
২ বংশাবলি · IRV-BN
২ বংশাবলি
20
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
পরে মোয়াবী ও অম্মোনীয়েরা এবং তাদের সঙ্গে কতগুলি মায়োনীয়দের লোক যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসল। আরও দেখুন: যিশাইয় 8:9-10সামসঙ্গীত 83:5-8যিশাইয় 16:6তখন কয়েকজন লোক এসে যিহোশাফটকে বলল, “সাগরের ওপারের অরাম দেশ থেকে এক বিরাট সৈন্যদল আপনার বিরুদ্ধে আসছে; দেখুন, তারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।” আরও দেখুন: আদিপুস্তক 14:7১ শমূয়েল 23:29যিহোশূয় 15:62তাতে যিহোশাফট ভয় পেয়ে সদাপ্রভুর খোঁজ করতে চাইলেন এবং যিহূদার সব জায়গায় উপবাস ঘোষণা করলেন। আরও দেখুন: দানিয়েল 9:3২ বংশাবলি 19:3যোনা 3:5-9আর যিহূদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য চাইবার জন্য জড়ো হল; যিহূদার সমস্ত নগর থেকেও লোকেরা সদাপ্রভুর খোঁজ করতে আসল। আরও দেখুন: সামসঙ্গীত 50:15সামসঙ্গীত 60:10-12সামসঙ্গীত 69:35পরে যিহোশাফট সদাপ্রভুর গৃহে নতুন উঠানের সামনে যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, আরও দেখুন: ২ বংশাবলি 6:12-13২ রাজাবলি 19:15-19২ বংশাবলি 34:31“হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গের ঈশ্বর নও? তুমি কি জাতির সমস্ত রাজ্যের কর্তা নও? আর শক্তি ও ক্ষমতা তোমারই হাতে, তোমার বিরুদ্ধে দাঁড়াতে কারও সাধ্য নেই। আরও দেখুন: ১ বংশাবলি 29:11-12দ্বিতীয় বিবরণ 4:39দানিয়েল 4:17হে আমাদের ঈশ্বর, তুমিই কি তোমার প্রজা ইস্রায়েলের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দাও নি? এবং তোমার বন্ধু অব্রাহামের বংশকে চিরকালের জন্য এই দেশ দাও নি? আরও দেখুন: যাকোব 2:23যিশাইয় 41:8আদিপুস্তক 12:7আর তারা এই দেশে বাস করেছে এবং এই দেশে তোমার নামের জন্য একটি ধর্মধাম তৈরী করে বলেছে, আরও দেখুন: ২ বংশাবলি 2:4২ বংশাবলি 6:10‘তরোয়াল, বিচার, মহামারী, দূর্ভিক্ষ যখন আমাদের সঙ্গে ঘটবে, তখন আমরা এই ঘরের সামনে, তোমার সামনে দাঁড়াব, কারণ এই ঘরে তোমার নাম আছে এবং আমাদের কষ্টের দিন আমরা তোমার কাছে কাঁদব, তাতে তুমি তা শুনে আমাদের উদ্ধার করবে।’ আরও দেখুন: ২ বংশাবলি 6:28-30১ রাজাবলি 8:33২ বংশাবলি 6:20আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানরা এবং সেয়ীর পর্বতের অধিবাসীরা, যাদের দেশে তুমি ইস্রায়েলকে মিশর দেশে আসবার দিনের ঢুকতে দাও নি, কিন্তু এরা তাদের কাছ থেকে অন্য পথে চলে গিয়েছিল, তাদের ধ্বংস করে নি; আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 2:4-5দ্বিতীয় বিবরণ 2:19দ্বিতীয় বিবরণ 2:9দেখ, তারা আমাদের কিভাবে ক্ষতি করছে; তুমি অধিকার হিসাবে যে সম্পত্তি আমাদের দিয়েছ, তোমার সেই অধিকার থেকে আমাদের তাড়িয়ে দিতে আসছে। আরও দেখুন: সামসঙ্গীত 83:3-12হিতোপদেশ 17:13যিরমিয় 18:20হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের বিচার করবে না? আমাদের বিরুদ্ধে ঐ যে বিরাট সৈন্যদল আসছে, তাদের বিরুদ্ধে আমাদের তো নিজের কোনো শক্তি নেই; কি করতে হবে, তাও আমরা জানি না; আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি।” আরও