AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

২ বংশাবলি

6
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
তখন শলোমন বললেন, “সদাপ্রভু বলেছেন যে, তিনি ঘন অন্ধকারে বাস করবেন৷ আরও দেখুন: যাত্রাপুস্তক 20:21সামসঙ্গীত 18:8-11লেবীয় পুস্তক 16:2কিন্তু আমি তোমার এক বসবাসের গৃহ নির্মাণ করলাম; এটা চিরকালের জন্য তোমার বসবাসের জায়গায়৷” আরও দেখুন: ২ বংশাবলি 2:4-6১ বংশাবলি 17:12সামসঙ্গীত 132:5পরে রাজা মুখ ফিরিয়ে সমস্ত ইস্রায়েল সমাজকে আশীর্বাদ করলেন; আর সমস্ত ইস্রায়েল সমাজ দাঁড়িয়ে থাকলো৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:14মথি 13:2যিহোশূয় 22:6আর তিনি বললেন, “ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর; তিনি আমার বাবা দায়ূদের কাছে নিজের মুখে এই কথা বলেছেন এবং নিজের হাতে করে এটা সফল করেছেন, যথা, আরও দেখুন: সামসঙ্গীত 72:18-19মথি 24:35সামসঙ্গীত 68:32-35যে দিন আমার প্রজাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছি, সেই দিন থেকে আমি নিজের নাম স্থাপনের জন্য গৃহ তৈরীর জন্য ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে কোনো নগর মনোনীত করিনি এবং নিজের প্রজা ইস্রায়েলের শাসনকর্ত্তা হবার জন্য কোনো মানুষকে মনোনীত করিনি৷ আরও দেখুন: ১ শমূয়েল 10:24২ শমূয়েল 7:15-16দানিয়েল 9:19কিন্তু নিজের নাম স্থাপনের জন্য আমি যিরূশালেম মনোনীত করেছি ও আমার প্রজা ইস্রায়েলের শাসনকর্ত্তা হবার জন্য দায়ূদকে মনোনীত করেছি৷ আরও দেখুন: সামসঙ্গীত 132:13১ বংশাবলি 28:4২ বংশাবলি 12:13আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এক গৃহ তৈরী করতে আমার বাবা দায়ূদের ইচ্ছা ছিল৷ আরও দেখুন: ১ বংশাবলি 17:1১ রাজাবলি 5:3১ বংশাবলি 22:7কিন্তু সদাপ্রভু আমার বাবা দায়ূদকে বললেন, ‘আমার নামের উদ্দেশ্যে একটি গৃহ তৈরী করতে তোমার ইচ্ছা হয়েছে; তোমার এইরকম ইচ্ছা হওয়া অবশ্যই ভাল৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:18-21মার্ক 14:8২ করিন্থীয় 8:12তবুও তুমি সেই গৃহ তৈরী করবে না, কিন্তু তোমার কটি থেকে উত্পন্ন ছেলেই আমার নামের উদ্দেশ্যে গৃহ তৈরী করবে৷’ আরও দেখুন: ১ বংশাবলি 17:11-12১ বংশাবলি 17:4২ শমূয়েল 7:12-13সদাপ্রভু এই যে কথা বলেছেন, তা সফল করলেন; সদাপ্রভু প্রতিজ্ঞা অনুসারে আমি আমার বাবা দায়ূদের পদে উত্পন্ন ও ইস্রায়েলের সিংহাসনে বসে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এই গৃহ তৈরী করেছি৷ আরও দেখুন: ১ বংশাবলি 29:15১ বংশাবলি 28:5১ বংশাবলি 17:11আর সদাপ্রভু ইস্রায়েল সন্তানদের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার আধার সিন্দুক এর মধ্যে রাখলাম৷” আরও দেখুন: ২ বংশাবলি 5:10২ বংশাবলি 5:7যাত্রাপুস্তক 40:20পরে তিনি সমস্ত ইস্রায়েল সমাজের উপস্থিতিতে সদাপ্রভুর যজ্ঞবেদির সামনে দাঁড়িয়ে অঞ্জলি করলেন; আরও দেখুন: যিশাইয় 50:10সামসঙ্গীত 63:4যাত্রাপুস্তক 