AI-generated illustration: a rocky stream flowing among wildflowers in a valley at sunset.
AI-নির্মিত

যিশাইয়

48
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
এটা শোন, যাকোবের বংশ, কাকে ইস্রায়েল নামে ডাকা হয় এবং যিহূদার বংশ থেকে এসেছ; তোমরা যারা সদাপ্রভুর নামে শপথ করে থাক এবং ইস্রায়েলের ঈশ্বরের কাছে প্রার্থনা কর, কিন্তু মন থেকে বা ধার্ম্মিকতায় তা কর না। আরও দেখুন: যিরমিয় 4:2সামসঙ্গীত 68:26আদিপুস্তক 32:28কারণ তারা নিজেদেরকে পবিত্র শহরের লোক বলে থাকে এবং ইস্রায়েলের ঈশ্বরকে বিশ্বাস কর; যাঁর নাম বাহিনীদের সদাপ্রভু। আরও দেখুন: মীখা 3:11যিশাইয় 52:1যিশাইয় 10:20আমি অনেকদিন আগে এ জিনিস বলেছিলাম; তা আমার মুখ থেকে এসেছিল এবং আমি তা তাদের জানালাম; তারপর হঠাৎ তা করলাম এবং তা অতিক্রম করল। আরও দেখুন: যিশাইয় 42:9যিশাইয় 41:22যিহোশূয় 21:45কারণ আমি জানতাম যে তোমরা একগুঁয়ে ছিলে, তোমাদের ঘাড়ের মাংসপেশী লোহার মত এবং কপাল ব্রোঞ্জের মত। আরও দেখুন: প্রেরিত 7:51যাত্রাপুস্তক 32:9সখরিয় 7:11-12সেইজন্য অনেক আগেই আমি তোমাদের এই সব বলেছিলাম এবং আর তা ঘটবার আগেই তোমাদের জানিয়েছিলাম, যাতে তোমরা বলতে না পার, আমার প্রতিমা তা করেছে অথবা আমাদের খোদাই করা মূর্ত্তি অথবা ছাঁচে ঢালা প্রতিমা এ সব আদেশ দিয়েছে। আরও দেখুন: যিশাইয় 48:3লূক 1:70যিরমিয় 44:15-18তোমরা এ সব শুনেছ; তাকিয়ে দেখ এসব প্রমাণের দিকে এবং তুমি কি তা মেনে নেবে না যা আমি সত্য বলেছিলাম? এখন থেকে আমি তোমাদের নতুন জিনিস দেখাবো, লোকানো জিনিস যা তোমরা জানো না। আরও দেখুন: প্রকাশিত বাক্য 4:1যিশাইয় 42:9রোমীয় 16:25-26এখন এবং অনেক আগে থেকে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সে সব শোন নি। তাই তোমরা বলতে পারবে না, হ্যাঁ, আমি তাদের সম্বন্ধে জানতাম। তোমরা কখনই শোন নি; তোমরা জানোনা; এ জিনিসগুলো খোলা ছিলনা তোমার কানের কাছে আগে থেকে। কারণ আমি জানতাম যে তোমরা খুব প্রতারণাপূর্ণ এবং জন্ম থেকে তোমাদের বিদ্রোহী বলা হয়। আরও দেখুন: সামসঙ্গীত 58:3হোশেয় 5:7মথি 13:13-15আমার নামের জন্য আমার রাগকে আমি দমন করব; আমার সম্মানের জন্য আমি তা ধরে রাখবো তোমাদের ধ্বংসের হাত থেকে। আরও দেখুন: সামসঙ্গীত 79:9সামসঙ্গীত 143:11সামসঙ্গীত 106:8দেখ, আমি তোমাকে শোধন করবো কিন্তু রূপার মতো নয়; আমি তোমাদের শুদ্ধ করেছি পরিতাপের চিমনি থেকে। আরও দেখুন: ১ পিতর 4:12হিতোপদেশ 17:3ইয়োব 23:10আমি যা কিছু করবো তা আমার নিজের জন্য, কারণ আমার নামের অগৌরব আমি কেমন করে হতে দিতে পারি? আমার মহিমা আমি কাউকে দেবো না। আরও দেখুন: যিশাইয় 42:8যিহিষ্কেল 20:9যিহিষ্কেল 20:14আমার কথা শোন যাকোব এবং ইস্রায়েল, যাদের আমি ডাকলাম। আমিই তিনি; আমি আদি এবং আমি অন্ত। আরও দেখুন: যিশাইয় 41:4প্রকাশিত বাক্য 1:8প্রকাশিত বাক্য 22:13হ্যাঁ, আমি নিজের হাতে পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি এবং ডান হাতে আকাশ মন্ডলকে ছড়িয়ে দিয়েছি; যখন তাদের আমি ডাকি, তারা একসঙ্গে দাঁড়ায়। আরও দেখুন: সামসঙ্গীত 102:25ইব্রীয় 1:10-12যাত্রাপুস্তক 20:11একসঙ্গে জড়ো হও, তোমরা সকলে এবং শোন। তোমাদের মধ্যে কে এ বিষয়ে বলেছ? ব্যাবিলনের বিরুদ্ধে সদাপ্রভুর লোক তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; সে সদাপ্রভুর ইচ্ছা ব্যাবিলনীয়দের বিরুদ্ধে বহন করবে। আরও দেখুন: যিশাইয় 43:9যিরমিয় 50:21-29যিশাইয় 13:17-18আমি, আমি বলেছি; হ্যাঁ, আমিই তাকে নিমন্ত্রন করেছি। আমি তাকে এনেছি এবং সে সফল হবে। আরও দেখুন: যিহোশূয় 1:8যিশাইয় 45:1-2সামসঙ্গীত 45:4আমার কাছে এস এ কথা শোন। শুরু থেকে আমি কোন কথা গোপন করার জন্য বলিনি; যখন এটা হয় আমি সেখানে থাকি এবং এখন প্রভু সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন এবং তাঁর আত্মা দিয়ে। আরও দেখুন: যোহন 18:20যোহন 20:21-22যোহন 3:34এই হল সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্র ব্যক্তি এই কথা বলছেন, “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; যিনি শিক্ষা দেন তোমাদের সফলতার জন্য। যে পথে তোমাদের নিয়ে যান তোমাদের সেই পথে যাওয়া উচিত। আরও দেখুন: সামসঙ্গীত 32:8সামসঙ্গীত 25:12ইয়োব 22:21-22যদি শুধু তুমি আমার আদেশ মান্য করতে তাহলে তোমাদের শান্তি এবং উন্নতি হতো নদীর মত এবং তোমাদের পরিত্রান হত সাগরের ঢেউয়ের মত। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 5:29সামসঙ্গীত 119:165যিশাইয় 66:12তোমাদের বংশধরেরা বালির মতো অনেক হত এবং তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অনেক। তাদের নাম কাটা হত না কিম্বা মুছে ফেলা হত না আমার সামনে থেকে। আরও দেখুন: যিশাইয় 10:22আদিপুস্তক 22:17যিরমিয় 33:22তোমরা ব্যাবিলন থেকে বেরিয়ে এসো! কলদীয়দের কাছ থেকে পালাও। আনন্দে চিৎকার করে জানাও, এটা ঘোষণা কর। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এ কথা বল, ‘সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন’।” আরও দেখুন: যিরমিয় 51:45যিরমিয় 50:8যিশাইয় 52:9তাদের পিপাসা পায়নি যখন তিনি মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন; তিনি পাথর থেকে তাদের জন্য জল বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ভেঙে দিয়েছিলেন এবং তাতে জল বের হয়ে এসেছিল। আরও দেখুন: যিশাইয় 43:19-20সামসঙ্গীত 105:41যিশাইয় 41:17-18“দুষ্টদের জন্য কোন শান্তি নেই।” সদাপ্রভু বলছেন। আরও দেখুন: যিশাইয় 57:21ইয়োব 15:20-24লূক 19:42