দেখুন: সামসঙ্গীত 121:1-2সামসঙ্গীত 25:15সামসঙ্গীত 141:8এই ভাবে শিশু, স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে সমস্ত যিহূদা সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলো। আরও দেখুন: ইষ্রা 10:1যোনা 3:5প্রেরিত 21:5আর সমাজের মধ্যে যহসীয়েল নামে একজন লেবীয়ের উপর সদাপ্রভুর আত্মা আসলেন। তিনি আসফের বংশের মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান সখরিয়ের ছেলে। আরও দেখুন: ২ বংশাবলি 15:1২ বংশাবলি 24:20দানিয়েল 9:20-21তখন তিনি বললেন, “হে সমস্ত যিহূদা, হে যিরূশালেমের লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শোনো; সদাপ্রভু তোমাদের এই কথা বলেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না, কারণ এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের। আরও দেখুন: ২ বংশাবলি 32:7-8দ্বিতীয় বিবরণ 31:6যাত্রাপুস্তক 14:13-14তোমরা আগামী কাল তাদের বিরুদ্ধে যাও; দেখ, তারা সীস নামে আরোহন-জায়গা দিয়ে আসছে; তোমরা যিরূয়েল মরুপ্রান্তের সামনে উপত্যকার শেষের দিকে তাদের পাবে। এবার তোমাদেরকে যুদ্ধ করতে হবে না; হে যিহূদা ও যিরূশালেম, তোমরা সারি বেঁধে দাঁড়াও, আর সদাপ্রভু তোমাদের সঙ্গে আছেন, তিনি কিভাবে উদ্ধার করেন তা দেখো; ভয় কোরো না, নিরাশ হয়ো না; কালকে গিয়ে তাদের মুখোমুখি হবে আর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন।’” আরও দেখুন: যাত্রাপুস্তক 14:13-14২ বংশাবলি 15:2যিশাইয় 41:10তখন যিহোশাফট মাটিতে উপুড় হয়ে প্রণাম করলেন এবং সমস্ত যিহূদা ও যিরূশালেমের অধিবাসীরা প্রণাম করার জন্য সদাপ্রভুর সামনে মাটিতে উপুড় হল। আরও দেখুন: যাত্রাপুস্তক 4:31২ বংশাবলি 7:3আদিপুস্তক 24:26তারপর কহাৎ ও কোরহ বংশের লেবীয়েরা উঠে দাঁড়িয়ে চিত্কার করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করতে লাগল। আরও দেখুন: ১ বংশাবলি 16:5১ বংশাবলি 15:16-22১ বংশাবলি 16:42পরে তারা খুব সকালে উঠে তকোয় মরুপ্রান্তের দিকে রওনা হল; তাদের রওনা হবার দিনের যিহোশাফট দাঁড়িয়ে বললেন, “হে যিহূদা, হে যিরূশালেমের অধিবাসীরা, আমার কথা শোনো; তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপর বিশ্বাস কর, তাহলে স্থির থাকবে; তাঁর ভাববাদীদের বিশ্বাস কর, তাতে সফল হবে।” আরও দেখুন: রোমীয় 8:31যোহন 11:40যোহন 14:1আর তিনি লোকদের সঙ্গে পরামর্শ করে লোকদের নিযুক্ত করলেন, যেন তারা সৈন্যদলের আগে আগে গিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও মহিমাপূর্ণ পবিত্রতার প্রশংসা করে এবং এই কথা বলে, “সদাপ্রভুর ধন্যবাদ দাও, কারণ তাঁর দয়া চিরকাল স্থায়ী”। আরও দেখুন: সামসঙ্গীত 107:1সামসঙ্গীত 106:1২ বংশাবলি 5:13যখন তারা আনন্দের গান ও প্রশংসা করতে শুরু করল, তখন সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে আসা অম্মোনের ও মোয়াবের সন্তানদের এবং সেয়ীর পর্বতের লোকদের বিরুদ্ধে গুপ্ত সৈন্য নিযুক্ত করলেন; তাতে তারা পরাজিত হল। আরও দেখুন: ১ শমূয়েল 14:20যিহিষ্কেল 38:21২ রাজাবলি 6:17অম্মোনের ও মোয়াবের সন্তানরা সেয়ীর পর্বতের অধিবাসীদের বিরুদ্ধে উঠল