
২ বংশাবলি · IRV-BN
২ বংশাবলি
1
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
আর দায়ূদের ছেলে শলোমন নিজের রাজ্যে নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সঙ্গে থেকে তাঁকে খুব মহান করলেন৷ আরও দেখুন: ১ বংশাবলি 29:25১ রাজাবলি 2:12আদিপুস্তক 39:2পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় শাসনকর্ত্তাদের বংশ প্রধানদের সঙ্গে কথা বললেন৷ আরও দেখুন: ১ বংশাবলি 28:1১ বংশাবলি 27:1১ বংশাবলি 24:31তাতে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনের উঁচু জায়গায় গেলেন; কারণ সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তে যা তৈরী করেছিলেন, ঈশ্বরের সেই সমাগম তাঁবু সেখানে ছিল৷ আরও দেখুন: ১ বংশাবলি 21:29১ বংশাবলি 16:39১ রাজাবলি 3:4-15কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে, দায়ূদ তার জন্য যে জায়গা তৈরী করেছিলেন, সেখানে এনেছিলেন, কারণ তিনি তার জন্য যিরূশালেমে একটি তাঁবু স্থাপন করেছিলেন৷ আরও দেখুন: ২ শমূয়েল 6:2২ শমূয়েল 6:17১ বংশাবলি 15:25-28আর হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল যে পিতলের যজ্ঞবেদী তৈরী করেছিলেন, তা সদাপ্রভুর সমাগম তাঁবু সামনে ছিল; আর শলোমন ও সমাজ তার কাছে গেলেন৷ আরও দেখুন: যাত্রাপুস্তক 31:2যাত্রাপুস্তক 38:1-7যাত্রাপুস্তক 27:1-8তখন শলোমন সেখানে সমাগম তাঁবুর কাছে পিতলের বেদিতে সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন, এক হাজার হোমবলি উত্সর্গ করলেন৷ আরও দেখুন: ১ রাজাবলি 3:4১ রাজাবলি 8:63১ বংশাবলি 29:21সেই রাতে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, “চাও, আমি তোমাকে কি দেব?” আরও দেখুন: মথি 7:7-8১ যোহন 5:14-15যোহন 16:23তখন শলোমন ঈশ্বরকে বললেন, “তুমি আমার পিতা দায়ূদের প্রতি অনেক দয়া দেখিয়েছ, আর তাঁর পদে আমাকে রাজা করেছ৷ আরও দেখুন: ১ বংশাবলি 28:5যিশাইয় 55:3২ শমূয়েল 22:51এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলেছ, তাই স্থায়ী হোক; কারণ তুমিই পৃথিবীর ধূলোর মত বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করেছ৷ আরও দেখুন: আদিপুস্তক 13:16২ শমূয়েল 7:12-16সামসঙ্গীত 132:11-12আমি যেন এই লোকেদের সামনেই বাইরে যেতে ও ভেতরে আসতে পারি, সেই জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও; কারণ তোমার এমন বিশাল প্রজাদের বিচার করার ক্ষমতা কার আছে?” আরও দেখুন: ১ রাজাবলি 3:9যাকোব 1:5হিতোপদেশ 2:2-6তখন ঈশ্বর শলোমনকে বললেন, “এটাই তোমার মনে হয়েছে; তুমি ঐশ্বর্য্য, সম্পত্তি, গৌরব কিংবা শত্রুদের প্রাণ চাও নি, লম্বা আয়ুও চাও নি; কিন্তু আমি আমার যে প্রজাদের উপরে তোমাকে রাজা করেছি, তুমি তাদের বিচার করার জন্য নিজের জন্য বুদ্ধি ও জ্ঞান চেয়েছ৷ আরও দেখুন: যাকোব 3:17হিতোপদেশ 23:7১ শমূয়েল 16:7বুদ্ধি ও জ্ঞান তোমাকে দেওয়া হল; এমনকি তোমার আগে কোনো রাজার ছিল না এবং তোমার পরেও কোনো রাজার হবে না, তত ঐশ্বর্য্য, সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দেব৷” আরও দেখুন: যাকোব 1:5২ বংশাবলি 9:22মথি 6:33পরে শলোমন গিবিয়োনের উঁচু জায়গা থেকে, সমাগম তাঁবুর সামনে থেকে, যিরূশালেমে এলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করতে থাকলেন৷ আরও দেখুন: ২ বংশাবলি 1:3১ রাজাবলি 4:24-25আর শলোমন অনেক রথ ও ঘোড়াচালক সংগ্রহ করলেন; তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়াচালক ছিল; আর সেই সব তিনি রথ নগরে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন৷ আরও দেখুন: ১ রাজাবলি 4:26১ রাজাবলি 10:26-29১ রাজাবলি 9:19রাজা যিরূশালেমে রূপা ও সোনাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত প্রচুর করলেন৷ আরও দেখুন: ২ বংশাবলি 9:27যিশাইয় 60:17যিশাইয় 9:10আর শলোমনের ঘোড়াগুলি মিশর থেকে আনা হত, রাজার বণিকেরা দল হিসাবে দাম দিয়ে পালে পালে ঘোড়া পেত৷ আরও দেখুন: ২ বংশাবলি 9:28১ রাজাবলি 10:28-29আর মিশর থেকে কেনা ও আনা এক একটি রথের দাম ছশো শেকল রূপা ও এক একটি ঘোড়ার দাম একশো পঞ্চাশ শেকল ছিল৷ এই ভাবে তাদের মাধ্যমে সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও ঘোড়া আনা হত৷ আরও দেখুন: ২ রাজাবলি 10:29
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)8টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
পুস্তকের ভূমিকা
THE SECOND BOOK OF PARALIPOMENON.
PREFACE.
As the former Book shews how David was chosen to rule over God's peculiar people, so this explains briefly the reign of Solomon, in the nine first chapters; and in the rest, that of nineteen of his successors, who governed two tribes till the captivity, while Israel was divided. W.
২ বংশাবলি 1:5
Ver. 5. Sought it: went (M.) to offer sacrifice, (T.) in the second year of his reign, A.C. 1013.
↑ 5২ বংশাবলি 1:6
Ver. 6. Victims. Heb. "holocausts," either with his own hand, or by the ministry of the priests.
See 1 K. xiii. 12. C.
↑ 6২ বংশাবলি 1:7
Ver. 7. Night, after the victims had been offered. On this occasion, Solomon made this prayer, and was heard. 3 K. iii. 5. C.
↑ 7২ বংশাবলি 1:10
Ver. 10. People, as a king ought to do. M.
↑ 10২ বংশাবলি 1:13
Ver. 13. Before. Heb. and Sept. "from before the tabernacle," which was at Gabaon. there was another at Jerusalem, where (H.) Solomon rendered homage to the Lord. C.
↑ 13২ বংশাবলি 1:14
Ver. 14. Chariots. See 3 K. iv. 26. No king of Israel kept such a multitude of horses. C.
↑ 14২ বংশাবলি 1:15
Ver. 15. Sycamores are trees of small value, and not good for building. T.
↑ 15২ বংশাবলি 1:16
Ver. 16. Coa may signify either some city, (Mariana) or an "exporium," where things are sold, as kuch means "a collection." T. 3 K. x. 28. Neglecting the points of the Masorets, we may well understand Coa, a city of Egypt, or an island of the Mediterranean. The Masorets read Mikve, instead of Micoa. D.
↑ 16লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স