
১ বংশাবলি · IRV-BN
১ বংশাবলি
19
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
পরে অম্মোনীয় রাজা নাহশ মারা গেলে পর তাঁর ছেলে হানূন তাঁর জায়গায় রাজা হলেন। আরও দেখুন: ২ শমূয়েল 10:1-19১ শমূয়েল 11:1-2১ শমূয়েল 12:12দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি বিশ্বস্ত ছিলেন বলে আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর বাবার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। দায়ূদের লোকেরা হানূনকে সান্ত্বনা দেবার জন্য অম্মোনীয়দের দেশে গেল। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 23:3-6১ শমূয়েল 30:26আদিপুস্তক 19:37-38কিন্তু অম্মোনীয় নেতারা হানূনকে বললেন, “আপনি কি মনে করেন যে, দায়ূদ আপনার বাবার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সান্ত্বনা দিতে লোক পাঠিয়েছে? সে তাদের আপনার কাছে পাঠিয়েছে যাতে তারা গুপ্তচর হিসাবে দেশের খোঁজখবর নিয়ে পরে সেটা ধ্বংস করে দিতে পারে।” আরও দেখুন: ১ শমূয়েল 29:9বিচারকর্তৃগণ 18:2বিচারকর্তৃগণ 18:8-10হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 10:4-5যিশাইয় 15:2যিরমিয় 48:37কেউ এসে দায়ূদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সঙ্গে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জিত ছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।” আরও দেখুন: যিহোশূয় 6:24-26মথি 18:31১ রাজাবলি 16:34অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল। আরও দেখুন: আদিপুস্তক 34:30১ বংশাবলি 18:9২ শমূয়েল 10:6তারা বত্রিশ হাজার রথ এবং সৈন্যদল সমেত মাখার রাজাকে ভাড়া করল। তিনি ও তাঁর সৈন্যেরা এসে মেদবার কাছে ছাউনি ফেললেন আর ওদিকে অম্মোনীয়েরা নিজের নিজের শহর থেকে একত্র হয়ে যুদ্ধের জন্য বের হল। আরও দেখুন: যিহোশূয় 13:9গণনা পুস্তক 21:30যিহোশূয় 13:16এই সব শুনে দায়ূদ যোয়াবকে এবং তাঁর সমস্ত শক্তিশালী সৈন্যদলকে পাঠিয়ে দিলেন। আরও দেখুন: ১ বংশাবলি 11:6২ শমূয়েল 23:8-39১ বংশাবলি 11:10-47তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে থাকলেন। আরও দেখুন: ২ বংশাবলি 13:3যিশাইয় 28:6১ রাজাবলি 20:1যোয়াব দেখলেন তাঁর সামনে এবং পিছনে অরামীয় সৈন্যদের সাজানো হয়েছে। সেইজন্য তিনি তাঁর সৈন্যদের মধ্য থেকে কতগুলো বাছাই করা সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে সাজালেন। আরও দেখুন: বিচারকর্তৃগণ 20:42-43যিহোশূয় 8:22২ শমূয়েল 10:9-14বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল। আরও দেখুন: ১ বংশাবলি 18:12১ বংশাবলি 11:20১ বংশাবলি 19:9যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব। আরও দেখুন: ফিলিপীয় 1:27-28নহিমিয় 4:20গালাতীয় 6:2সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সঙ্গে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তাই করবেন।” আরও দেখুন: সামসঙ্গীত 27:14নহিমিয় 4:14২ শমূয়েল 10:12এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল। আরও দেখুন: ১ রাজাবলি 20:13১ রাজাবলি 20:28-30২ বংশাবলি 13:5-16অরামীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়েরাও যোয়াবের ভাই অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে ঢুকল। কাজেই যোয়াব যিরূশালেমে ফিরে গেলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 26:7রোমীয় 8:31অরামীয়েরা যখন দেখল যে, তারা ইস্রায়েলীয়দের কাছে সম্পূর্ণভাবে হেরে গেছে তখন তারা লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের নিয়ে আসল। হদরেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন। আরও দেখুন: ২ শমূয়েল 10:16সখরিয় 14:1-3যিশাইয় 8:9দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দ্দন নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন অরামীয়েরা দায়ূদের সঙ্গে যুদ্ধ করল। আরও দেখুন: ১ বংশাবলি 19:9যিশাইয় 22:6-7কিন্তু ইস্রায়েলীয়দের সামনে থেকে তারা পালিয়ে গেল। তখন দায়ূদ অরামীয়দের সাত হাজার রথচালক ও চল্লিশ হাজার পদাতিক সৈন্য মেরে ফেললেন। তিনি তাদের সেনাপতি শোবককেও মেরে ফেললেন। আরও দেখুন: ২ শমূয়েল 10:18সামসঙ্গীত 18:32১ বংশাবলি 19:13-14হদরেষরের অধীন রাজারা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছেন তখন দায়ূদের সঙ্গে শান্তি চুক্তি করে তাঁরা তাঁর অধীন হলেন। কাজেই অম্মোনীয়দের সাহায্য করতে অরামীয়েরা আর রাজি হল না। আরও দেখুন: ২ শমূয়েল 10:19সামসঙ্গীত 48:3-6সামসঙ্গীত 18:44
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)7টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
১ বংশাবলি 19:3
Ver. 3. Land, or city, 2 K. x. 3. C. --- What evils proceed from evil counsellors!
↑ 3১ বংশাবলি 19:4
Ver. 4. From. Heb. "in the midst, above the thighs:" exposing them to derision.
H.
↑ 4১ বংশাবলি 19:6
Ver. 6. Done. Heb. "made themselves stinking." Sept. "that the people of David were covered with confusion." The insult fell on all Israel. --- Mesopotamia is not mentioned 2 K. as the troops perhaps did not arrive soon enough for the first battle, v. 16.
↑ 6১ বংশাবলি 19:7
Ver. 7. Chariots. This number seems excessive, and it may have been put for infantry; the number of which, specified 2 K. was 33,000. But the troops of Mesopotamia are not there mentioned, and this supplies what was left defective. C. --- The chariots may signify those who fought upon them, (M.) v.
18. Isai. xxi. 7. T. --- Sometimes the whole number is specified; at others only a part.
↑ 7১ বংশাবলি 19:16
Ver. 16. River, in Mesopotamia. Joab did not allow them time to arrive. ---
Sophach, or Sobac.
Adarezer sent also to collect these forces. 2 K.
↑ 16১ বংশাবলি 19:18
Ver. 18. Chariots. Lit. "chariot." 2 K. has only 700, and 40,000 horsemen. C. ---
Ten men might be in each chariot. D.
↑ 18১ বংশাবলি 19:19
Ver. 19. Went. Heb. "made peace with David." The many petty kings who had hitherto been tributary to Adarezer, submitted now to the conqueror. C.
↑ 19লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স