
যিরমিয় · IRV-BN
যিরমিয়
38
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
মত্তনের ছেলে শফটিয়, পশহূরের ছেলে গদলিয়, শেলিমিয়ের ছেলে যিহূখল ও মল্কিয়ের ছেলে পশহূর শুনল যে, সমস্ত লোকদের কাছে যিরমিয় ঘোষণা করছিলেন। তিনি বলছিলেন, আরও দেখুন: প্রেরিত 4:6-10প্রেরিত 5:28নহিমিয় 11:12“সদাপ্রভু এই কথা বলেন, ‘যে কেউ এই শহরে থাকবে, সে তরোয়ালে, দূর্ভিক্ষে ও মহামারীতে মারা যাবে; কিন্তু যে কেউ কলদীয়দের কাছে যাবে, সে বাঁচবে। সে লুটিত বস্তুর মত তার প্রাণ বাঁচাবে’। আরও দেখুন: যিরমিয় 39:18যিরমিয় 34:17যিরমিয় 45:5সদাপ্রভু এই কথা বলেন, ‘এই শহর নিশ্চয়ই বাবিলের রাজার সৈন্যদলের হাতে সমর্পিত হবে; তারা এটি দখল করবে’।” আরও দেখুন: যিরমিয় 21:10যিরমিয় 32:3-5তখন শাসনকর্তারা রাজাকে বললেন, “এই লোকটিকে মেরে ফেলা হোক। কারণ এই ভাবে কথা বলে এই শহরে অবশিষ্ট সৈন্যদের ও লোকেরা হাত দুর্বল করছে। সে এই লোকদের নিরাপত্তার কথা প্রচার না করে, অমঙ্গলের কথা প্রচার করে।” আরও দেখুন: যিরমিয় 26:11প্রেরিত 16:20আমোষ 7:10তাই রাজা সিদিকিয় বললেন, “সে তো তোমাদের হাতেই রয়েছে; কারণ রাজা তোমাদের বাধা দেবেন না।” আরও দেখুন: যোহন 19:12-16২ শমূয়েল 3:39১ শমূয়েল 29:9তখন তারা যিরমিয়কে ধরে রাজার ছেলে মল্কিয়ের কুয়োতে ফেলে দিল। এই কুয়োটি ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তারা যিরমিয়কে দড়ি দিয়ে সেই কুয়োতে নামিয়ে দিল। সেখানে জল ছিল না, শুধু কাদা ছিল; আর যিরমিয় সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন। আরও দেখুন: যিরমিয় 37:21যিরমিয় 38:22সামসঙ্গীত 69:14-15এখন রাজবাড়ীর একজন কূশীয় নপুংসক এবদ-মেলক শুনতে পেল যে, যিরমিয়কে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। তখন রাজা বিন্যামীন ফটকে বসে ছিলেন। আরও দেখুন: আমোষ 5:10যিরমিয় 37:13যিরমিয় 29:2এবদ-মেলক রাজবাড়ী থেকে বের হয়ে রাজাকে গিয়ে বলল, “হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা ভাববাদী যিরমিয়ের প্রতি যা করেছে, তা সমস্তই অন্যায়। তারা তাঁকে কুয়োতে ফেলে দিয়েছে; তিনি কুয়োয় ক্ষিদেতে মারা যাবেন, কারণ শহরে আর খাবার নেই।” আরও দেখুন: যিরমিয় 37:21হিতোপদেশ 24:11-12হিতোপদেশ 31:8-9তখন রাজা কূশীয় এবদ-মেলককে আদেশ দিলেন, “এখান থেকে ত্রিশজন লোক সঙ্গে নাও এবং ভাববাদী যিরমিয়কে, তাঁর মৃত্যুর আগে তুলে আন।” আরও দেখুন: ইষ্টের 8:7হিতোপদেশ 21:1ইষ্টের 5:2তখন এবদ-মেলক সেই লোকদের সঙ্গে নিয়ে রাজবাড়ীর ভাঁড়ার ঘরের নীচের গেল। সে সেখান থেকে কতগুলি পুরানো ও ছেঁড়া কাপড় নিয়ে দড়ি দিয়ে সেই কুয়োর মধ্যে যিরমিয়ের কাছে নামিয়ে দিল। কূশীয় এবদ-মেলক যিরমিয়কে বলল, “এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলি আপনি আপনার বগলের নিচে দিন।” যিরমিয় তাই করলেন। আরও দেখুন: রোমীয় 12:10ইফিষীয় 4:32রোমীয় 12:15তখন তারা দড়ি ধরে টেনে তাঁকে সেই কুয়ো থেকে তুলে আনল। যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন। আরও দেখুন: যিরমিয় 37:21প্রেরিত 28:30প্রেরিত 28:16তারপর রাজা সিদিকিয় লোক পাঠিয়ে ভাববাদী যিরমিয়কে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশপথে ডেকে আনলেন। রাজা যিরমিয়কে বললেন, “আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার কাছ থেকে কিছুই লুকাবেন