AI-generated illustration: the prophet Ezekiel stands on a hillside at dawn as the breath of God sweeps through the valley and the people of the dry bones rise up alive. Classical sacred-art style.
AI-নির্মিত

যিহিষ্কেল

22
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল এখন তুমি মানুষের সন্তান, তুমি কি বিচার করবে? তুমি কি শহরের রক্তের বিচার করবে? তার সমস্ত ঘৃণার কাজ তাকে জানাও। আরও দেখুন: যিহিষ্কেল 24:6যিহিষ্কেল 24:9নহূম 3:1তুমি অবশ্যই বলবে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এটা সেই শহরী, যে তার মধ্যে রক্তপাত করে থাকে, যেন তার দিন উপস্থিত হয় এবং মূর্ত্তি দিয়ে অশুচি করেছো যা তুমি তৈরী করেছো। আরও দেখুন: যিহিষ্কেল 22:27যিরমিয় 2:1-3২ পিতর 2:3তুমি যে রক্তপাত করেছ, তার জন্য তুমি দোষী হয়েছ ও তুমি যে মূর্ত্তি তৈরী করেছ, তার জন্য অশুচি হয়েছে; কারণ তুমি তোমার দিন কাছাকাছি করেছ এবং তোমার আয়ুর শেষ বছর উপস্থিত করেছো; এজন্য আমি তোমাকে জাতিদের কাছে টিটকারির পাত্র ও প্রত্যেক দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম। আরও দেখুন: ২ রাজাবলি 21:16যিহিষ্কেল 22:2যিহিষ্কেল 5:14-15উভয়ই যারা তোমার কাছে ও দূরে সকলে তোমাকে বিদ্রূপ করবে, তুমি অশুচি শহর হবে, তোমার পরিচয় সব জায়গায় বিশৃঙ্খলা পূর্ণ হবে। আরও দেখুন: যিরমিয় 15:2-3যিশাইয় 22:2দেখ, ইস্রায়েলের অধ্যক্ষগণ, প্রত্যেকে তার নিজের ক্ষমতা অনুসারে, তোমার রক্তপাত করার জন্য এসেছে। আরও দেখুন: যিহিষ্কেল 22:27যিশাইয় 1:23দানিয়েল 9:8তারা তোমাদের মধ্যে বাবা-মাকে তুচ্ছ করেছে, তোমার মধ্যে বিদেশীদের ওপর উপদ্রপ করা হয়েছে; তোমার মধ্যে অনাথদের ও বিধবার ওপর খারাপ ব্যবহার করা হয়েছে। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 27:16যাত্রাপুস্তক 22:21-22লেবীয় পুস্তক 20:9তুমি আমার পবিত্র বস্তু সব অবজ্ঞা করেছো এবং বিশ্রামদিন সব অপবিত্র করেছ। আরও দেখুন: যিহিষ্কেল 23:38-39যিহিষ্কেল 20:13যিহিষ্কেল 22:26কুত্সাজনক লোক এসেছে তোমার মধ্যে রক্তপাত করার জন্য এবং তারা পর্বতের উপরে ভোজন করেছে; তোমার মধ্যে লোকে খারাপ কাজ করেছে আরও দেখুন: হোশেয় 4:14হোশেয় 4:10লেবীয় পুস্তক 19:16তোমার মধ্যে লোকে বাবার উলঙ্গতা অনাবৃত করেছে। তোমার মধ্যে লোকে ঋতুমতি অশুচি স্ত্রীকে বলাৎকার করেছে আরও দেখুন: লেবীয় পুস্তক 18:19যিহিষ্কেল 18:6লেবীয় পুস্তক 20:11তোমার মধ্যে কেও নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লজ্জাজনক কাজ করেছে; কেও বা নিজের ছেলের বউকে লজ্জাজনকভাবে অশুচি করেছে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, নিজের বাবার মেয়েকে, খারাপ ব্যবহার করেছে। আরও দেখুন: ২ শমূয়েল 13:14লেবীয় পুস্তক 18:9লেবীয় পুস্তক 20:17তোমার মধ্যে এইলোকগুলো ঘুষ নিয়েছে রক্তপাত করার জন্য।; তুমি সুদ ও প্রচুর লাভ নিয়েছো, তুমি তোমার প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করেছো নির্যাতন করে এবং আমাকে ভুলে গেছ, এটা প্রভু সদাপ্রভু বলেন। আরও দেখুন: যিহিষ্কেল 23:35মীখা 7:2-3দ্বিতীয় বিবরণ 27:25তাই দেখ, তুমি যে অসতভাবে লাভ করে যা তৈরী করেছো তোমার মধ্যে যে রক্তপাত হয়েছে, তার মধ্যে আমি আমার হাত দিয়ে আঘাত করেছি। আরও দেখুন: যিহিষ্কেল 21:17যিশাইয় 33:15যিহিষ্কেল 22:27তোমার হৃদয় কি স্থির থাকবে, তোমার হাত কি শক্তিশালী থাকবে আমি যে দিন তোমার সঙ্গে আচরণ করবো? আমি সদাপ্রভু এটা বললাম এবং এটা করব। আরও দেখুন: যিহিষ্কেল 21:7যিহিষ্কেল 17:24যিহিষ্কেল 