AI-generated illustration: waves on a shore under parting storm clouds with sunlight breaking through.
AI-নির্মিত

যাত্রাপুস্তক

39
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
তারা শেষ পর্যন্ত নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম শিল্পের কাজে পোশাক তৈরী করলেন। আর যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 31:10যাত্রাপুস্তক 35:19যাত্রাপুস্তক 35:23বত্সলেল সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে এফোদ তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:6-12লেবীয় পুস্তক 8:7যাত্রাপুস্তক 25:7সাধারণত তাঁরা সোনা পিটিয়ে পাত তৈরী করে শিল্প কাজের মধ্য দিয়ে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূতোর মধ্যে বুনবার জন্য তা কেটে তার তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 36:8যাত্রাপুস্তক 26:1আর তাঁরা এফোদের জন্য দুটি পট্টি তৈরী করলেন এবং ঘাড়ের উপরে দুই কোনায় এটি জুড়ে দিলেন; আর তা বন্ধ করবার জন্য শিল্প কার্যে বোনা কোমরবন্ধনী তার উপরে ছিল, এটি এফোদের সঙ্গে একত্রে তৈরী করা হয়েছে এবং সেই পোশাকের সমান ছিল, সেটি সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী করা হয়েছিল; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। আরও দেখুন: মথি 28:20প্রকাশিত বাক্য 1:13যিশাইয় 11:5পরে তাঁরা খোদাই করা মুদ্রার মত ইস্রায়েলের বারোজন ছেলের নামে নকশা করা সোনা দিয়ে বাঁধিয়ে দুটি গোমেদক মণি আঁটকিয়ে ভিতরে রাখলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:9যিহিষ্কেল 28:13ইয়োব 28:16আর এফোদের দুটি ঘাড়ের ফিতের উপরে ইস্রায়েলের বারোজন ছেলেদের স্মরণ করার জন্য মণিহিসাবে সেগুলি লাগালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। আরও দেখুন: যিহোশূয় 4:7যাত্রাপুস্তক 28:12মার্ক 14:22-25তিনি এফোদের কায়দায় সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে দক্ষ্ শিল্পকারের মাধ্যমে একটি বুকপাটা তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:4ইফিষীয় 6:14যাত্রাপুস্তক 28:13-29এটি চার কোণা ছিল; তাঁরা সেই বুকপাটাটি দুই ভাঁজ করে গুটিয়ে রাখলেন। এটি এক বিঘত লম্বা এবং এক বিঘত প্রস্থ করে ভাঁজ করেছিলেন। তা চার সারি মণি লাগিয়ে তৈরী করলেন। তার প্রথম সারিতে চুণী, পীতমণি ও মরকত ছিল, আরও দেখুন: যাত্রাপুস্তক 28:16-17প্রকাশিত বাক্য 21:19-21যাত্রাপুস্তক 28:21দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক ছিল। আরও দেখুন: যিহিষ্কেল 28:13যাত্রাপুস্তক 28:18তৃতীয় সারিতে পেরোজ, যিস্ম এবং কটাহেলা ছিল। চতুর্থ সারিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি ছিল; এই মণিগুলি সোনা দিয়ে বাঁধানো হলো। এই সকল মণি ইস্রায়েলের বারোজন ছেলের নাম অনুযায়ী হলো, প্রতিটি তাদের নামানুসারেই হল; মুদ্রার মত খোদাই করা প্রত্যেক মণিতে বারোটি বংশের জন্য এক একটি ছেলের নাম হল। আরও দেখুন: প্রকাশিত বাক্য 21:12পরে তাঁরা বুকপাটার উপর খাঁটি সোনা দিয়ে মালার মত পাকান দুটি শিকল তৈরী করলেন। আরও দেখুন: যোহন 10:28যিহূদা 1:1যোহন 17:12তারা সোনার দুটি বিনুনি করা শিকল ও সোনার দুটি বালা তৈরী করলেন এবং বুকপাটার দুই ধারে সেই দুটি বালা লাগিয়ে দিলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 25:12তারা বুকপাটার দুটি কোনে দুটি বালার মধ্যে বিনুনি করা সোনার দুটি শিকল লাগালেন। পাকান শিকলের অন্য দুই মাথা দুই বিনুনির মত দুই শিকলের সঙ্গে বেঁধে এফোদের সামনের দিকে দুটি কাঁধের ফিতের উপরে লাগালেন। আরও দেখুন: পরমগীত 1:10যাত্রাপুস্তক 28:14আর সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় ভিতরের অংশে এফোদের সামনের দিকে শেষ অংশে লাগালেন। পরে তারা সোনার দুটি বালা তৈরী করে এফোদের দুটি ঘাড়ের ফিতের নীচে তার সামনের অংশে তার জোড়ের জায়গায় এফোদের বিনুনি করা কোমরবন্ধনীর উপরে রাখলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 26:3তারা বুকপাটা যেন এফোদের কোমরবন্ধনীর উপরে থাকে এবং এফোদ থেকে যেন খুলে না যায় সেই জন্য তাঁরা বালাতে নীল সূতো দিয়ে এফোদের বলার সঙ্গে বুকপাটা বেঁধে রাখলেন; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন তেমন এইগুলি করা হয়েছিল। আরও দেখুন: ১ করিন্থীয় 1:25মথি 16:24১ করিন্থীয় 1:27বত্সলেল এফোদের পোশাক সম্পূর্ণভাবে বুনে তৈরী করলেন, এটি তন্তু দিয়ে তৈরী ও সম্পূর্ণ নীল রঙের। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:31-35এটির মাঝখানে মাথার জন্য খোলা গলা ছিল। সেই খোলা জায়গাটি যাতে ছিঁড়ে না যায় সেই জন্য গলার চারদিকে বিনুনি করা ছিল। আর তাঁরা সেই পোশাকের আঁচলে নীল, বেগুনে, ও লাল পাকান সূতোর ডালিম তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:33গালাতীয় 5:22পরে তাঁরা খাঁটি সোনার ঘন্টা তৈরী করলেন এবং সেই ঘন্টাগুলি ডালিমের মাঝখনে ও পোশাকের আঁচলের চারদিকে ডালিমের মাঝখানে দিলেন। আরও দেখুন: পরমগীত 4:13সামসঙ্গীত 89:15যাত্রাপুস্তক 28:33-34সেবা করার পোশাকের আঁচলে চারদিকে একটি ঘন্টা ও একটি ডালিম, একটি ঘন্টা ও একটি ডালিম, এইরূপ করলেন; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:34মথি 9:20পরমগীত 4:13পরে তাঁরা হারোণ ও তাঁর ছেলেদের জন্য সাদা মসীনা সুতো দিয়ে গায়ের পোশাক তৈরী করলেন। আরও দেখুন: যিহিষ্কেল 44:18রোমীয় 13:14ফিলিপীয় 2:6-8তারা সাদা মসীনা সুতো দিয়ে তৈরী উষ্ণীয় ও সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শিরোভূষন ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শুল্ক জাঙ্গিয়া তৈরী করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:4যাত্রাপুস্তক 28:42যাত্রাপুস্তক 28:39এবং পাকান সাদা মসীনা সুতো দিয়ে এবং নীল, বেগুনে, ও লাল সূতো দিয়ে সূচের কাজ দ্বারা এক কোমরবন্ধন তৈরী করলেন। এইগুলি ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন তেমন করলেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 28:39পরে তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের জন্য পাত তৈরী করলেন এবং খোদাই করা মুদ্রার মত তার উপরে লিখলেন, “সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।” আরও দেখুন: ইব্রীয় 7:26প্রকাশিত বাক্য 5:10ইব্রীয় 1:3পরে তারা পাগড়ির উপরে নীল সূতো দিয়ে সেটি বাঁধলেন; এটি করেছিলেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। সুতরাং এই ভাবে সমাগম তাঁবুর কাজ অর্থাৎ পবিত্র জায়গার কাজ গুলি শেষ হয়েছিল; ইস্রায়েলের লোকেরা সবই করেছিল। তারা মোশির প্রতি দেওয়া সদাপ্রভুর সব আদেশ মেনে কাজ করেছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 39:42-43যাত্রাপুস্তক 25:40মথি 28:20পরে তারা মোশির কাছে তাঁবুটি এনেছিল এবং তারা তাঁবু এবং তাঁবু সংক্রান্ত সব জিনিস, এর ঘন্টা, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি এনেছিল আরও দেখুন: যাত্রাপুস্তক 25:1-30যাত্রাপুস্তক 31:7-11যাত্রাপুস্তক 35:11-19রক্তের মত লাল রঙের ভেড়ার চামড়ার তৈরী ছাদ, শীলের চামড়ার তৈরী ছাদ এবং গোপন করার জন্য পর্দা, এবং সাক্ষ্য সিন্দুক ও তা বহন করার জন্য দণ্ড এবং পাপাবরণ। আরও দেখুন: ইব্রীয় 9:8ইব্রীয় 9:5যাত্রাপুস্তক 25:17তারা টেবিল ও তার সব পাত্রগুলি এবং দর্শন রুটি আনলো, আরও দেখুন: ১ রাজাবলি 7:48যাত্রাপুস্তক 25:30খাঁটি সোনার তৈরী দীপদানি এবং সারিতে তার প্রদীপগুলি, এর সঙ্গে তার সব পাত্রগুলি এবং দীপের জন্য তেল; আরও দেখুন: ফিলিপীয় 2:15যাত্রাপুস্তক 25:31যাত্রাপুস্তক 27:21সোনার বেদি, অভিষেকের তেল এবং সুগন্ধি ধূপ ও তাঁবুর দরজার জন্য পর্দা; আরও দেখুন: যাত্রাপুস্তক 30:7যাত্রাপুস্তক 35:8২ বংশাবলি 2:4ব্রোঞ্জের বেদি ও তার সঙ্গে ব্রোঞ্জের ঝাঁঝরী এবং তা বয়ে নিয়ে যাওয়ার জন্য দণ্ড ও সব পাত্রগুলি; বড় গামলার মত পাত্র ও তার জন্য দানি। আরও দেখুন: ১ রাজাবলি 8:64যাত্রাপুস্তক 38:30তারা উঠানের জন্য পর্দা ও তার সঙ্গে স্তম্ভ ও ভিত্তি আনলো এবং উঠানের দরজার জন্য পর্দা ও তার দড়ি, গোঁজ ও সমাগম তাঁবুর সেবা কাজের জন্য সব পাত্র আনলো। আরও দেখুন: যাত্রাপুস্তক 27:9-16তারা পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম ভাবে কাজ করা পোশাক আনলো, হারোণ যাজক ও তাঁর ছেলেদের জন্য পবিত্র পোশাক, তাদের যাজক কাজের জন্য এই পোশাক। আরও দেখুন: যাত্রাপুস্তক 39:1যাত্রাপুস্তক 31:10যাত্রাপুস্তক 28:2যদিও সদাপ্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন সেই অনুযায়ী ইস্রায়েলের লোকেরা সব কাজই করেছিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 35:10যাত্রাপুস্তক 39:32যাত্রাপুস্তক 23:21-22মোশি ঐ সব কাজের প্রতি পরীক্ষামূলক ভাবে লক্ষ্য করলেন, আর দেখ, তারা সেগুলি করেছে। যেমন ভাবে সদাপ্রভুর আদেশ করেছিলেন সেই ভাবেই তারা করেছে। তখন মোশি তাদেরকে আশীর্বাদ করলেন। আরও দেখুন: গণনা পুস্তক 6:23-27লেবীয় পুস্তক 9:22-23১ রাজাবলি 8:14