9:33কারণ শলোমন পাঁচ হাত লম্বা, পাঁচ হাত প্রস্থ ও তিন হাত উঁচু পিতলের একটি মঞ্চ তৈরী করে উঠানের মাঝখানে রেখেছিলেন; তিনি তার উপর দাঁড়ালেন, পরে সমস্ত ইস্রায়েল সমাজের সামনে হাঁটু পেতে স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করলেন; আরও দেখুন: ১ রাজাবলি 8:54নহিমিয় 8:4ইষ্রা 9:5আর তিনি বললেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গে কি পৃথিবীতে তোমার মত ঈশ্বর নেই৷ যারা সমস্ত মনপ্রাণ দিয়ে তোমার সঙ্গে চলে, তোমার সেই দাসেদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন কর; আরও দেখুন: যাত্রাপুস্তক 15:11দ্বিতীয় বিবরণ 7:9নহিমিয় 1:5তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে যা প্রতিজ্ঞা করেছিলে তা পালন করেছ, যা নিজের মুখে বলেছিলে, তা নিজের হাতে পূরণ করেছ, যেমন আজ দেখা যাচ্ছে৷ আরও দেখুন: ১ বংশাবলি 22:9-10২ শমূয়েল 7:12১ রাজাবলি 8:24এখন, হে সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে যা প্রতিজ্ঞা করেছিলে, তা রক্ষা কর৷ তুমি বলেছিলে, আমার দৃষ্টিতে ইস্রায়েলের সিংহাসনে বসতে তোমার বংশে লোকের অভাব হবে না, কেবলমাত্র যদি আমার সামনে তুমি যেমন চলছো, তোমার সন্তানেরা আমার সামনে সেইভাবে চলার জন্য নিজেদের পথে সাবধান থাকে৷ আরও দেখুন: ১ রাজাবলি 2:4সামসঙ্গীত 132:12যোহন 15:14-15এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার দাস দায়ূদের কাছে যে কথা তুমি বলেছিলে, তা সত্য হোক৷ আরও দেখুন: যিরমিয় 11:5২ শমূয়েল 7:25-29২ বংশাবলি 6:4কিন্তু ঈশ্বর কি সত্যিই পৃথিবীতে মানুষের সঙ্গে বাস করবেন? দেখ, স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধরে রাখতে পারে না, তবে আমার তৈরী এই গৃহ কি পারবে? আরও দেখুন: ২ বংশাবলি 2:6যিশাইয় 66:1সামসঙ্গীত 139:7-10সুতরাং হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি তোমার দাসের প্রার্থনাতে ও বিনতিতে মনোযোগ দাও, তোমার দাস তোমার কাছে যেভাবে কাঁদছে ও প্রার্থনা করছে, তা শোন৷ আরও দেখুন: ১ রাজাবলি 8:28সামসঙ্গীত 130:2সামসঙ্গীত 20:1-3যে জায়গার বিষয়ে তুমি বলেছ যে, তোমার নাম সেই জায়গার রাখবে, সেই জায়গায় অর্থাৎ এই গৃহের ওপর দিন রাত তোমার দৃষ্টি থাকুক এবং এই জায়গায় সামনে তোমার দাস যে প্রার্থনা করে, তা শোনো৷ আরও দেখুন: সামসঙ্গীত 34:15সামসঙ্গীত 121:5২ বংশাবলি 6:6আর তোমার দাস ও তোমার লোক ইস্রায়েল যখন এই জায়গায় সামনে প্রার্থনা করবে, তখন তাদের সব অনুরোধে কান দিও; তোমার বাসজায়গা থেকে, স্বর্গ থেকে, তাহা শুনো এবং শুনে ক্ষমা কোরো৷ আরও দেখুন: মীখা 7:18যিশাইয় 43:25দানিয়েল 9:19কেউ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে পাপ করলে যদি তাকে শপথ করার জন্য কোনো শপথ সুনিশ্চিত হয়, আর সে এসে এই গৃহে তোমার যজ্ঞবেদির সামনে সেই শপথ করে, আরও দেখুন: যাত্রাপুস্তক 22:11মথি 23:18লেবীয় পুস্তক 5:1তবে তুমি স্বর্গ থেকে তা শুনো