AI-generated illustration: a rocky stream flowing among wildflowers in a valley at sunset.
AI-নির্মিত

যিশাইয়

59
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
দেখ, সদাপ্রভুর হাত এত ছোট নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না। আরও দেখুন: যিরমিয় 32:17যিশাইয় 50:2গণনা পুস্তক 11:23যদিও, তোমাদেরই পাপ সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে এবং তোমাদের পাপের জন্যই তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে লুকিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না। আরও দেখুন: হিতোপদেশ 15:29যিরমিয় 5:25মীখা 3:4তোমাদের হাত রক্তের দাগে ও আঙ্গুল পাপে অশুচি হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলে এবং তোমাদের জিভ দুষ্টতার কথা বলে। আরও দেখুন: যিশাইয় 1:15যিহিষ্কেল 13:8যিরমিয় 2:34কেউ ধার্ম্মিকতায় অভিযোগ করে না, কেউ সততার সঙ্গে আত্মপক্ষ সমর্থন করে না। তারা অসার কথার উপর নির্ভর করে এবং মিথ্যা বলে; তারা দুষ্টতা গর্ভে ধরে আর পাপের জন্ম দেয়। আরও দেখুন: ইয়োব 15:35মীখা 7:2-5যাকোব 1:15তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় এবং মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলো ফুটে বিষাক্ত সাপ বের হয়। আরও দেখুন: মথি 3:7যিশাইয় 14:29মথি 12:34তাদের জাল পোশাকের জন্য ব্যবহার করা যাবে না; তারা তাদের কাজ দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের কাজগুলি হল পাপের কাজ এবং অপরাধ তাদের হাতে থাকে। আরও দেখুন: যিশাইয় 57:12যিরমিয় 6:7প্রকাশিত বাক্য 3:17-18তাদের পা পাপের দিকে দৌড়ে যায় এবং তারা নির্দোষীদের রক্তপাত করবার জন্য দৌড়ে যায়। তাদের সমস্ত চিন্তাই পাপের চিন্তা; অপরাধ ও ধ্বংস তাদের পথ। আরও দেখুন: হিতোপদেশ 6:17রোমীয় 3:15-17হিতোপদেশ 1:16শান্তির পথ তারা জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না। আরও দেখুন: যিশাইয় 57:20-21রোমীয় 3:17লূক 1:79তাই ন্যায়বিচার আমাদের থেকে দূরে থাকে আর ধার্ম্মিকতা আমাদের কাছে পৌঁছাতে পারে না। আমরা আলোর জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু অন্ধকার দেখতে পাই; আমরা আলোর খোঁজ করি, কিন্তু অন্ধকারে চলি। আরও দেখুন: যিশাইয় 5:30ইয়োব 30:26১ থিষলনীকীয় 5:3আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই, তাদের মত যাদের চোখ নেই। যেমন সন্ধ্যায় হয় তেমন আমরা দুপুরেই হোঁচট খাই; বলবানদের মধ্যে আমরা মরার মত। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 28:29ইয়োব 5:14বিলাপ 3:6আমরা সবাই ভাল্লুকের মত গর্জন করি, পায়রার মত কাতর স্বরে ডাকি; আমরা ন্যায়বিচারের অপেক্ষা করি, কিন্তু পাই না; আমরা উদ্ধার পেতে চাই, কিন্তু তা আমাদের থেকে অনেক দূরে থাকে। আরও দেখুন: যিশাইয় 38:14যিহিষ্কেল 7:16যিরমিয় 8:15কারণ আমাদের অনেক অন্যায় তোমার সামনে আছে এবং আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। কারণ আমাদের পাপ আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে এবং আমরা আমাদের পাপ জানি। আরও দেখুন: ইষ্রা 9:6যিরমিয় 14:7হোশেয় 5:5আমরা বিদ্রোহ করেছি, সদাপ্রভুকে অস্বীকার করেছি এবং আমাদের ঈশ্বরকে অনুসরণ করার থেকে দূরে সরে গিয়েছি৷ আমরা অত্যাচার ও বিপথে যাওয়ার কথা বলেছি, অভিযোগ এবং মিথ্যা কথা হৃদয়ে ধারণ করেছি। আরও দেখুন: মার্ক 7:21-22যাকোব 3:6ইব্রীয় 3:12সেইজন্য ন্যায়বিচারকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং ধার্ম্মিকতা দূরে দাঁড়িয়ে আছে; কারণ সত্য রাস্তায় রাস্তায় হোঁচট খায় এবং সততা প্রবেশ করতে পারে না। আরও দেখুন: উপদেশক 3:16হবক্কূক 1:4যিশাইয় 1:21সততা দূরে চলে গিয়েছে এবং যে কেউ মন্দকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়। সদাপ্রভু এই সব দেখলেন অসন্তুষ্ট হলেন কারণ সেখানে কোন ন্যায়বিচার নেই। আরও দেখুন: মীখা 7:2যিরমিয় 7:28ইব্রীয় 11:36-38তিনি দেখলেন সেখানে কোনো লোক নেই এবং অবাক হলেন যে, অনুরোধ করার জন্য কেউ নেই। তাই তাঁর নিজের হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন এবং তাঁর ধার্ম্মিকতা তাঁকে সাহায্য করল। আরও দেখুন: যিহিষ্কেল 22:30সামসঙ্গীত 98:1সামসঙ্গীত 106:23তিনি বুক রক্ষার জন্য ধার্ম্মিকতা বর্ম পরলেন এবং তাঁর মাথার ওপরে উদ্ধারের শিরস্ত্রাণ দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন ও আগ্রহকে পোশাকের মত করে গায়ে জড়ালেন। আরও দেখুন: ইফিষীয় 6:17ইফিষীয় 6:14১ থিষলনীকীয় 5:8তারা যা করেছে তিনি তাই তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর ক্রোধের বিচার ঢেলে দেবেন, শত্রুদের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের শাস্তি উপহার হিসাবে তিনি তাদের দেবেন। আরও দেখুন: যিরমিয় 17:10যিশাইয় 63:6মথি 16:27পশ্চিম দিকের লোকেরা সদাপ্রভুর নামকে এবং তাঁর প্রতাপ থেকে সূর্য্য উদয়ের দিকের লোকেরা ভয় পাবে, কারণ তিনি প্রবল বন্যার মত আসবেন, যা সদাপ্রভুর নিঃশ্বাস আমার বিরুদ্ধে পতাকা তুলবেন। আরও দেখুন: দানিয়েল 7:27সামসঙ্গীত 113:3সখরিয় 4:6এই কথা সদাপ্রভু বলেন, “যাকোবে যারা পাপ থেকে মন ফেরাবে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।” আরও দেখুন: রোমীয় 11:26-27তীত 2:11-14যিহিষ্কেল 18:30-31সদাপ্রভু বলেন, “তাদের জন্য তাদের সঙ্গে আমার এই ব্যবস্থা, আমার আত্মা যিনি তোমাদের উপরে আছেন এবং আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের মুখ থেকে চলে যাবে না, তোমাদের ছেলে মেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না, সদাপ্রভু বলেন, তা এখন থেকে চিরকাল থাকবে।” আরও দেখুন: যিরমিয় 31:31-34ইব্রীয় 10:16যিহিষ্কেল 36:25-27