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)7টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যাত্রাপুস্তক 39:1

Ver. 1. Vestments. Heb. distinguishes "the clothes of service" destined to fold up the tabernacle and vessels, from "the holy garments of Aaron."

↑ 1

যাত্রাপুস্তক 39:3

Ver. 3. Threads. Heb. "wires to work it in the blue...with cunning work." The ancients had the art of beating gold into thin plates, with which they adorned the horns of their victims, &c.

Æneid iv. See Num. xvi. 58. C.

↑ 3

যাত্রাপুস্তক 39:19

Ver. 19. Fastened to the girdle. This is not specified in the Heb. The Vulgate has abridged some verses, in these chapters, to avoid repetitions.

↑ 19

যাত্রাপুস্তক 39:24

Ver. 24. Pomegranate, alternately. C. xxviii. Clement of Alexandria observes, that the 366 bells denote the leap year, in which Christ began to preach. T.

↑ 24

যাত্রাপুস্তক 39:27

Ver. 27. Of fine linen, or cotton, and of common linen, as Pollux describes it.

The Samaritan copy adds, "Breeches of linen, of byssus, of violet, of scarlet, of purple, of embroidery work, according to the command of the Lord."

↑ 27

যাত্রাপুস্তক 39:29

Ver. 29. Veneration, of which it was deserving. Heb. "the crown of holiness." It reminded the high priest of his consecration to the Lord, and of the sanctity with which he ought to appear before him.

↑ 29

যাত্রাপুস্তক 39:43

Ver. 43. Finished, exactly according to God's prescriptions. --- Blessed them, the people, who had contributed so liberally; and the workmen, who had performed their task so much to his satisfaction. C. --- He also blessed the sacred vessels, as they were destined for the worship of God. H.

↑ 43

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স