এবং সমাধান করে তোমার দাসদের বিচার কোরো; দোষীকে দোষী করে তার কাজের ফল তার মাথায় দিও এবং ধার্ম্মিককে ধার্মিক করে তার ধার্ম্মিকতা অনুযায়ী ফল দিও৷ আরও দেখুন: যিহিষ্কেল 18:20যিশাইয় 3:10-11যিরমিয় 51:56তোমার প্রজা ইস্রায়েল তোমার বিরুদ্ধে পাপ করার জন্য শত্রুর সামনে আহত হওয়ার পর যদি পুনরায় ফেরে এবং এই গৃহে তোমার নাম স্তব করে তোমার কাছে প্রার্থনা ও অনুরোধ করে; আরও দেখুন: লেবীয় পুস্তক 26:17দ্বিতীয় বিবরণ 4:29-31দ্বিতীয় বিবরণ 28:25তবে তুমি স্বর্গ থেকে তা শুনো এবং তোমার প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা কোরো, আর তাদেরকে ও তার পূর্বপুরুষদেরকে এই যে দেশ দিয়েছ, এখানে পুনরায় তাদেরকে এনো৷ আরও দেখুন: যিরমিয় 33:6-13ইষ্রা 1:1-6যিহোশূয় 21:43তোমার বিরুদ্ধে তাদের পাপের জন্য যদি আকাশ থেমে যায়, বৃষ্টি না হয়, আর লোকেরা যদি এই জায়গার সামনে প্রার্থনা করে, তোমার নামের স্তব করে এবং তোমার থেকে দুঃখ পাওয়ার পর নিজেদের পাপ থেকে ফেরে, আরও দেখুন: লেবীয় পুস্তক 26:19দ্বিতীয় বিবরণ 28:23দ্বিতীয় বিবরণ 11:17তবে তুমি স্বর্গ থেকে তা শুনো এবং তোমার দাসের ও তোমার প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা কোরো ও তাদের যাতায়াতের সত্পথ তাদেরকে দেখিও এবং তুমি তোমার প্রজাদেরকে যে দেশের অধিকার দিয়েছ, তোমার সেই দেশে বৃষ্টি পাঠিও৷ আরও দেখুন: যিরমিয় 5:24সখরিয় 10:1১ রাজাবলি 8:35-36দেশের মধ্যে যদি দূর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শেষ কি ধ্বংস হয় অথবা পঙ্গপাল কিম্বা কীট হয়, যদি তাদের শত্রুরা তাদের দেশে নগরে নগরে তাদেরকে আটকে রাখে, যদি কোনো মহামারী বা রোগ দেখা হয়; আরও দেখুন: রূত 1:1প্রকাশিত বাক্য 9:3-11যোয়েল 2:25তাহলে কোনো ব্যক্তি বা তোমার সমস্ত প্রজা ইস্রায়েল, যারা প্রত্যেকে নিজেদের মনের যন্ত্রণা ও শোক জানে এবং এই গৃহের দিকে যদি অঞ্জলি দিয়ে কোনো প্রার্থনা কি অনুরোধ করে; আরও দেখুন: হিতোপদেশ 14:10সামসঙ্গীত 142:1-2সামসঙ্গীত 33:12-13তবে তুমি তোমার বসবাসের জায়গা স্বর্গ থেকে সেটা শুনো এবং ক্ষমা কোরো এবং প্রত্যেক জনকে নিজেদের সমস্ত পথ অনুযায়ী প্রতিফল দিও; তুমি তো তাদের হৃদয় জানো; কারণ একমাত্র তুমিই মানুষের হৃদয় সম্বন্ধে জানো; আরও দেখুন: ১ বংশাবলি 28:9১ শমূয়েল 16:7প্রকাশিত বাক্য 2:23যেন আমাদের পূর্বপুরুষদেরকে তুমি যে দেশ দিয়েছ, এই দেশে তারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলার জন্য তোমাকে ভয় করে৷ আরও দেখুন: ১ শমূয়েল 12:24সামসঙ্গীত 128:1ইয়োব 28:28বিশেষত তোমার প্রজা ইস্রায়েল গোষ্ঠীর নয়, এমন কোনো বিদেশী যখন তোমার মহানাম, তোমার শক্তিশালী হাত ও তোমার প্রসারিত বাহুর উদ্দেশ্যে দূর দেশ থেকে আসবে, যখন তারা এসে এই গৃহের সামনে প্রার্থনা করবে, আরও দেখুন: যিশাইয় 56:3-7১ রাজাবলি 8:41-43মথি 8:10-11তখন তুমি স্বর্গ থেকে, তোমার বসবাসের জায়গা থেকে তা শুনো এবং