না।” আরও দেখুন: ১ রাজাবলি 22:16যিরমিয় 37:17যিরমিয় 21:1-2তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে উত্তর দিই, আপনি কি আমাকে হত্যা করবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, তবে আপনি আমার কথা শুনবেন না।” আরও দেখুন: লূক 22:67-68এতে রাজা সিদিকিয় গোপনে যিরমিয়ের কাছে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমি আপনাকে হত্যা করব না বা আপনাকে তাদের হাতে সমর্পণ করব না, যারা আপনার প্রাণের খোঁজ করছে।” আরও দেখুন: যিরমিয় 37:17যিরমিয় 38:1-6সখরিয় 12:1তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি যদি বাবিলের রাজার প্রধানদের কাছে যাও, তবে তুমি বাঁচবে এবং এই শহরও পুড়িয়ে দেওয়া হবে না। তুমি ও তোমার পরিবার বাঁচবে। আরও দেখুন: যিরমিয় 27:12যিরমিয় 38:2যিরমিয় 27:17কিন্তু যদি বাবিলের রাজার সেনাপ্রধানদের কাছে না যাও, তবে এই শহর কলদীয়দের হাতে সমর্পিত হবে। তারা এটি পুড়িয়ে দেবে এবং আর তুমি নিজেও তাদের হাত থেকে রেহাই পাবে না’।” আরও দেখুন: যিরমিয় 38:3২ রাজাবলি 25:4-10যিরমিয় 24:8-10রাজা সিদিকিয় তখন যিরমিয়কে বললেন, “যে সব যিহূদী কলদীয়দের পক্ষে গেছে, আমি তাদের ভয় করি, কারণ হয়তো আমি তাদের হাতে সমর্পিত হবো, আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে।” আরও দেখুন: যোহন 12:42যিশাইয় 57:11যোহন 19:12-13যিরমিয় বললেন, “তারা আপনাকে সমর্পণ করবে না। আমি আপনাকে যা বলছি, সদাপ্রভুর সেই বার্তার বাধ্য হন। তাহলে আপনার ভাল হবে এবং আপনি বাঁচবে। আরও দেখুন: দানিয়েল 4:27যিরমিয় 26:13যিশাইয় 55:3কিন্তু যদি আপনি যেতে অস্বীকার করেন, তবে সদাপ্রভু আমার কাছে যা প্রকাশ করেছেন, তা এই: আরও দেখুন: যিহিষ্কেল 2:4-5যিহিষ্কেল 2:7গণনা পুস্তক 23:19-20‘যিহূদার রাজবাড়ীতে অবশিষ্ট স্ত্রীলোকদের বাবিলের রাজার সেনাপ্রধানদের সমর্পণ করা হবে। দেখ! সেই স্ত্রীলোকেরা আপনাকে বলবে, তোমার বন্ধুরা তোমাকে বিপথে নিয়ে গেছে, তোমাকে হারিয়ে দিয়েছে। তোমার পা কাদায় ডুবে গেছে; তোমার বন্ধুরা পালিয়ে গেছে’। আরও দেখুন: যিরমিয় 43:6বিলাপ 1:2বিলাপ 5:11আপনার সব স্ত্রী ও ছেলে মেয়েদের কলদীয়দের কাছে নিয়ে যাওয়া হবে। আপনি নিজেও তাদের হাত থেকে রেহাই পাবেন না। আপনি বাবিলের রাজার হাতে ধরা পড়বেন, আর এই শহর পুড়িয়ে দেওয়া হবে।” আরও দেখুন: যিরমিয় 41:10যিরমিয় 38:18যিরমিয় 39:6তখন সিদিকিয় যিরমিয়কে বললেন, “এই সব কথা কেউ যেন না জানে, তাহলে আপনি মারা যাবেন না। যদি শাসনকর্তারা শোনে যে, আমি আপনার সঙ্গে কথা বলেছি যদি তারা এসে আপনাকে বলে, ‘তুমি রাজাকে যা বলেছ, তা আমাদের বল। আমাদের কাছ থেকে লুকাবে না, নাহলে আমরা তোমাকে হত্যা করব। রাজা তোমাকে যা বলেছেন তাও আমাদের বল’ আরও দেখুন: যিরমিয় 38:27যিরমিয় 38:4-6তবে আপনি তাদের বলবেন, ‘আমি রাজাকে মিনতি করছিলাম, আমি মারার জন্য যেন যোনাথনের বাড়িতে ফেরত না পাঠান’।” আরও দেখুন: যিরমিয় 37:20যিরমিয় 37:15যিরমিয় 42:2পরে শাসনকর্তারা সবাই যিরমিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তাতে রাজা তাঁকে যে কথা বলতে আদেশ করেছিলেন যিরমিয় তাদের সেই সব উত্তরই দিলেন। তখন তারা তাঁর সাথে কথা বলা বন্ধ করল, কারণ রাজার সঙ্গে তাঁর কথাবার্তা তারা শোনেনি। আরও দেখুন: ১ শমূয়েল 10:15-16২ রাজাবলি 6:19১ শমূয়েল 16:2-5যিরূশালেমের দখল হবার দিন পর্যন্ত যিরমিয় পাহারাদারদের সেই উঠানে থাকলেন। আরও দেখুন: যিরমিয় 37:21যিরমিয় 39:14যিরমিয় 38:13
