AI-generated illustration: a stony desert path leading toward mountains under clouds pierced by sunbeams.
AI-নির্মিত

যিরমিয়

4
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
এটি সদাপ্রভুর ঘোষণা, “হে ইস্রায়েল, তুমি যদি ফিরে আসতে চাও তবে আমার কাছে ফিরে এস। আমার সামনে থেকে তোমার জঘন্য জিনিসগুলি সরিয়ে দাও এবং আমার কাছ থেকে আর ভ্রান্ত হয়ো না। আরও দেখুন: যোয়েল 2:12যিরমিয় 3:22যিরমিয় 3:1তখন তুমি সত্যে, ন্যায়ে ও ধার্ম্মিকতায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ করবে, জাতিরা তাদের আশীর্বাদের কথা জিজ্ঞাসা করবে আর তারা তাঁর প্রশংসা করবে।” আরও দেখুন: যিশাইয় 65:16যিরমিয় 9:24আদিপুস্তক 22:18কারণ সদাপ্রভু যিহূদা ও যিরূশালেমের প্রত্যেক ব্যক্তিকে বলেন, তোমরা নিজেদের জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না। আরও দেখুন: হোশেয় 10:12লূক 8:7লূক 8:14যিহূদার ও যিরূশালেমের লোকেরা, সদাপ্রভুর জন্য নিজেদের ছিন্নত্বক কর এবং তোমাদের অন্তরের ত্বক দূর কর; না হলে তোমাদের মন্দ কাজের জন্য আমার রাগ আগুনের মত জ্বলে উঠবে, কেউ নেভাতে পারবে না। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 10:16কলসীয় 2:11দ্বিতীয় বিবরণ 30:6তোমরা যিহূদা দেশে প্রচার কর ও যিরূশালেমে ঘোষণা কর; বল, দেশে তূরী বাজাও। চিৎকার করে বল, তোমরা একসঙ্গে জড়ো হও। চল আমরা সুরক্ষিত শহরগুলিতে যাই। আরও দেখুন: যিরমিয় 8:14যিহোশূয় 10:20যিরমিয় 6:1সিয়োনের দিকে চিহ্ন পতাকা তোলো এবং নিরাপদে পালিয়ে যাও। এখানে থেকো না, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ এবং ধ্বংস আনতে যাচ্ছি। আরও দেখুন: যিরমিয় 50:2যিরমিয় 1:13-15যিরমিয় 51:27একটি সিংহ তার ঝোপ ছেড়ে উঠে আসছে, জাতিদের ধ্বংসকারী রওনা হয়েছে। সে নিজের জায়গা থেকে বের হয়েছে, তোমার দেশ ধ্বংস করবার জন্য আসছে। তোমার শহরগুলি উচ্ছেদ ও জনশূন্য হবে। আরও দেখুন: যিরমিয় 2:15যিশাইয় 6:11যিশাইয় 1:7তাই তোমরা চট পরে বিলাপ ও হাহাকার কর, কারণ সদাপ্রভুর জ্বলে ওঠা রাগ আমাদের থেকে ফেরে নি। আরও দেখুন: যিরমিয় 6:26যিশাইয় 22:12যিশাইয় 5:25সদাপ্রভু বলেন, “সেই দিন রাজা ও উঁচু পদের কর্মচারীদের হৃদয় মারা যাবে, যাজকেরা চমকে উঠবে ও ভাববাদীরা হতভম্ব হবে।” আরও দেখুন: যিশাইয় 22:3-5যিহিষ্কেল 13:9-16যিশাইয় 29:9-10তখন আমি বললাম, “হায়, হায়! হে প্রভু