24:14তাই আমি তোমাকে জাতিদের মধ্যে থেকে ছিন্নভিন্ন করবো এবং নানা দেশে পাঠিয়ে দেবো। এই ভাবে তোমার মধ্য থেকে অশুচিতা দূর করব। আরও দেখুন: নহিমিয় 1:8যিহিষ্কেল 22:22দ্বিতীয় বিবরণ 4:27তুমি জাতিদের সামনে অশুচি হবে। তাতে তুমি জানবে যে, আমিই সদাপ্রভু। আরও দেখুন: যিহিষ্কেল 6:7সামসঙ্গীত 83:18যিহিষ্কেল 7:24তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে। আরও দেখুন: সামসঙ্গীত 119:119যিশাইয় 1:22যিশাইয় 48:10তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ তোমার সকলে আবর্জনার মত হয়েছ, এই জন্য দেখ, আমি তোমাদেরকে যিরুশালেমের মধ্যে একত্র করবো। আরও দেখুন: যিহিষ্কেল 11:7মীখা 4:12মথি 13:30যেমন লোকে আগুনে ফু দিয়ে গলাবার জন্য রূপা, পেতল, লোহা, সীসা ও দস্তা হাফরের মধ্যে একত্র করে, সেরকম আমি রাগে ও প্রচণ্ড কোপে তোমাদেরকে একত্র করব এবং সেখানে রেখে গলাব। আরও দেখুন: যিরমিয় 4:20যিরমিয় 4:11-12যিহিষ্কেল 21:31-32তাই আমি তোমাদেরকে জড়ো করে আমার রাগের আগুনে ফু দেবো, তাতে তোমার তার মধ্যে গলে যাবে। আরও দেখুন: নহূম 1:6সামসঙ্গীত 68:2যিশাইয় 30:33যেমন হাফরের মধ্যে রূপা গোলে যায়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলান হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে আমার রাগ ঢেলে দিলাম। আরও দেখুন: যিহিষ্কেল 20:33যিহিষ্কেল 20:8হোশেয় 5:10সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এলো এবং বলল মানুষের সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ যা পরিষ্কার নয় রাগের দিনের বৃষ্টি হয়নি। আরও দেখুন: যিশাইয় 9:13যিরমিয় 2:30২ বংশাবলি 28:22সেখানে ভাববাদীদের চক্রান্ত যেমন গর্জ্জনকারী সিংহ শিকারের দিন গর্জন করে; তারা প্রাণীদেরকে গ্রাস করে এবং মূল্যবান সম্পদ নিয়ে যায়; তারা তাদের মধ্যে অনেক স্ত্রীকে বিধবা করে। আরও দেখুন: হোশেয় 6:9যিহিষ্কেল 13:19যিরমিয় 11:9তার যাজকরা আমার ব্যবস্থার অমান্য করে এবং ও আমার পবিত্র বস্তুকে অপবিত্র করে, তারা পবিত্র ও অপবিত্র জিনিসের মধ্যে তফাৎ করা শেখায়নি এবং তারা আমার বিশ্রাম বার থেকে তাদের চোখ বন্ধ করে রেখেছে তাতে আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি। আরও দেখুন: লেবীয় পুস্তক 10:10যিহিষ্কেল 22:8যিহিষ্কেল 44:23তার অধ্যক্ষরা সেখানে নেকড়ের মত শিকারকে বিদীর্ণ করে রক্তপাত করে, অন্যায়ভাবে লাভ পাওয়ার জন্য তাদের আত্মাকে ধ্বংস করছে। আরও দেখুন: যিহিষ্কেল 22:13যিহিষ্কেল 22:6যিশাইয় 1:23এবং তার ভাববাদীরা তাদের জন্য কলি দিয়ে ভিত্তি লেপন করেছে, তারা মিথ্যা দর্শন পায়, তাদের জন্য মিথ্যা ভবিষ্যত বাণী করছে। তারা বলে “প্রভু সদাপ্রভু এ কথা বলেন” যখন প্রভু সদাপ্রভু এ কথা বলেন না। আরও দেখুন: যিহিষ্কেল 13:6-7যিহিষ্কেল 13:10-16যিরমিয় 23:25-32দেশের প্রজারা অবৈধ জুলুম করেছে, পরের দ্রব্য জোর করে লুট করেছে এবং দুঃখী দরিদ্রের ওপর অত্যাচার করেছে এবং বিদেশীর ওপর অন্যায়ভাবে জুলুম করেছে। আরও দেখুন: যিহিষ্কেল 22:7যাত্রাপুস্তক 23:9সামসঙ্গীত 94:6তাই আমি তাদের মধ্যে থেকে এমন এক জনকে খুঁজছে যে দেওয়াল তৈরী করবে ও দেশের জন্য আমার সামনে ফাটালে দাঁড়াবে যাতে আমি ধ্বংস না করি কিন্তু আমি কাউকে পাইনি। আরও দেখুন: যিশাইয় 59:16যিরমিয় 5:1সামসঙ্গীত 106:23এই জন্য আমি তাদের ওপর আমার রাগ ঢাললাম; আমি আমার ঘৃণা মিশ্রিত রাগ দিয়ে তাদেরকে শেষ করব এবং তাদের কাজের ফল তাদের মাথায় দিলাম, এটা প্রভু সদাপ্রভু বলেন। আরও দেখুন: যিহিষ্কেল 16:43যিহিষ্কেল 7:8-9যিহিষ্কেল 9:10