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)12টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
যিরমিয় 38:1
Ver. 1. And Phassur, the violent priest. C. xx. 1. --- People, who might come to the entry of the prison.
↑ 1যিরমিয় 38:2
Ver. 2. Safe. Heb. "a booty." C. xxi. 9. --- Sept. "like a thing found." C. --- The Hebrew idiom implies that he shall most surely live. Voluntary offerings prevent eternal misery. W.
↑ 2যিরমিয় 38:5
Ver. 5. Lawful. This is a compliment, or Sedecias complains indirectly that they had only left him the name of king. He grieved at the treatment of the prophet.
C.
↑ 5যিরমিয় 38:6
Ver. 6. Mire, up to the neck; so that he would soon have been smothered. Jos.
Ant. x. 10.
↑ 6যিরমিয় 38:7
Ver. 7. Eunuch. Officer over 30. v. 10. H. --- He was afterwards rewarded. C.
xxxix. 15. C. ---
God moves some to pity the distressed, till he recompense their patience. W.
↑ 7যিরমিয় 38:9
Ver. 9. City. It was useless, therefore, to add the torment of the dungeon, since he must soon have perished. C.
↑ 9যিরমিয় 38:12
Ver. 12. Arms. He was probably naked. Sanctius.
↑ 12যিরমিয় 38:14
Ver. 14. Third, or officers of the guard's gate, leading from the palace to the temple. 4 K. xi. 19.
C. --- Heb. hashelishi; (H.) the third denotes also an officer of the army.
↑ 14যিরমিয় 38:17
Ver. 17. King. He was at Reblatha. Though an usurper, he had claims upon Sedecias, whom he had appointed ruler, on his swearing to be faithful and to pay tribute. The prophet's advice was just. C. --- Even conditional prophecies are certain, and the king would have been treated differently if he had complied. But on his refusal, great misery ensued. W.
↑ 17যিরমিয় 38:19
Ver. 19. Jews. Traitors, whom Sedecias had perhaps treated ill. C.
↑ 19যিরমিয় 38:22
Ver. 22. Say. At parting, bewailing thy blindness, which has entailed misery upon all. H. --- Of peace. That is, thy false friends, promising thee peace and happiness, and by their evil counsels involving thee in misery. Ch. --- Mire. He alludes to his own treatment, (C.) which he had received from these false counsellors or princes. v. 4. H.
↑ 22যিরমিয় 38:26
Ver. 26. There. This he had actually done. C. xxxvii. 19. He perhaps renewed the petition, at this interview, to satisfy the king. H. --- We may conceal the truth, but must never speak what is false. C. --- "In a matter, says Puffendorf, which I am not obliged to declare to another, if I cannot with safety conceal the whole, I may fairly discover no more than a part." Who can require a privy counsellor to reveal the king's secret? Yet Paine accuses the prophet of duplicity!
Watson.
↑ 26লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স