সদাপ্রভু, ‘তোমাদের শান্তি হবে,’ এই কথা বলার মাধ্যমে তুমি নিশ্চয় এই লোকদের ও যিরূশালেমের সঙ্গে সম্পূর্ণভাবে ছলনা করেছ। তবুও তরোয়াল তাদের প্রাণের বিরুদ্ধে আঘাত করছে।” আরও দেখুন: ২ থিষলনীকীয় 2:9-12যিরমিয় 5:12যিরমিয় 14:13-14সেই দিন এই লোকদের ও যিরূশালেমকে বলা হবে, “মরুপ্রান্তের গাছপালাহীন উঁচু জায়গা থেকে গরম বাতাস আমার প্রজার মেয়েদের দিকে আসছে, তা শস্য ঝাড়বার কি পরিষ্কার করার জন্য নয়। আরও দেখুন: হোশেয় 13:15যিহিষ্কেল 17:10যিশাইয় 41:16তার থেকে অনেক বেশি বাতাস আমার আদেশে আসছে এবং আমি তাদের বিরুদ্ধে আমি বিচারের রায় দেব।” আরও দেখুন: যিরমিয় 1:16যিহিষ্কেল 5:8যিহিষ্কেল 7:8-9দেখ, তিনি মেঘের মত করে আক্রমণ করছেন এবং তাঁর রথগুলি ঘূর্ণিবাতাসের মত। তাঁর ঘোড়াগুলি ঈগল পাখীর থেকেও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা নষ্ট হয়ে গেলাম! আরও দেখুন: যিশাইয় 19:1যিশাইয় 66:15বিলাপ 4:19হে যিরূশালেম, তোমার অন্তর থেকে মন্দতা পরিষ্কার কর, যাতে তুমি উদ্ধার পাও। আর কত দিন তোমার অন্তরে মন্দ চিন্তা পুষে রাখবে? আরও দেখুন: যাকোব 4:8যিশাইয় 55:7রোমীয় 1:21কারণ একটি শব্দ দান শহর থেকে খবর নিয়ে আসছে ও ইফ্রয়িমের পর্বত থেকে সেই আসা খবর শোনা যাচ্ছে। আরও দেখুন: যিরমিয় 8:16বিচারকর্তৃগণ 18:29যিরমিয় 6:1জাতিদের এই বিষয়ে চিন্তা করতে বাধ্য কর। দেখ, যিরূশালেমের বিরুদ্ধে ঘোষণা কর, দূর দেশ থেকে প্রহরীরা আসছে; তারা যিহূদার শহরগুলির বিরুদ্ধে আওয়াজ তুলছে। আরও দেখুন: যিহিষ্কেল 21:22যিরমিয় 5:15যিশাইয় 39:3তারা ক্ষেতের পাহারাদারদের মত তারা যিরূশালেমের চারিদিকে থাকবে, কারণ সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে! এটা সদাপ্রভুর ঘোষণা। আরও দেখুন: যিরমিয় 5:23২ রাজাবলি 25:1-4যিশাইয় 1:8তোমার পথ ও তোমার সমস্ত কাজের জন্য এই সব তোমার প্রতি ঘটেছে। এ তোমার দুষ্টতার ফল এবং এ ভীষণ তেতো; কারণ এ তোমার অন্তরকে আঘাত করেছে। আরও দেখুন: সামসঙ্গীত 107:17যিরমিয় 2:19যিরমিয় 2:17হায়, আমার অন্তর, আমার অন্তর! আমি অন্তরে কষ্ট পাচ্ছি। আমার মধ্যে আমার অন্তর ব্যাকুল হচ্ছে। আমি চুপ করে থাকতে পারছি না, কারণ আমি তূরীর শব্দ শুনেছি, যুদ্ধের সংকেত শোনা যাচ্ছে। আরও দেখুন: হবক্কূক 3:16যিশাইয় 22:4যিশাইয় 16:11ধ্বংসের উপর ধ্বংস প্রচার হচ্ছে, কারণ সমস্ত দেশ হঠাৎ উচ্ছেদ হল। তারা আমার সমাগম তাঁবু ও তাঁবু উচ্ছেদ করে। আরও