তাদের সম্পূর্ণভাবে হত্যা ও ধ্বংস করার জন্য; আর সেয়ীরের অধিবাসীদের মেরে ফেলবার পর তারা একে অন্যের ধ্বংসে সাহায্য করল। আরও দেখুন: বিচারকর্তৃগণ 7:22১ শমূয়েল 14:20যিহিষ্কেল 35:2-3তখন যিহূদার লোকেরা মরুপ্রান্তের প্রহরী দুর্গে এসে সেই বিরাট সৈন্যদলের দিকে তাকিয়ে দেখল যে, মাটিতে কেবল মৃত দেহগুলি পড়ে রয়েছে, কেউই পালিয়ে বাঁচতে পারে নি। আরও দেখুন: যিশাইয় 37:36১ বংশাবলি 5:22যাত্রাপুস্তক 14:30তখন যিহোশাফট ও তাঁর লোকেরা তাদের লুটের জিনিস আনতে গিয়ে সেই মৃত দেহগুলির সঙ্গে অনেক সম্পত্তি ও দামী ধন-রত্ন দেখতে পেলেন; তারা নিজেদের জন্য এত ধন-রত্ন সংগ্রহ করল যে, সেগুলি সব বয়ে নিয়ে যেতে পারল না; সেই লুটের জিনিস বেশী হওয়াতে তা নিয়ে যেতে তাদের তিন দিন লাগল। আরও দেখুন: ১ শমূয়েল 30:19-20২ রাজাবলি 7:9-16গণনা পুস্তক 31:15আর চতুর্থ দিনের তাঁরা বরাখা উপত্যকায় জড়ো হলেন; কারণ সেখানে তারা সদাপ্রভুর ধন্যবাদ করল, এই জন্য আজ পর্যন্ত সেই জায়গা বরাখা উপত্যকা (ধন্যবাদ) নামে পরিচিত। আরও দেখুন: যাত্রাপুস্তক 17:15যিশাইয় 62:4আদিপুস্তক 32:20তারপর যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোক এবং তাদের আগে আগে যিহোশাফট আনন্দ করতে করতে যিরূশালেমে ফিরে গেলেন, কারণ সদাপ্রভু তাদের শত্রুদের উপরে সদাপ্রভু তাদের আনন্দিত করেছিলেন। আরও দেখুন: নহিমিয় 12:43যিশাইয় 51:11সামসঙ্গীত 30:1আর তাঁরা নেবল, বীণা ও তূরী বাজাতে বাজাতে যিরূশালেমে ফিরে এসে সদাপ্রভুর গৃহে গেলেন। আরও দেখুন: প্রকাশিত বাক্য 14:2-3সামসঙ্গীত 149:3১ বংশাবলি 23:5আর ইস্রায়েলের শত্রুদের বিরুদ্ধে সদাপ্রভু যুদ্ধ করেছেন, সেই কথা শুনে অন্যান্য দেশের সমস্ত লোকদের উপর সদাপ্রভু সম্বন্ধে একটা ভয় নেমে আসল। আরও দেখুন: ২ বংশাবলি 17:10২ রাজাবলি 7:6যাত্রাপুস্তক 23:27এই ভাবে যিহোশাফটের রাজ্য স্থির হল, তাঁর ঈশ্বর চারিদিকে তাঁকে বিশ্রাম দিলেন। আরও দেখুন: ২ বংশাবলি 15:15২ বংশাবলি 14:6-7২ শমূয়েল 7:1যিহোশাফট যিহূদার উপর রাজত্বকরলেন; যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হয়েছিলেন এবং পঁচিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অসূবা, তিনি ছিলেন শিল্হির মেয়ে। আরও দেখুন: ১ রাজাবলি 22:41-44যিহোশাফট তাঁর বাবা আসার পথে চলতেন, কখনও সেই পথ ছেড়ে যান নি, সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন। আরও দেখুন: ২ বংশাবলি 16:7-12২ বংশাবলি 14:2-5সামসঙ্গীত 36:3কিন্তু উঁচু জায়গা গুলির ধ্বংস করা হয়নি এবং তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি তাদের হৃদয় স্থির করবে না। আরও দেখুন: ২ বংশাবলি 17:6২ বংশাবলি 19:3২ বংশাবলি 12:14যিহোশাফটের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে হনানির ছেলে যেহূর লেখা বইতে পাওয়া যায়। আরও দেখুন: ১ রাজাবলি 16:1২ বংশাবলি 19:2১ রাজাবলি 16:7পরে যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজা অহসিয়ের সঙ্গে যোগ দিলেন, সে খারাপ লোক; আরও দেখুন: ১ রাজাবলি 22:48-49২ রাজাবলি 1:2-16তিনি তর্শীশে যাবার জন্য জাহাজ তৈরীর কাজে তাঁর সঙ্গে যোগ দিলেন, আর তাঁরা