ্গে যে নিয়ম করেছিলাম, সেই অনুসারে তোমার রাজসিংহাসন স্থির করব৷ আরও দেখুন: ২ বংশাবলি 6:16যিরমিয় 33:20-21২ শমূয়েল 7:13-16কিন্তু যদি তোমরা আমার থেকে ফেরো ও তোমাদের সামনে স্থাপিত আমার বিধি ও আদেশগুলি পরিত্যাগ কর, আর গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের প্রণাম কর, আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 28:15লেবীয় পুস্তক 26:14লেবীয় পুস্তক 26:33-46তবে আমি ইস্রায়েলীয়দেরকে আমার যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদেরকে বংশ সমেত উচ্ছেদ করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটা আমার চোখের সামনে থেকে দূর করব এবং সমস্ত জাতির মধ্যে তা প্রবাদের ও উপহাসের পাত্র করব৷ আরও দেখুন: ২ রাজাবলি 17:20দ্বিতীয় বিবরণ 28:37১ রাজাবলি 9:7আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে যাবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, ‘এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু কেন এরকম করেছেন?’ আরও দেখুন: যিরমিয় 22:8-9যিরমিয় 19:8যিরমিয় 16:10-12আর লোকে বলবে, ‘এর কারণ হল, যিনি এদের পূর্বপুরুষদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, ওরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং অন্য দেবতাদের কাছে মাথা নিচু করেছে ও তাদের সেবা করেছে, সেই জন্য তিনি তাদের উপর এইসব অমঙ্গল আনলেন৷’” আরও দেখুন: বিলাপ 4:13-15দানিয়েল 9:12বিলাপ 2:16-17
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)8টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
২ বংশাবলি 7:2
Ver. 2. Majesty; the cloud. For some time the priests were obliged to keep at a distance. They afterwards offered up many victims. C.
↑ 2২ বংশাবলি 7:3
Ver. 3. Glory. The same word was before rendered majesty. H.
↑ 3২ বংশাবলি 7:4
Ver. 4. Victims, by the hands of the priests: or they slew them themselves, and presented the blood and fat to be placed on the altar by the priests.
↑ 4২ বংশাবলি 7:5
Ver. 5. Rams, including sheep and goats. --- People, each in their proper sphere. The priests had the chief part, as the ministers of religion. The solemnity continued for a week, and many altars were erected in the court. C.
↑ 5২ বংশাবলি 7:6
Ver. 6. Which music, or Psalms, ( carminum) David had composed. H. ---
Because. This was the chorus of the 135th Psalm, which was sung on this occasion by some, while others played on their musical instruments. C. --- Lit.
" singing by their hands." Prot. "when David praised by their ministry." H. ---
As the temple was chosen by God for the place of prayer, so special forms of blessing, &c. are more agreeable to him. W.
↑ 6২ বংশাবলি 7:9
Ver. 9. Solemnity of tabernacles, (M.) which ensued after the dedication was ended.
↑ 9২ বংশাবলি 7:10
Ver. 10. Day. He had given them leave to depart, the day before. 3 K. viii. 66.
↑ 10২ বংশাবলি 7:14
Ver. 14. Face, to appease me, that I may look down upon them in mercy. C.
↑ 14লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স