সেই বিদেশী যে তোমার কাছে যা কিছু প্রার্থনা করবে, সেই অনুসারে কোরো; যেন তোমার প্রজা ইস্রায়েলের মত পৃথিবীর সমস্ত জাতি তোমার নাম জানে ও তোমাকে ভয় করে এবং তারা যেন জানতে পায় যে, আমার তৈরী করা এই গৃহের উপরে তোমারই নাম মহিমান্বিত৷ আরও দেখুন: ২ বংশাবলি 7:14যিরমিয় 10:7যিশাইয় 54:1-3তুমি তোমার প্রজাদেরকে কোন পথে পাঠালে, যদি তারা তাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে বের হয় এবং তোমার মনোনীত এই নগরের সামনে ও তোমার নামের জন্য আমার তৈরী করা গৃহের সামনে তোমার কাছে প্রার্থনা করে; আরও দেখুন: ২ বংশাবলি 20:6-13যিহোশূয় 1:2-5২ বংশাবলি 14:9-12তবে তুমি স্বর্গ থেকে তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিচার সম্পূর্ণ কোরো৷ আরও দেখুন: সামসঙ্গীত 9:3-4যিরমিয় 5:28যিশাইয় 37:21-36তারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে, কারণ পাপ করে না, এমন কোনো মানুষ নেই এবং তুমি যদি তাদের প্রতি প্রচন্ড রেগে গিয়ে শত্রুর হাতে তাদেরকে সমর্পণ করো ও শত্রুরা তাদেরকে বন্দী করে দূরের কিংবা কাছের কোনো দেশে নিয়ে যাবে; আরও দেখুন: ১ যোহন 1:8-10উপদেশক 7:20যাকোব 3:2তবুও যে দেশে তারা বন্দী হিসাবে নীত হয়েছে, সেই দেশে যদি মনে মনে বিবেচনা করে ও ফেরে, নিজেদের বন্দিত্বের দেশে তোমার কাছে অনুরোধ করে যদি বলে, আমরা পাপ করেছি; অপরাধ করেছি ও দুষ্টুমি করেছি আরও দেখুন: যিরমিয় 31:18-20যিশাইয় 64:6-12দানিয়েল 9:5-11এবং যে দেশে বন্দী হিসাবে নীত হয়েছি, সেই বন্দিত্বের দেশে যদি সমস্ত হৃদয় দিয়ে ও সমস্ত প্রাণের সঙ্গে তোমার কাছে ফিরে আসে এবং তুমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছ, আপনাদের সেই দেশের সামনে, তোমার মনোনীত নগরের সামনে ও তোমার নামের জন্য আমার তৈরী করা গৃহের সামনে যদি প্রার্থনা করে; আরও দেখুন: যোয়েল 2:12-13দানিয়েল 9:3-4দ্বিতীয় বিবরণ 30:2-6তবে তুমি স্বর্গ থেকে, তোমার বাসজায়গা থেকে তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিচার সম্পূর্ণ কোরো; আর তোমার যে প্রজারা তোমার বিরুদ্ধে পাপ করেছে, তাদের ক্ষমা কোরো৷ আরও দেখুন: সামসঙ্গীত 25:18মীখা 7:18-20২ বংশাবলি 6:35এখন, হে আমার ঈশ্বর, অনুরোধ করি, এই জায়গায় যে প্রার্থনা হবে, তার প্রতি যেন তোমার দৃষ্টি ও কান খোলা থাকে৷ আরও দেখুন: ২ বংশাবলি 7:15সামসঙ্গীত 116:2সামসঙ্গীত 17:1হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠে তোমার বিশ্রামের জায়গায় যাও; তুমি ও তোমার শক্তির সিন্দুক৷ হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকরা পরিত্রানের পোশাক পড়ুক ও তোমার সাধুরা মঙ্গলের জন্য আনন্দ করুক৷ আরও দেখুন: যিশাইয় 61:10১ বংশাবলি 28:2প্রকাশিত বাক্য 19:8হে সদাপ্রভু ঈশ্বর, তুমি তোমার অভিষিক্তের মুখ ফিরিয়ে দিও না, তোমার দাস দায়ূদের প্রতি করা সমস্ত দয়া স্মরণ কর৷” আরও দেখুন: যিশাইয় 55:3সামসঙ্গীত 132:1১ রাজাবলি 1:34