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)14টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যিহিষ্কেল 22:2

Ver. 2. Blood. Why dost thou cease to admonish and rebuke the people? W. ---

Pronounce sentence on Jerusalem, (H.) for her cruelties. C.

↑ 2

যিহিষ্কেল 22:6

Ver. 6. Hath. Sept. "was mixed with his relations," v. 10. &c. (H.) fighting against them. Theod.

↑ 6

যিহিষ্কেল 22:8

Ver. 8. Sabbaths, by servile works, and by their sinful deportment.

↑ 8

যিহিষ্কেল 22:9

Ver. 9. Slanderers, hateful to all. Lev. xix. 16. Prov. xi. 13. --- Mountains. C. xviii.

6.

↑ 9

যিহিষ্কেল 22:10

Ver. 10. Father, his widow, their mother-in-law, or one of his wives.

↑ 10

যিহিষ্কেল 22:12

Ver. 12. Increase. C. xviii. 18. C. --- Me. "The remembrance of God excludes all sins." S. Jer.

↑ 12

যিহিষ্কেল 22:13

Ver. 13. Hands, through surprise and sorrow. C. --- God wishes the sinner's salvation. Gen. vi.

6. W.

↑ 13

যিহিষ্কেল 22:15

Ver. 15. In thee. I will purify thee by violent medicines. C.

↑ 15

যিহিষ্কেল 22:16

Ver. 16. Possess, "as an inheritance:" (Sept. H.) "I will defile:" (Aq.) "wound thee." Sym. Heb.

is very different: (C.) "thou hast inherited in thyself," (H.) being no longer willing to be subject.

↑ 16

যিহিষ্কেল 22:18

Ver. 18. Dross. Heb. "a mixture." Sept. "God will purify the silver." Is. iv. 4.

↑ 18

যিহিষ্কেল 22:24

Ver. 24. Rained upon, or watered with the instructions of the prophets. C. xx.

46.

↑ 24

যিহিষ্কেল 22:25

Ver. 25. Conspiracy. The false prophets defend each other, (C.) while the priests connive at their proceedings, (H.) and set the example of wickedness.

↑ 25

যিহিষ্কেল 22:28

Ver. 28. Without. Sept. "they shall fall, seeing," &c.

↑ 28

যিহিষ্কেল 22:30

Ver. 30. None like Abraham, Moses, &c. C. --- The prayers of the just are very powerful; and God wishes them to exert themselves for sinners. S. Jer.om. W.

↑ 30

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স