দেখুন: সামসঙ্গীত 42:7যোয়েল 1:15মথি 10:28আমি কতদিন যুদ্ধের পতাকা দেখব? তূরীর শব্দ শুনব? আরও দেখুন: যিরমিয় 6:1২ বংশাবলি 36:17২ বংশাবলি 36:10আমার প্রজারা বোকা, তারা আমাকে জানে না। তারা বুদ্ধিহীন লোক এবং তাদের জ্ঞানবুদ্ধি নেই। মন্দ কাজে তারা দক্ষ, কিন্তু ভাল কিছু করতে তারা জানে না। আরও দেখুন: ১ করিন্থীয় 14:20রোমীয় 16:19যিরমিয় 5:21আমি পৃথিবীর দিকে তাকালাম; দেখ! সেটা নিরাকার ও খালি। আকাশমণ্ডলে কোন আলো নেই। আরও দেখুন: মথি 24:29মার্ক 13:24-25যিশাইয় 13:10আমি পর্বতের দিকে তাকালাম। দেখ, সেগুলি কাঁপছে এবং সমস্ত পাহাড়গুলি দুলছে। আরও দেখুন: যিহিষ্কেল 38:20যিশাইয় 5:25যিরমিয় 10:10আমি তাকালাম। দেখ, সেখানে কেউ নেই এবং আকাশমণ্ডলের সব পাখী উড়ে গেছে। আরও দেখুন: সফনিয় 1:2-3যিরমিয় 12:4হোশেয় 4:3আমি তাকালাম। ফলের বাগানগুলি মরুভূমি হয়ে গেছে এবং সদাপ্রভুর সামনে, তাঁর প্রচণ্ড রাগের সামনে তার সমস্ত শহরগুলি ধ্বংস হয়ে গেছে। আরও দেখুন: সামসঙ্গীত 107:34দ্বিতীয় বিবরণ 29:23-28সামসঙ্গীত 76:7সদাপ্রভু এই বলেন, “পুরো দেশটি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব না। আরও দেখুন: যিরমিয় 5:18যিরমিয় 46:28যিরমিয় 5:10এই কারণের জন্য, পৃথিবী শোক করবে এবং আকাশমণ্ডল অন্ধকার হয়ে যাবে। কারণ আমি আমার উদ্দেশ্য জানিয়েছি; আমি ফিরব না, তাদের সাথে এটা না করে ফিরব না।” আরও দেখুন: গণনা পুস্তক 23:19যিরমিয় 12:4যিশাইয় 50:3ঘোড়াচালক আর ধনুকধারীদের আওয়াজেই সমস্ত শহরের লোকেরা পালিয়ে যাবে। তারা জঙ্গলের মধ্যে দৌড়ে যাবে। প্রত্যেক শহর শিলার উপর উঠবে। শহরগুলি পরিত্যক্ত হয়ে যাবে, কারণ সেখানে বসবাস করার কেউ থাকবে না। আরও দেখুন: যিশাইয় 2:19-21যিরমিয় 4:7লূক 23:30এখন, ধ্বংস হওয়া সেই শহর, তুমি কি করবে? যদিও লাল রঙের কাপড় পর, সোনার গয়নায় নিজেকে সাজাও এবং তোমার চোখকে রঙ দিয়ে বড় করে তোল, সেই ব্যক্তিরা যারা তোমার জন্য ক্ষুধিত ছিল এখন তোমাকে অগ্রাহ্য করে, তারা তোমার প্রাণ নেবার চেষ্টা করছে। আরও দেখুন: বিলাপ 1:19২ রাজাবলি 9:30বিলাপ 1:2তাই আমি যন্ত্রণার শব্দ, প্রথম সন্তান প্রসবের বেদনার মত, সিয়োনের মেয়েদের কান্না আমি শুনেছি। সে নিঃশ্বাস নেবার জন্য কষ্ট পাচ্ছে। সে তার হাত বাড়িয়ে দিয়ে বলছে, “হায়! কারণ যারা আমাকে হত্যা করছে তাদের জন্য আমার হৃদয় ক্লান্ত।” আরও দেখুন: বিলাপ 1:17যিশাইয় 1:15যিরমিয় 13:21

