AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

১ বংশাবলি

18
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
পরে দায়ূদ পলেষ্টীয়দের আঘাত করে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:1-18১ শমূয়েল 5:8১ শমূয়েল 27:4আর তিনি মোয়াবীয়দেরও আঘাত করলেন। তাতে মোয়াবীয়রা দায়ূদের দাস হল এবং উপঢৌকন দিতে লাগলো। আরও দেখুন: সামসঙ্গীত 72:8-10সামসঙ্গীত 68:29-30১ রাজাবলি 10:2পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন। আরও দেখুন: সামসঙ্গীত 60:1২ শমূয়েল 8:3যাত্রাপুস্তক 23:31দায়ূদ তাঁর এক হাজার রথ, সাত হাজার অশ্বারোহী এবং কুড়ি হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:4সামসঙ্গীত 20:7সামসঙ্গীত 33:16-17দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন। আরও দেখুন: ১ বংশাবলি 19:6২ শমূয়েল 8:5-6যিশাইয় 8:9-10দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর দাস হলো এবং তাঁকে কর দিল। এই ভাবে দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানে তাঁকে জয়ী করতেন। আরও দেখুন: ১ বংশাবলি 17:8হিতোপদেশ 21:31সামসঙ্গীত 18:43-44হদরেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন। আরও দেখুন: ১ রাজাবলি 14:26-28২ বংশাবলি 12:9-10১ রাজাবলি 10:16-17টিভৎ ও কূন নামে হদরেষরের দুটো শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে পিতলও নিয়ে আসলেন। এই পিতল দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও পিতলের অন্যান্য জিনিস তৈরী করেছিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:8২ বংশাবলি 4:12-18১ বংশাবলি 22:14হমাতের রাজা তয়ূ শুনতে পেলেন যে, দায়ূদ সোবার রাজা হদরেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:9দায়ূদ হদরেষরের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদরেষরের সঙ্গে তয়ূর অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সঙ্গে করে সোনা, রূপা ও পিতলের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:10যিশাইয় 39:1২ বংশাবলি 9:23-24এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তাই করলেন। আরও দেখুন: ১ শমূয়েল 27:8-9সামসঙ্গীত 83:6-7২ শমূয়েল 8:11-12সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেললেন। আরও দেখুন: সামসঙ্গীত 60:1২ শমূয়েল 10:10১ বংশাবলি 19:11তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন। আরও দেখুন: ১ বংশাবলি 18:6২ শমূয়েল 7:14-17আদিপুস্তক 27:37দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন। আরও দেখুন: যিরমিয় 33:15সামসঙ্গীত 89:14যিরমিয় 23:5-6সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন। আরও দেখুন: ১ বংশাবলি 11:6২ শমূয়েল 8:16১ রাজাবলি 4:3অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অবীমেলক ছিলেন যাজক আর শব্‌শ ছিলেন রাজার লেখক। আরও দেখুন: ২ শমূয়েল 8:17২ শমূয়েল 20:25১ রাজাবলি 4:3যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা রাজার প্রধান প্রধান পদে নিযুক্ত ছিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:18২ শমূয়েল 15:18১ রাজাবলি 1:44

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)13টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

১ বংশাবলি 18:1

Ver. 1. Daughters. Villages (See 2 K. viii. 1. M.) and dependant towns. W.

↑ 1

১ বংশাবলি 18:2

Ver. 2. Gifts. Heb. mincha, a word used to denote the offerings of bread, &c.

Lev. ii. Here it signifies the tribute (C.) imposed on the conquered. H.

↑ 2

১ বংশাবলি 18:3

Ver. 3. Adarezer, or Adadezer, 2 K. --- When he, the king of Soba, went to extend. Heb. "to strengthened his hand on the," &c. --- Hand often denotes power, extent, possession.

↑ 3

১ বংশাবলি 18:4

Ver. 4. Footmen. Heb. may well signify, "1000 chariot-horses and 7000 men who mounted the chariots and the horses." We only find 1700 horsemen. 2 K.

viii. 4. But soon after it is added, David houghed all the chariot-horses. C. ---

They were thus rendered useless. The king was forbidden to keep many horses. D.

↑ 4

১ বংশাবলি 18:5

Ver. 5. Damascus. Heb. "Aram of Darmesek." Elsewhere the r is omitted.

↑ 5

১ বংশাবলি 18:6

Ver. 6. A garrison. Lit. "soldiers." This word has been lost by the neglect of some Heb.

transcriber. C. --- Prot. supply it. H.

↑ 6

১ বংশাবলি 18:7

Ver. 7. Quivers. Heb. "the shields," &c. The term is variously translated, 2 K.

↑ 7

১ বংশাবলি 18:8

Ver. 8. Chun, called probably Betath, and Berothai. 2 K.

↑ 8

১ বংশাবলি 18:10

Ver. 10. Adoram, or Joram, ib. --- Desire. Heb. "to ask if all went well with him, and to bless him.

↑ 10

১ বংশাবলি 18:11

Ver. 11. Edom, or rather Syria, (Aram) which might easily be exchanged for Edom. 2 K. viii.

David could not satisfy his devotion by building a temple; but he made preparations. Solomon left part of the treasures unconsumed, 1 Par. xxvi. 26.

C. --- These effects, being destined for sacred uses, are said to be consecrated to the Lord. W.

↑ 11

১ বংশাবলি 18:12

Ver. 12. Edomites. David seems to have been present, and the victory is sometimes attributed to him. Joab afterwards slew 18,000. 3 K. xi. 15. title of Ps. ix. S. Jer. Trad. C. --- Pits. This place was fatal to that nation: there Amasias destroyed 20,000, 2 Par. xxv. 12. T.

↑ 12

১ বংশাবলি 18:16

Ver. 16. Abiathar and Achimelech had both names indifferently. Heb. reads Abimelech, which is a manifest mistake. The name of Abiathar perhaps ought to be in the place of Achimelech; as we know that he was the son of the latter, and the high priest under David. Some would translate,

"and Abiathar, son of Achimelech." --- Susa, or Saraias, secretary.

↑ 16

১ বংশাবলি 18:17

Ver. 17. About. Lit. "at the hand of the king," to execute his orders, and to assist him. Sept.

"vicegerents." Syr. "princes." They are styled priests. 2 K. viii. 18.

↑ 17

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স