ইৎসিয়োন-গেবরে সেই জাহাজগুলি তৈরী করলেন। আরও দেখুন: ১ রাজাবলি 9:26২ বংশাবলি 9:21১ রাজাবলি 10:22তখন মারেশার অধিবাসী দোদাবাহূর ছেলে ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাণী করলেন, “আপনি অহসিয়ের সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য না আপনি যা তৈরী করেছেন তা সদাপ্রভু ভেঙে ফেললেন।” আর ঐ সকল জাহাজগুলি ভেঙে গেল, তর্শীশে যেতে পারল না। আরও দেখুন: হিতোপদেশ 13:20২ বংশাবলি 19:2যিহোশূয় 7:11-12
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)23টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
২ বংশাবলি 20:1
Ver. 1. Of the Ammonites; people sprung from them. Those who explain the Psalm lxxxii. of this war, find many nations mentioned. Some of these, not daring to appear openly, assumed the name of Ammonites. Perhaps we should read (C.) Mannim. H. --- Sept. "the Mineans," who dwelt in Arabia Felix, upon the Red Sea, (Pliny vi. 28.) or rather the Maonians, in the environs of Gaza. C.
--- Some MSS. and Latin editions have "Idumeans," which is conformable to v.
11, 23, and S. Jerom Trad. Lyran, &c. M.
↑ 1২ বংশাবলি 20:2
Ver. 2. Sea of Sodom, (H.) or the Red Sea. D. --- Syria, which comprised the country of Ammon. M. --- Perhaps Edom might rather have been in the text, as we find no Syrians in this war, but many of the Idumeans. C. --- Adom and Arom, (Syria. H.) have often been confounded.
4 K. xvi. 6. C. --- Asasonthamar, "the palm-tree cottage," (Bochart) between Jericho and the Dead Sea.
↑ 2২ বংশাবলি 20:3
Ver. 3. Juda. The whole kingdom was concerned. Sometimes a fast was proclaimed for one city.
3 K. xxi. 9. Jonas iii. 7. C. --- They were accustomed to fast, not only to subdue the flesh, but also for other necessities. W.
↑ 3২ বংশাবলি 20:4
Ver. 4. Prot. "to ask help of." H. --- Cities. Here we have an example of a pilgrimage to a holy place, as God is more willing to hear the virtuous in one place than in another. C. vi. 7. &c. W.
↑ 4২ বংশাবলি 20:5
Ver. 5. New court of the priests. Why it is so called, does not appear. C. ---
Some understand the court for the women; (Salien) others, that for Gentiles.
Le Clerc. --- Probably some of the courts had been found too spacious after the schism, and had been neglected; but now, as many had returned to serve the Lord in the dominions of Josaphat, he had made some repairs. T.
↑ 5২ বংশাবলি 20:7
Ver. 7. All, or the greatest part. Heb. "drive out the inhabitants." H.
↑ 7২ বংশাবলি 20:9
Ver. 9. Sword of. Prot. " as the sword, judgment, or," &c. Sept. "the sword, judgment, death, famine." All these are sent in punishment of sin. H. --- The sword of the enemy is a judgment of God. M.
