
১ বংশাবলি · IRV-BN
১ বংশাবলি
17
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
নিজের বাড়িতে বাস করবার দিন একদিন দায়ূদ ভাববাদী নাথনকে বললেন, “আমি এখন এরস কাঠের ঘরে বাস করছি কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি রয়েছে একটা তাঁবুর মধ্যে।” আরও দেখুন: ১ বংশাবলি 15:1২ বংশাবলি 6:7-9১ বংশাবলি 17:5উত্তরে নাথন দায়ূদকে বললেন, “আপনার মনে যা আছে আপনি তাই করুন; কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন।” আরও দেখুন: ১ বংশাবলি 28:2১ করিন্থীয় 13:9১ শমূয়েল 10:7সেই রাতে ঈশ্বরের বাক্য নাথনের কাছে উপস্থিত হলো; তিনি বললেন, আরও দেখুন: আমোষ 3:7যিশাইয় 30:21২ রাজাবলি 20:1-5“তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমার থাকবার ঘর তুমি তৈরী করবে না। আরও দেখুন: ১ বংশাবলি 28:2-3২ শমূয়েল 7:4-5যিশাইয় 55:8-9মিশর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো ঘরে বাস করিনি। এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে গিয়েছি। আরও দেখুন: ২ শমূয়েল 7:6যিশাইয় 66:1-2১ রাজাবলি 8:16যে সব নেতাদের উপর আমি আমার লোকদের পালন করবার ভার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ইস্রায়েলীয়দের সঙ্গে ঘুরে বেড়াবার দিন আমি সেই নেতাদের কি কোনো দিন বলেছি যে, তারা কেন আমার জন্য এরস কাঠের ঘর তৈরী করে নি?’ আরও দেখুন: ২ শমূয়েল 7:7গণনা পুস্তক 10:33-36১ বংশাবলি 11:2“এখন তুমি আমার দাস দায়ূদকে বল যে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমার লোক ইস্রায়েলীয়দের শাসনকর্ত্তা হবার জন্য আমিই তোমাকে পশু চরাবার মাঠ থেকে, ভেড়ার পালের পিছন থেকে নিয়ে এসেছি। আরও দেখুন: ২ শমূয়েল 6:21যাত্রাপুস্তক 3:1-10সামসঙ্গীত 78:70-71তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সঙ্গে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব। আরও দেখুন: ১ শমূয়েল 18:14১ বংশাবলি 17:2সামসঙ্গীত 113:7-8আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে আরও দেখুন: প্রকাশিত বাক্য 21:4যিহিষ্কেল 36:14-15ইফিষীয় 5:6এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপর শাসনকর্ত্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি তোমার সব শত্রুদেরও দমন করব। আমি আরও বলছি যে, আমি সদাপ্রভু তোমার বংশকে গড়ে তুলব। আরও দেখুন: ২ শমূয়েল 7:11সামসঙ্গীত 89:23সামসঙ্গীত 18:40-50তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের এক জনকে, তোমার নিজের বংশধরদেরকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব। আরও দেখুন: সামসঙ্গীত 132:11২ শমূয়েল 7:12-13যিরমিয় 23:5-6তোমার সেই ছেলেই আমার জন্য একটা ঘর তৈরী করবে, আর তার সিংহাসন আমি চিরকাল স্থায়ী করব। আরও দেখুন: দানিয়েল 2:44যিশাইয় 9:7১ রাজাবলি 5:5আমি তার বাবা আর সে হবে আমার ছেলে। আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে। আরও দেখুন: ইব্রীয় 1:5সামসঙ্গীত 2:7১ শমূয়েল 15:28আমার ঘরের ও আমার রাজ্যের উপরে আমি তাকে চিরকাল স্থির রাখব এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে’।” আরও দেখুন: সামসঙ্গীত 89:36লূক 1:32-33সামসঙ্গীত 72:17এই দর্শনের সমস্ত কথা নাথন দায়ূদকে বললেন। আরও দেখুন: ২ শমূয়েল 7:17প্রেরিত 20:27যিরমিয় 23:28এই সব কথা শুনে রাজা দায়ূদ তাঁবুর ভিতরে গেলেন এবং সদাপ্রভুর সামনে বসে বললেন, হে ঈশ্বর সদাপ্রভু, আমিই বা কি, আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ? আরও দেখুন: ২ শমূয়েল 7:18ইফিষীয় 3:8আদিপুস্তক 32:10আর হে ঈশ্বর, এটাও তোমার চোখে যথেষ্ট হয়নি; এর সঙ্গে তোমার দাসের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। হে ঈশ্বর সদাপ্রভু, আমি যেন একজন মহান লোক সেই চোখেই তুমি আমাকে দেখেছ। আরও দেখুন: যিশাইয় 49:6ফিলিপীয় 2:8-11১ বংশাবলি 17:11-15তোমার দাসের প্রতি যে সম্মান দেখালে তাতে আমি তোমার কাছে আর বেশী কি বলতে পারি? তুমি তো তোমার