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)13টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যিশাইয় 59:2

Ver. 2. Iniquities. The history of Susanna shews that the captives were not all free from sin, which alone prevented their liberation. Lam. iii. 44. C. --- God is willing and able to save. He punishes for sin, to cause us to repent. v. 20. W.

↑ 2

যিশাইয় 59:4

Ver. 4. Justice. They arraign unjustly. None call upon the just God, but trust in idols. ---

Iniquity. They kill themselves, while they strive to injure others. Ps. vii. 15. Mic.

ii. 1.

↑ 4

যিশাইয় 59:5

Ver. 5. Basilisk, or viper. C. --- The young ones "burst through the viper's sides." Pliny x. 62. ---

So the works of the wicked are useless or destructive.

↑ 5

যিশাইয় 59:8

Ver. 8. Peace, or prosperity. They quarrel with all, and ruin themselves. Ps. xiii.

↑ 8

যিশাইয় 59:9

Ver. 9. Therefore. The wicked Jews nevertheless confess that their sins prove their destruction.

↑ 9

যিশাইয় 59:10

Ver. 10. Dead. The Jews will not recognize Christ, notwithstanding the prophecies and miracles.

↑ 10

যিশাইয় 59:11

Ver. 11. Judgment, that God would avenge us, (v. 9.) and regard our fasts. C.

lviii. 3.

↑ 11

যিশাইয় 59:14

Ver. 14. In. Where truth is disregarded, there can be no justice.

↑ 14

যিশাইয় 59:16

Ver. 16. Himself, to arrest his arm, stretched out to chastise his son; or to second him. There is nothing in man to stop God's vengeance. He therefore pardons out of his own goodness. C. lix.

2. and lxiii. 4. C. --- He became man to redeem us, as no pure mortal could do it. W.

↑ 16

যিশাইয় 59:17

Ver. 17. Justice. None can blame his conduct.

↑ 17

যিশাইয় 59:19

Ver. 19. On. Heb. "is standard-bearer." Aq. S. Jer. --- Cyrus, the figurative redeemer, proceeds rapidly.

↑ 19

যিশাইয় 59:20

Ver. 20. To Sion. Sept. "from Sion, and will turn away iniquity from Jacob. (21) And this," &c.

H. --- S. Paul hence proves that the Jews will at last be converted. Rom. xi. 26.

The return of the captives prefigured this event. C.

↑ 20

যিশাইয় 59:21

Ver. 21. Covenant. Note here a clear promise of perpetual orthodoxy to the Church of Christ.

Ch. --- She hath still the spirit of truth. W. Mat. xxviii. 20. --- None will apply this to the synagogue, which is visibly in the dark, and abandoned. C.

↑ 21

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স