↑ 9২ বংশাবলি 20:12
Ver. 12. Judge and punish them, as they fight against thee? C. --- Enough. Yet we read that Josaphat had above a million soldiers; and he knew that his father had discomfited a greater army of Zara with half the forces. He thus puts us in mind that no power can stand against God's will; and he endeavours, by humility, to obtain the protection of heaven. The invading army must, however, have been very numerous, to extort these expressions from a potent king, and to have thrown his whole people into such consternation. It could hardly be less than that of Zara; and thus, in the space of a century, above two millions and a half of idolaters perished by the hand of God, without Juda losing a single man, v. 29. C. xiii. 17. H.
↑ 12২ বংশাবলি 20:13
Ver. 13. Children. Even the little infants were deprived of the breasts, on such emergencies, that their cries might be more affecting. H. Joel ii. 16. Judit. iv. 8.
--- The pagans of Ninive even made the cattle also fast. Jonas iii. 7. C. S. Amb.
ser. 40. T.
↑ 13২ বংশাবলি 20:14
Ver. 14. Spirit of prophecy. M. --- Jahaziel is known only by this event. C.
↑ 14২ বংশাবলি 20:16
Ver. 16. Six. Some translate "flowry ascent." C. --- Prot. "the cliff of Ziz." H. --- If it had been Zin, we might understand the desert of stony Arabia, where Ptolemy places the town of Ziza. C.
--- But we may recollect that the army was already advanced as far as Engaddi; (v. 2,) so that it seems to have lain nearer Jerusalem. H. --- Jeruel, "the fear of God," which name was given to the place, in consequence of the panic with which God struck the enemy. S. Jerom. M.
↑ 16২ বংশাবলি 20:19
Ver. 19. High. Rejoicing at the promised deliverance. C.
↑ 19২ বংশাবলি 20:20
Ver. 20. Thecua, two mile east of Bethlehem, on the road to Jeruel. Adric. M. ---
Believe. Faith is the foundation of all good works; (Heb. xi.) but not alone sufficient, as here the people fasted and prayed, and would have fought, if God had not dispensed with them. See Jos. xxiii. W. ---
We may also translate Heb. "trust."
↑ 20২ বংশাবলি 20:21
Ver. 21. Ever. This was usually sung in times of joy. C. v. 13. The army seemed thus to be returning victorious. C.
↑ 21২ বংশাবলি 20:22
Ver. 22. Ambushments, placed by the Moabites, (M.) and Ammonites, (H.) against Juda. Some detachments of Mount Seir, perhaps, coming suddenly on them, were taken for foes, and slaughtered. H.
↑ 22২ বংশাবলি 20:24
Ver. 24. Tower. Maspha, in the tribe of Benjamin, (C.) or some other (H.) eminence. M.
↑ 24২ বংশাবলি 20:25
Ver. 25. Insomuch. Heb. and Sept. "Three days passed, while they gathered the spoils, because it was great," (H.) "without weight," or estimation. C.
↑ 25২ বংশাবলি 20:26
Ver. 26. Blessing. SS. Jerom and Epiphanius place Caphar-barucha, "the field of blessing," near Hebron, on the east. Hither Abraham attended the Lord, when he was going to destroy Sodom.
Epist. Paulæ.
↑ 26২ বংশাবলি 20:29
Ver. 29. Lands, in the vicinity. M. --- Israel, as he had lately treated Zara. C. xiv.
13. H.
↑ 29২ বংশাবলি 20:33
Ver. 33. Places, erected in honour of God, but displeasing to him. C. xvii. 6. H.
--- The good king perhaps attempted to take these also away, but was obliged to desist by the rebellious people.
M. --- Hence we find that they are here blamed. H. --- They would not conform exactly to the law, (Lev. xvii. 3. T.) and the king was not able to bring all to perfection. W. --- "It is better to pass over....vices, than to shew which we cannot subdue." Tacit. An. iii.
↑ 33২ বংশাবলি 20:34
Ver. 34. Which. Sept. "who wrote a book of the kings of Israel." H. --- Jehu rebuked Josaphat, C. xix. C. --- His book is not extant. M.
↑ 34২ বংশাবলি 20:35
Ver. 35. Things: the victory over Ammon, &c. H. --- Wicked. See C. xvi. 3.
↑ 35২ বংশাবলি 20:36
Ver. 36. Tharsis; probably Cilicia, (C.) or some part of the ocean. --- Asiongaber was on the Red Sea; and ships would not have been built there, to trade on the Mediterranean. C. ix. 21. T.
↑ 36লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স