দাসকে জান। আরও দেখুন: সামসঙ্গীত 139:1১ শমূয়েল 16:7প্রকাশিত বাক্য 2:23হে সদাপ্রভু, তোমার দাসের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ। আরও দেখুন: যিশাইয় 37:35যিশাইয় 49:5-6ইফিষীয় 1:9-11হে সদাপ্রভু, তোমার মত আর কেউ নেই এবং তুমি ছাড়া কোনো ঈশ্বর নেই; আমরা নিজের কানেই এই কথা শুনেছি। আরও দেখুন: যিশাইয় 44:6যাত্রাপুস্তক 15:11ইফিষীয় 3:20তোমার ইস্রায়েল জাতির মত পৃথিবীতে আর কোনো জাতি নেই, যাকে তুমি তোমার নিজের লোক করবার জন্য মুক্ত করেছ। তুমি তাদের মিশর দেশ থেকে মুক্ত করে তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের দূর করে দিয়েছ। তোমার নিজের গৌরব প্রকাশের জন্য মহৎ ও ভয়ঙ্কর কাজের মধ্য দিয়ে তুমি তা করেছ। আরও দেখুন: যিহিষ্কেল 20:9-10যিশাইয় 48:9সামসঙ্গীত 77:15তোমার লোক ইস্রায়েলীয়দের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের লোক করেছ, আর তুমি, হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়েছ। আরও দেখুন: যাত্রাপুস্তক 19:5-6১ পিতর 2:9আদিপুস্তক 17:7এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর। আরও দেখুন: যিরমিয় 11:5সামসঙ্গীত 119:49আদিপুস্তক 32:12এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর, সত্যিই ইস্রায়েলীয়দের ঈশ্বর! আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে। আরও দেখুন: যোহন 17:1ইব্রীয় 11:16যোহন 12:28হে আমার ঈশ্বর, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই প্রার্থনা করতে আমার মনে সাহস হয়েছে। আরও দেখুন: যিহিষ্কেল 36:37১ যোহন 5:14-15১ শমূয়েল 9:15হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর। এই মঙ্গলের প্রতিজ্ঞা তুমিই তোমার দাসের কাছে করেছ। আরও দেখুন: তীত 1:2ইব্রীয় 6:18যাত্রাপুস্তক 34:6-7আমার বংশকে তুমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে; কারণ, হে সদাপ্রভু তুমিই আশীর্বাদ করেছ এবং তাই তা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত। আরও দেখুন: ইফিষীয় 1:3রোমীয় 11:29সামসঙ্গীত 72:17
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)9টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
১ বংশাবলি 17:1
Ver. 1. Cedar. Such were esteemed the most magnificent, v. 6. See 2 K. vii.
↑ 1১ বংশাবলি 17:9
Ver. 9. A place permanent and secure, while I have had no fixed abode. C. ---
No more, for a long time: and unless they provoke me by their crimes, as they did afterwards, and were exposed to more severe chastisements. Constant rest is not always expedient. T.
↑ 9১ বংশাবলি 17:11
Ver. 11. Seed, even till Christ shall be born of the Blessed Virgin, of the family of David.
↑ 11১ বংশাবলি 17:12
Ver. 12. Ever often means only a long duration. The dominion of Christ shall have no end. C.
--- The Church founded by this true David, (H.) falls heir to these promises. D.
↑ 12১ বংশাবলি 17:13
Ver. 13. Thee. The posterity of Saul lost the throne. H. --- If Solomon was reprobated, his children were permitted to reign. It is also presumed that he did penance; though this is not certain.
↑ 13১ বংশাবলি 17:17
Ver. 17. Men. Who was ever more favoured by God than David? Heb. "Thou hast regarded me according to the estate of a man of high degree." Prot. H.
↑ 17১ বংশাবলি 17:18
Ver. 18. Known him. Treating him with love and tenderness, as a friend. How can David sufficiently testify his gratitude?
↑ 18১ বংশাবলি 17:21
Ver. 21. Himself. Heb. adds, "and to make thee a name."
↑ 21১ বংশাবলি 17:27
Ver. 27. Begun. Heb. "be pleased, (H.) or thou hast had the goodness to bless."
Syr. "I pray thee bless."
↑ 27লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স