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)21টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যিরমিয় 4:1

Ver. 1. Blocks; idols, (C.) and other occasions of sin. H.

↑ 1

যিরমিয় 4:2

Ver. 2. Swear, when requisite. C. --- Thus thou wilt learn to confess one God.

Theod. --- If all were upright, oaths would be unnecessary. Mat. v. 34. But as they are not so, (C.) this may be a religious act. W. --- Justice. These three conditions are essential. H. --- Him; the people, (C.) or God. S. Jer. --- An oath must attest God, and be used when a thing is true and of moment. W.

↑ 2

যিরমিয় 4:3

Ver. 3. Thorns. Your misconduct hinders your advancement. C.

↑ 3

যিরমিয় 4:4

Ver. 4. Hearts. Understand, and act with purity. H.

↑ 4

যিরমিয় 4:5

Ver. 5. Cities. Nabuchodonosor is at hand.

↑ 5

যিরমিয় 4:7

Ver. 7. Robber. Nabuchodonosor attacks unjustly, (C.) though he be God's scourge.

↑ 7

যিরমিয় 4:9

Ver. 9. Heart; counsel and vigour. --- Prophets of falsehood.

↑ 9

যিরমিয় 4:10

Ver. 10. Alas! Prot. "Then I said: Ah! Lord God, surely thou hast deceived," &c.

(H.) by permitting the people to follow false prophets. Is. lxi. 17. Ps. xliii. 19.

↑ 10

যিরমিয় 4:11

Ver. 11. Desert of Arabia. It may designate Nechao, (2 Par. xxxv. 20.) who slew Josias, after whose death all fell to ruin.

↑ 11

যিরমিয় 4:15

Ver. 15. Ephraim. At Bethel and Dan the calves were adored. C. --- But they were now no more. H. --- The irruption of Nabuchodonosor is announced. He set himself up for a god.

↑ 15

যিরমিয় 4:16

Ver. 16. Guards. The Chaldees will besiege the city, and prevent provisions from entering. 4 K.

xxv. 1. C.

↑ 16

যিরমিয় 4:19

Ver. 19. My. God, (S. Jer.) the people, (Grot.) or rather Jeremias speaks.

↑ 19

যিরমিয় 4:20

Ver. 20. Moment. The cities are destroyed as easily as a tent.

↑ 20

যিরমিয় 4:22

Ver. 22. Me, practically. They have not honoured me as they ought. C. --- If they were indeed devoid of sense, they would be excused. W.

↑ 22

যিরমিয় 4:23

Ver. 23. Void. Heb. " Thohu and bohu, " like chaos. Gen. i. 2. H.

↑ 23

যিরমিয় 4:25

Ver. 25. Gone. Beasts feel the wrath of God, and in a land uninhabited; not even birds will remain. Osee iv. 3. S. Jer.

↑ 25

যিরমিয় 4:26

Ver. 26. Carmel: the beautiful country of Palestine, (H.) Jerusalem, (Theod.) or the mountain so called.

↑ 26

যিরমিয় 4:27

Ver. 27. Destroy, when Jechonias was led captive. God allowed the people still eleven years to repent; and he afterwards restored the Jews. C. --- He will never suffer his church to perish. W.

↑ 27

যিরমিয় 4:28

Ver. 28. Repented. Only a finite being can do this. God's resolution is here unconditional and fixed.

↑ 28

যিরমিয় 4:30

ঊনবিংশ শতাব্দীর এই টীকায় বিতর্কমূলক ভাষা আছে; এই প্যানেলের শুরুর টীকার আলোকে এটি পড়ুন।

Ver. 30. Stone, or antimony, like Jazabel, (4 K. ix. 30.) to darken and enlarge the eye-lids. ---

Lovers. Infidel nations of Egypt, &c.

↑ 30

যিরমিয় 4:31

Ver. 31. Child. Heb. and Sept. "a first-born," when the pains are most acute. C.

↑ 31

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স