AI-generated illustration: a snow-dusted mountain peak glowing orange at first light under a deep blue sky.
AI-নির্মিত

লেবীয় পুস্তক

9
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
পরে অষ্টম দিনের মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে এবং ইস্রায়েলের প্রাচীনদেরকে ডাকলেন। আরও দেখুন: মথি 28:1গণনা পুস্তক 6:10লেবীয় পুস্তক 15:29তখন তিনি হারোণকে বললেন, তুমি পাপের বলির জন্য নির্দোষ এক পুরুষ গরুর বাচ্চা ও হোমবলির জন্য নির্দোষ এক ভেড়া নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত কর। আরও দেখুন: লেবীয় পুস্তক 4:3লেবীয় পুস্তক 8:14লেবীয় পুস্তক 8:18আর ইস্রায়েল-সন্তানদেরকে বল, তোমরা সদাপ্রভুর সামনে বলি দেওয়ার জন্য পাপের বলির জন্য এক ছাগল, হোমবলির জন্য এক বছরের নির্দোষ এক গরুর বাছুর ও এক ভেড়ার বাচ্চা আরও দেখুন: ইষ্রা 6:17লেবীয় পুস্তক 4:23তীত 2:14এবং মঙ্গলের বলির জন্য এক ষাঁড় ও এক ভেড়া এবং তেল মেশানো ভক্ষ্য-নৈবেদ্য নেবে; কারণ আজ সদাপ্রভু তোমাদেরকে দর্শন দেবেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 29:43লেবীয় পুস্তক 9:23লেবীয় পুস্তক 9:6তখন তারা মোশির আজ্ঞানুসারে এই সব সমাগম-তাঁবুর সামনে আনল, আর সব মণ্ডলী নিকটবর্ত্তী হয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 31:12যাত্রাপুস্তক 19:17১ বংশাবলি 15:3পরে মোশি বললেন, সদাপ্রভু তোমাদেরকে এই কাজ করতে আজ্ঞা করেছেন, এটা করলে তোমাদের প্রতি সদাপ্রভু প্রতাপ প্রকাশ পাবে। আরও দেখুন: লেবীয় পুস্তক 9:23যাত্রাপুস্তক 24:16যিহিষ্কেল 43:2তখন মোশি হারোণকে বললেন, তুমি বেদির কাছে যাও, তোমার পাপের জন্য বলি ও হোমবলি উৎসর্গ কর, নিজের ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার উত্সর্গ করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন। আরও দেখুন: ইব্রীয় 5:3ইব্রীয় 5:1ইব্রীয় 9:7তাতে হারোণ বেদির কাছে গিয়ে নিজের জন্য পাপের বলির জন্য গরুর বাচ্চা হত্যা করলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 1:4-5লেবীয় পুস্তক 4:1-12লেবীয় পুস্তক 4:29পরে হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলেন ও তিনি নিজের আঙুল রক্তে ডুবিয়ে বেদির শিংএর ওপরে দিলেন এবং বাকি রক্ত বেদির মূলে ঢাললেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 8:15লেবীয় পুস্তক 4:6-7লেবীয় পুস্তক 16:18আর পাপের জন্য বলির মেদ, মেটিয়া ও যকৃতের ওপরের অংশ ফুসফুস বেদির উপরে পোড়ালেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়েছিলেন। আরও দেখুন: যিশাইয় 66:2লেবীয় পুস্তক 4:34-35হিতোপদেশ 23:26কিন্তু তার মাংস ও চর্ম্ম শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 8:17লেবীয় পুস্তক 4:11-12লেবীয় পুস্তক 16:27-28পরে তিনি হোমের জন্য বলি হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারিদিকে তা ছিটিয়ে দিলেন। আরও দেখুন: ইফিষীয় 5:2লেবীয় পুস্তক 1:1-17লেবীয় পুস্তক 8:18-21পরে তারা হোমবলির মাংসের টুকরো ও মাথা সব তাঁর কাছে আনলেন; তিনি সেই সব বেদির ওপরে পোড়ালেন। পরে তার অন্ত্র ও পা ধুয়ে বেদিতে হোমবলির ওপরে পোড়ালেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 8:21পরে তিনি লোকদের উপহার কাছে আনলেন এবং লোকদের জন্য পাপের বলির ছাগল নিয়ে প্রথমটার মত হত্যা করে পাপের জন্য উৎসর্গ করলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 4:27-31ইব্রীয় 2:17ইব্রীয় 5:3পরে তিনি হোমবলি এনে বিধিমতে উৎসর্গ করলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 9:12-14লেবীয় পুস্তক 1:1-13লেবীয় পুস্তক 8:18-21আর ভক্ষ্য-নৈবেদ্য এনে তার এক মুঠো নিয়ে বেদির ওপরে পোড়ালেন। এছাড়া তিনি সকালের হোমবলি দান করলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 2:1-2যাত্রাপুস্তক 29:38-42যোহন 6:53পরে তিনি লোকদের মঙ্গলের জন্য বলি ঐ ষাঁড় ও ভেড়া হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির ওপরে চারিদিকে তা ছিটিয়ে দিলেন। আরও দেখুন: ইফিষীয় 2:14-17রোমীয় 5:1কলসীয় 1:20পরে ষাঁড়ের মেদ ও ভেড়ার লাঙ্গূল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের ওপরের ভাগ ফুসফুস, আরও দেখুন: লেবীয় পুস্তক 3:5লেবীয় পুস্তক 3:16লেবীয় পুস্তক 9:10এই সব মেদ নিয়ে দুই বুকের ওপরে রাখলেন ও বেদির ওপরে সেই মেদ পোড়ালেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 3:14-17লেবীয় পুস্তক 7:29-34আর হারোণ সদাপ্রভুর সামনে দুই বুক ও ডানদিকের উরু দোলনীয় নৈবেদ্যরূপে দোলালেন; যেমন মোশি আজ্ঞা দিয়েছিলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 7:30-34১ পিতর 4:11লেবীয় পুস্তক 7:26পরে হারোণ লোকদের দিকে নিজের হাত বাড়িয়ে তাদেরকে আশীর্বাদ করলেন; আর তিনি পাপের জন্য বলি, হোমবলি ও মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে নেমে এলেন। আরও দেখুন: লূক 24:50দ্বিতীয় বিবরণ 21:5গণনা পুস্তক 6:23-27পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করলেন, পরে বাইরে এসে লোকদেরকে আশীর্বাদ করলেন; তখন সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পেল। আরও দেখুন: লেবীয় পুস্তক 9:6গণনা পুস্তক 16:19লূক 1:21-22আর সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে বেদির ওপরের হোমবলি ও মেদ ছাই করল; তা দেখে সব লোক আনন্দের চিত্কার করে উপুড় হয়ে পড়ল। আরও দেখুন: বিচারকর্তৃগণ 6:21১ রাজাবলি 18:38-39১ বংশাবলি 21:26