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)12টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

২ বংশাবলি 6:1

Ver. 1. Cloud: lit. "darkness." H. --- The promise had been made to Moses. Ex.

xvi. 10. and xl 32. C. --- God thus manifested his presence. W.

↑ 1

২ বংশাবলি 6:12

Ver. 12. Hands. Such external gestures promote attention in prayer; and hence were much used by holy people, at all times. W.

↑ 12

২ বংশাবলি 6:13

Ver. 13. Scaffold, ( basim. ) The Heb. ( kiyor) is used for "a shell, ( concha. T.) or bowl," as the throne was probably of the same form, and was placed on a square pedestal, at the higher end of the court of the people, (C.) which is here styled the temple, (basilicæ) or "hall." C. iv. 9. Sept.

aules. Heb. chatsar, which denotes that great court where (H.) the body of the people stood bare-headed, before the Lord, (Grot. &c. C. xx. 5.) in the open air.

D. --- We are assured that the king himself never sat in his tribune. C. --- Others reserve that privilege to him alone. H. --- While he addressed the people, he turned towards them.

↑ 13

২ বংশাবলি 6:19

Ver. 19. End. Temples are erected for the convenience of men. C. --- Solomon hopes that God will reward his good intentions.

↑ 19

২ বংশাবলি 6:22

Ver. 22. Altar; thus solemnly consenting to be punished by God, if he swear falsely. H. --- This practice was not prescribed by the law, but took place when witnesses could not be procured, or when it was necessary to rely on the word of the accused.

↑ 22

২ বংশাবলি 6:28

Ver. 28. Blasting, or mildew, ( ærugo & aurugo. ) The first has the colour of brass, the other of gold. both have nearly the same import. M. --- One of the terms is rendered, corrupt air; (3 K.

viii. 37. C.) as this is one of the great causes why both plants and animals do not thrive. Sept.

"corruption of the air and king's evil, or yellow jaundice:" ikteros. H.

↑ 28

২ বংশাবলি 6:29

Ver. 29. Any. Heb. adds, "man, or thy people." Sept. "and ( that is) to thy." See v. 32. H. ---

Both strangers and Israelites may there sue for mercy, and obtain it. C. ---

From this chapter, as well as from many other passages, it is evident that places consecrated to God, are more acceptable to him than other places; (W.) and here the prayers of the faithful are sooner heard, as they testify their unity.

D.

↑ 29

২ বংশাবলি 6:31

Ver. 31. Fear thee, being filled with awe at the sight of thy judgments. C.

↑ 31

২ বংশাবলি 6:33

Ver. 33. House, that they may know that this is not only called, but is, in effect, the temple of the Lord, where he will display his power and goodness. H.

↑ 33

২ বংশাবলি 6:38

Ver. 38. Name. Hence arose the custom of turning towards Jerusalem and the temple, when the Jews poured for their supplications, in any country. 3 K. viii.

44.

↑ 38

২ বংশাবলি 6:41

Ver. 41. Now, therefore. This is taken from Ps. cxxxi. 8. 9. 10. (M.) almost word for word. We do not find that Solomon spoke this, 3 K. C. --- Place: lit. "rest."

H. --- Come, O Lord, and dwell here. --- Strength, by which thy wonders shine forth, and thy enemies are dismayed. The ark is styled the strength of Israel, Ps. lxxvii. 61. and lxii. 3.; and in the parallel passage we read, Thou and the ark of they sanctification, or sanctuary, which is its highest ornament, and which thou hast sanctified, or required to be treated with respect. --- Salvation, or justice, (Ps. cxxxi.) which is the surest method of obtaining happiness.

↑ 41

২ বংশাবলি 6:42

Ver. 42. Anointed. Cover not with shame the king, whom thou hast appointed, (H.) nor reject my prayer. T. --- Mercies, which thou hast shewn, or rather (C.) the acts of virtue which thy servant displayed. Syr. &c. For thy servant David's sake, turn not away the face of thy anointed. Ps.

cxxxi. In consideration of his merits, grant my request. C. --- Even Solomon, though at this time the object of God's complacency, disdains not to screen himself under the merits of the departed saints. H.

↑ 42

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স