
যিরমিয় · IRV-BN
যিরমিয়
26
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য এল এবং বলল, আরও দেখুন: ২ বংশাবলি 36:4-5যিরমিয় 27:1২ রাজাবলি 23:34-36“সদাপ্রভু এই কথা বলেন, আমার গৃহের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলি সম্মন্ধে বল যারা আমার গৃহে ভজনা করতে আসে। তাদেরকে যে কথা বলতে আমি তোমাকে আদেশ দিয়েছি, সেগুলি তাদের কাছে প্রচার কর। একটি কথাও বাদ দিয়ো না। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 4:2প্রেরিত 20:27মথি 28:20হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করছি, আমি তা ক্ষমা করব। আরও দেখুন: যিরমিয় 36:3যিরমিয় 18:7-10যিশাইয় 1:16-19তাই তুমি অবশ্যই তাদের এই কথা বল, ‘সদাপ্রভু বলেন, যদি তোমরা আমার কথা না শোন, তোমাদের সামনে আমি যে ব্যবস্থা দিয়েছি তা পালন না কর; আরও দেখুন: ১ রাজাবলি 9:6যিরমিয় 44:10যিশাইয় 1:20যদি তুমি আমার ভাববাদী দাসেদের কথা না শোনো, যাদের আমি স্থায়ীভাবে তোমাদের কাছে পাঠিয়েছি, তবুও তাদের কথা শোননি; আরও দেখুন: যিরমিয় 11:7যিরমিয় 7:13ইষ্রা 9:11তখন আমি এই ঘরটিকে শীলোর মত করব, আমি পৃথিবীর সমস্ত জাতির কাছে এই শহর অভিশপ্ত করবো’।” আরও দেখুন: ২ রাজাবলি 22:19যিরমিয় 24:9যিশাইয় 65:15সদাপ্রভুর গৃহে যিরমিয়ের প্রচারে বিশেষ করে যাজকরা, ভাববাদীরা এবং সমস্ত লোক শুনলেন। আরও দেখুন: মীখা 3:11যিরমিয় 5:31যিহিষ্কেল 22:25-26তাই এটা ঘটল, যখন যিরমিয় সদাপ্রভুর আদেশ মত সমস্ত কথা সব লোকেদের, যাজকদের, ভাববাদীদের বলা শেষ করলেন, তখন সব লোক তাঁকে আটকে ধরে বলল, “তোমাকে অবশ্যই মরতে হবে! আরও দেখুন: বিলাপ 4:13-14মথি 21:35-39মথি 26:3-4কেন তুমি সদাপ্রভুর নামে ভাববাণী করেছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটি ধ্বংস ও জনশূন্য হবে?” এই জন্য সব লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের বিরুদ্ধে জড়ো হল। আরও দেখুন: প্রেরিত 4:17-19আমোষ 5:10মথি 21:23তখন যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনল এবং রাজবাড়ী থেকে সদাপ্রভুর গৃহে আসলেন এবং সদাপ্রভুর গৃহের নতুন ফটকে প্রবেশ পথে বসলেন। আরও দেখুন: যিরমিয় 36:10যিহিষ্কেল 22:27যিরমিয় 36:25যাজকেরা এবং ভাববাদীরা সেই রাজকর্মচারীদের ও সমস্ত লোকেরা বললেন, “এই লোকটি মৃত্যুদন্ড পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভাববাণী করেছে; যেমন তোমরা নিজের কানে তা শুনেছ।” আরও দেখুন: যিরমিয় 38:4মথি 26:66দ্বিতীয় বিবরণ 18:20তাই যিরমিয় সব রাজকর্মচারী ও সব লোকদের বললেন, “তোমরা যা শুনলে সেগুলি সদাপ্রভু আমাকে এই গৃহ ও শহরের বিরুদ্ধে ভাববাণী করতে পাঠিয়েছেন। আরও দেখুন: যিরমিয় 26:15প্রেরিত 4:19প্রেরিত 5:29তাই এখন, তোমাদের পথ ও তোমাদের কাজ উন্নত কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনো; তাহলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে বিপদের কথা ঘোষণা করেছিলেন, তা তিনি ক্ষমা করবেন। আরও দেখুন: যিশাইয় 1:19যোনা 4:2যোনা 3:9আমি নিজে-আমার দিকে দেখ! তোমাদের হাতেই আছি; তোমরা যা ভাল ও ন্যায্য মনে কর তাই আমার প্রতি কর। আরও দেখুন: যিহোশূয় 9:25যিরমিয় 38:5২ শমূয়েল 15:26কিন্তু তোমরা এটা নিশ্চয়ই জানো যে, তোমরা যদি আমাকে হত্যা কর, তবে তোমরা তোমাদের নিজেদের উপরে, এই শহর ও এখানকার অধিবাসীদের উপরে নির্দোষের রক্ত আনছো; কারণ এই সব কথা তোমাদের কানের কাছে প্রচার করার জন্য সত্যিই সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।” আরও দেখুন: গণনা পুস্তক 35:33হিতোপদেশ 6:17প্রেরিত 7:60তখন রাজকর্মচারীরা ও সমস্ত লোকেরা যাজক ও ভাববাদীদের বলল, “এই লোকটি মৃত্যুদন্ডের উপযুক্ত নয়, কারণ তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আমাদের কাছে প্রচার করেছেন।” আরও দেখুন: প্রেরিত 23:9প্রেরিত 5:34-39প্রেরিত 23:29তখন সেই দেশের প্রাচীনেরা উঠে এলেন এবং সম্পূর্ণ মণ্ডলীর লোকেদের সাথে কথা বললেন। আরও দেখুন: প্রেরিত 5:34মীখা 1:1তাঁরা বললেন, “যিহূদার রাজা হিষ্কিয়ের দিনের মোরেষ্টীয় মীখা ভাববাণী করতেন। তিনি যিহূদার লোকদের বলেছিলেন, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, সিয়োনকে ক্ষেতের মত লাঙ্গল দেওয়া হবে এবং যিরূশালেম ধ্বংসের স্তূপ হবে আর মন্দিরের পর্বতটি উঁচু ঝোপে পরিণত হবে’। আরও দেখুন: সখরিয় 8:3নহিমিয় 4:2মীখা 1:1যিহূদার রাজা