
১ বংশাবলি · IRV-BN
১ বংশাবলি
10
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
একবার পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করল আর ইস্রায়েলীয়েরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিল্বোয় পর্বতে আহত হয়ে পড়তে লাগল। আরও দেখুন: ১ শমূয়েল 31:1-13১ বংশাবলি 10:8১ শমূয়েল 28:4আর পলেষ্টীয়েরা শৌল ও তাঁর ছেলেদের পিছনে পিছনে তাড়া করে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে মেরে ফেলল। আরও দেখুন: যিশাইয় 57:1-2১ বংশাবলি 9:39১ শমূয়েল 14:39-40তারপর শৌলের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। তীরন্দাজেরা তাকে দেখতে পেল। তীরন্দাজেরা কারণে শৌলের ভীষণ ভয় উপস্থিত হল। আরও দেখুন: ১ শমূয়েল 31:3-6২ শমূয়েল 1:4-10আমোষ 2:14শৌল তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের কর এবং আমার দেহে বিঁধিয়ে দাও; তা না হলে ঐ অচ্ছিন্নত্বক লোকেরা এসে আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজি হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন শৌল তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন। আরও দেখুন: ১ শমূয়েল 31:4প্রেরিত 1:18২ শমূয়েল 17:23শৌল মারা গেছেন দেখে তাঁর অস্ত্র বহনকারীও নিজের তলোয়ারের উপর পড়ে মারা গেল। এভাবে শৌল, তাঁর তিন ছেলে এবং তাঁর পরিবারের লোকেরা এক সঙ্গে মারা গেলেন। আরও দেখুন: উপদেশক 9:1-2১ শমূয়েল 12:25হোশেয় 13:10-11যেসব ইস্রায়েলীয় লোক সেই দিন উপত্যকায় ছিল, তারা যখন দেখল যে, লোকেরা পালিয়ে গেছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের নগরগুলো ছেড়ে পালিয়ে গেল, আর পলেষ্টীয়েরা এসে সেই সব নগরে বাস করতে লাগল। আরও দেখুন: ১ শমূয়েল 31:7১ শমূয়েল 13:6লেবীয় পুস্তক 26:36পরের দিন পলেষ্টীয়েরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পর্বতের উপরে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহ পড়ে আছে। আরও দেখুন: ১ শমূয়েল 31:8২ বংশাবলি 20:25২ রাজাবলি 3:23তখন তারা শৌলের মাথা কেটে নিল এবং তাঁর সাজ পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব দেবতা ও লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা পলেষ্টীয় দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল। আরও দেখুন: ২ শমূয়েল 1:20১ শমূয়েল 31:9-10মথি 14:11তারপর তারা শৌলের অস্ত্রশস্ত্র তাদের দেবতাদের মন্দিরে রাখল আর তার মাথাটা দাগোন দেবতার মন্দিরে টাঙ্গিয়ে দিল। আরও দেখুন: ১ শমূয়েল 31:10১ শমূয়েল 5:2-7পলেষ্টীয়েরা শৌলের প্রতি যা করেছে যাবেশ গিলিয়দের সমস্ত লোক তা শুনতে পেল। আরও দেখুন: ২ শমূয়েল 2:4-7১ শমূয়েল 11:1-11১ শমূয়েল 31:11-13তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহগুলো যাবেশে নিয়ে এল। যাবেশের এলা গাছের তলায় তারা তাঁদের হাড়গুলো কবর দিল এবং সাত দিন উপবাস করল। আরও দেখুন: ২ শমূয়েল 3:35২ শমূয়েল 21:12-14আদিপুস্তক 50:10সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিলেন বলে শৌল মারা গেলেন। তিনি সদাপ্রভুর কথা মেনে চলেন নি; এমন কি, সদাপ্রভুর কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি এই রূপে পরামর্শ নিয়েছিলেন যে ভুতড়িয়ার কাছে। আরও দেখুন: লেবীয় পুস্তক 20:6লেবীয় পুস্তক 19:31১ শমূয়েল 15:23সেইজন্যই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা যিশয়ের ছেলে দায়ূদের হাতে তুলে দিলেন। আরও দেখুন: ১ শমূয়েল 15:28১ শমূয়েল 13:14১ শমূয়েল 16:1
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)8টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
১ বংশাবলি 10:1
Ver. 1. Now. Sept. "and." H. --- This has no connexion with what goes before. C.
--- This history is given more at large, 1 K. xxxi. and 2 K. i. M.
↑ 1১ বংশাবলি 10:3
Ver. 3. Reached: lit. "found." H. --- Heb. "attacked him, and he feared the archers. He was not, at least, mortally wounded, when he took the desperate resolution to destroy himself, through fear and consternation. C. Yet the original will admit the sense of the Vulg. and Saul might have received some wounds. Sept. "Archers found him with bows, and in labours, and he laboured on account of (or to avoid) the bows." H.
↑ 3১ বংশাবলি 10:4
Ver. 4. Fear and reverence for his master, (C.) as well as concern for his own safety. H.
↑ 4১ বংশাবলি 10:6
Ver. 6. Fell. Heb. "died." C. --- But, though the house of Saul was fallen from its former glory, on this fatal day, when so many of his courtiers perished; yet he left Isboseth to bewail his fate, (H.) and some others who were not of age to go to battle. C.
↑ 6১ বংশাবলি 10:9
Ver. 9. To be. Heb. "to carry tidings to their idols, (sorrows) and to the people."
They exposed the spoils in the temples, and gave thanks to their idols for the victory.
↑ 9১ বংশাবলি 10:10
Ver. 10. Head, while his body was hung on the walls of Bethsan. 1 K. xxxi. 10.
C. --- The temple of Dagon was contiguous to the wall. D.
↑ 10১ বংশাবলি 10:12
Ver. 12. Oak, well known at Jabes. Elsewhere the word is translated, the grove.
C.
↑ 12১ বংশাবলি 10:13
Ver. 13. For. Sept. "in his iniquities." H. --- See 1 K. xiii. 9. and xv. 23. Saul offered sacrifice unlawfully, and spared some of the Amalecites. W.
↑ 13লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স