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)15টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

লেবীয় পুস্তক 9:1

Ver. 1. Come. From the consecration of the tabernacle, (M.) and of Aaron. ---

Israel. The princes of the tribes. C. --- They were to offer sacrifice by the hands of their new priests.

↑ 1

লেবীয় পুস্তক 9:2

Ver. 2. Calf. As they had formerly adored a calf, so now they sacrifice one to God. S. Jer. in Jer.

vii.

↑ 2

লেবীয় পুস্তক 9:3

Ver. 3. Children. Sam. and Sept. "the ancients," or princes of the people, for whom a he-goat is sacrificed. --- Old. Not above, though they might be younger.

↑ 3

লেবীয় পুস্তক 9:4

Ver. 4. Offering, &c. Heb. simply, " and a flour-offering tempered with oil; for,"

&c. H. --- All these sacrifices were accompanied with an offering of this nature, as they were in imitation of a dinner presented to God. M. --- You. By the cloud, resting upon the tabernacle, or by fire proceeding thence. God will manifest his presence by miracles, v. 24.

↑ 4

লেবীয় পুস্তক 9:7

Ver. 7. Thy sin. Christ needed not daily (as the other priests) to offer sacrifices, first for his own sins, and then for the people's. Heb. vii. 27.

↑ 7

লেবীয় পুস্তক 9:9

Ver. 9. The altar of holocausts; as he is yet considered only as a private person; afterwards he touches the altar of perfumes. C.

↑ 9

লেবীয় পুস্তক 9:10

Ver. 10. Burnt, or placed in order to be burnt by the fire sent by God, v. 24. M.

↑ 10

লেবীয় পুস্তক 9:11

Ver. 11. Camp. According to the prescriptions given. C. iv. 12.

↑ 11

লেবীয় পুস্তক 9:14

Ver. 14. Water. Heb. adds, "he burnt them upon the holocaust, upon the altar."

↑ 14

লেবীয় পুস্তক 9:15

Ver. 15. And expiating the altar. Heb. "he offered it (the goat) for sin, as the first," for himself, placing the parts of the victim upon his own holocaust. H. ---

The Chaldee says, "he expiated the altar with the blood of the he-goat, as he did before."

↑ 15

লেবীয় পুস্তক 9:17

Ver. 17. Holocaust. Which were religiously observed every day. The law respecting the libations was given already, though it be related, Num. xv. 4. M.

↑ 17

লেবীয় পুস্তক 9:21

Ver. 21. Elevating them. After which they were used by the priest, C. vii. 31. C.

--- As. Samar.

and some Heb. MSS. read, "as the Lord had commanded Moses." Kennic.

↑ 21

লেবীয় পুস্তক 9:22

Ver. 22. Hands. Thus representing the form of a cross, on which Christ redeemed us; in memory of which we still make the same sign. W. --- Them.

The blessing is recorded, Num. vi. 24. And the Lord bless thee, &c. M. --- In blessing an individual, the priest laid his hands upon him; but he stretched them out towards the multitude, as a mark of superiority.

↑ 22

লেবীয় পুস্তক 9:23

Ver. 23. Testimony. To offer incense, which always preceded the morning holocaust. --- Glory; or fire, probably issuing from the tabernacle, and consuming the victims in a moment. Thus God was pleased to shew his approbation of the priests and victims, (C.) and at the same time, to impress a religious awe upon the minds of the spectators. H. --- This fire was carefully preserved and nourished by the priests with wood; though the Rabbins say, this was done only to conceal the miracle of its perpetual continuance. A fire of the same nature, came down upon the victims, when Solomon dedicated his temple, (2 Par. vii. 1,) and was kept burning till the captivity, when it was hidden in a cistern. Being found afterwards, like a muddy water, God rekindled it again, (2

Macc. i. 18. ii. 10,) and it was not lost till the persecution of Epiphanes.

↑ 23

লেবীয় পুস্তক 9:24

Ver. 24. The Lord: 2 Mac. ii. 10, explains this text. Fire came down from heaven, appearing like a flash of lightning, in the midst of the victims. Jos. Ant. iii. 9. C.

↑ 24

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স