হিষ্কিয় ও যিহূদার সবাই কি তাঁকে হত্যা করেছিল? তিনি কি সদাপ্রভুকে ভয় করেননি এবং সদাপ্রভুকে সন্তুষ্ট করেননি? তার জন্য সদাপ্রভু তাদেরকে যে অমঙ্গলের কথা বলেছিলেন, তার থেকে ক্ষমা করেছেন। তাহলে আমরা কি আমাদের নিজেদের জীবনের বিরুদ্ধে ভীষণ অমঙ্গল করছি?” আরও দেখুন: যাত্রাপুস্তক 32:14২ শমূয়েল 24:16যিশাইয় 37:15-20এদিকে একজন ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী করতেন তিনি ছিলেন কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় তিনি যিরমিয়ের সাথে একমত হয়ে এই শহর ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী করতেন। আরও দেখুন: ১ শমূয়েল 7:2যিহোশূয় 9:17যিহোশূয় 15:60কিন্তু যখন রাজা যিহোয়াকীম, তাঁর সমস্ত সৈন্য ও রাজকর্মচারীরা তাঁর কথা শুনলেন, তখন রাজা তাঁকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় শুনলেন এবং ভয় পেলেন, তাই তিনি মিশর দেশে পালিয়ে গেলেন। আরও দেখুন: মথি 10:23মথি 14:5যিরমিয় 36:26তখন রাজা যিহোয়াকীম ইলনাথন, অকবোরের ছেলেকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে মিশরে পাঠালেন। আরও দেখুন: ২ রাজাবলি 22:14২ রাজাবলি 22:12যিরমিয় 36:12তারা মিশর থেকে ঊরিয়কে বের করে রাজা যিহোয়াকীমের কাছে নিয়ে গেল। তখন যিহোয়াকীম তাঁকে তরোয়াল দিয়ে হত্যা করলেন এবং তাঁর মৃতদেহ সাধারণ লোকেদের কবরে পাঠিয়ে দিলেন। আরও দেখুন: যিরমিয় 2:30প্রকাশিত বাক্য 11:7প্রেরিত 12:1-3কিন্তু শাফনের ছেলে অহীকামের হাত যিরমিয়ের পক্ষে ছিল, তাই তাঁকে হত্যা করার জন্য লোকেদের হাতে সমর্পণ করা হয়নি। আরও দেখুন: ২ রাজাবলি 22:12-14১ রাজাবলি 18:4যিরমিয় 39:14
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)12টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
যিরমিয় 26:1
Ver. 1. Beginning, after Joakim had reigned some time. v. 21.
↑ 1যিরমিয় 26:2
Ver. 2. Word. This example all pastors should follow, in the midst of dangers.
C.
↑ 2যিরমিয় 26:3
Ver. 3. If. God is not ignorant, (C.) but he preserves man's free-will. S. Jer. --- He threatens conditionally, if people persist in evil. W.
↑ 3যিরমিয় 26:6
Ver. 6. Silo. C. vii. 12. C. --- Curse. No greater punishment could be threatened or endured in this world. H.
↑ 6যিরমিয় 26:8
Ver. 8. Death. The pretext was plausible, as God seemed to have promised the temple an eternal duration. 3 K. ix. 3. The Jews accused Christ of the like crime. Mat. xxvi. 61. Such questions were brought before the sanhedrim and priests. C. xxvi. 57. But the latter are here (C.) the chief accusers with "the false prophets." Sept. H. --- The princes, moved by the elders, (v. 17.) acquit the prophet, (C.) at the persuasion of Ahicam. v. 24. Several priests would probably judge along with the other princes, as the examination of impostors belonged chiefly to their tribunal. H. ---
All is often used for most part. W.
↑ 8যিরমিয় 26:15
Ver. 15. Sent me. This was a complete justification. C. --- None could deny but Jeremias had all the characters of a true prophet. v. 16. H.
↑ 15যিরমিয় 26:16
Ver. 16. All. The populace easily changes either for better or for worse. W.
↑ 16যিরমিয় 26:17
Ver. 17. Ancients. They declare what happened about 100 years before, respecting Micheas. iii.
12. C.
↑ 17যিরমিয় 26:18
Ver. 18. Mountain. Sion, on which the house of the Lord was built. Conquerors have sometimes ploughed up cities. C. --- Jam seges est ubi Troja fuit. Ovid, ep. i.
↑ 18যিরমিয় 26:20
Ver. 20. There was. The adversaries make this reply, or the others contrast the conduct of Joakim with the piety of Ezechias.
↑ 20যিরমিয় 26:23
Ver. 23. Egypt, as a seditious person...Joakim was tributary to Pharao.
↑ 23যিরমিয় 26:24
Ver. 24. Ahicam. A man employed under Josias, (4 K. xxii. 12.) and father of Godolias, who was also the protector of Jeremias. C. xxxix. 14. and 4 K. xxv.
22. C.
↑ 24লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স