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)14টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

যিশাইয় 48:1

Ver. 1. Waters; people, (Apoc. xvii. 15. H.) or from the stock of Juda. Prov. v. 15.

C. --- He claimed the sovereign power, but had not the fortitude or wisdom for Israel. W.

↑ 1

যিশাইয় 48:2

Ver. 2. City: citizens of Jerusalem. Dan. iii. 28. Mat. iv. 5.

↑ 2

যিশাইয় 48:3

Ver. 3. Suddenly, when there was no human appearance of the event, as when I foretold the exploits of Cyrus and the ruin of Babylon so long before.

↑ 3

যিশাইয় 48:4

Ver. 4. Brass; unblushing. Jer. iii. 3. C. --- Os tuum ferreum. Cic. c. Piso.

↑ 4

যিশাইয় 48:6

Ver. 6. Them. Could you have believed them? --- Knowest not. He upbraids their ignorance and indocility.

↑ 6

যিশাইয় 48:7

Ver. 7. Knew. Therefore I did not speak of the liberation from Egypt, but from Babylon, which is represented as just taking place. C.

↑ 7

যিশাইয় 48:8

Ver. 8. Opened; docile, (Theod.) or acquainted with these things. Isaias first made known the captivity of Babylon, and its end; and he insists so much, that people may discern the truth of his predictions, and of religion. No atheist can, with a good conscience, hold out against his arguments. C. xl. &c.

↑ 8

যিশাইয় 48:9

Ver. 9. Bridle thee, like a headstrong beast, (C.) running to its own ruin. H. ---

God pardons freely, that people may be saved if they will. W.

↑ 9

যিশাইয় 48:10

Ver. 10. Poverty, at Babylon. I have not treated thee with the utmost rigour, nor attempted to render thee free from every imperfection. C. --- Sept. "Lo, I have sold thee, but not for silver; I have snatched thee from the," &c. H.

↑ 10

যিশাইয় 48:14

Ver. 14. Things, as I have done respecting Cyrus? (S. Cyr. &c.) who was a figure of Christ. v.

15.

↑ 14

যিশাইয় 48:16

Ver. 16. Spirit. The Fathers here find the three Persons of the blessed Trinity specified. Isaias was not from the beginning, though the text may also speak of him C. as the spoke long before the event, by divine inspiration. Chal. S. Jer.

↑ 16

যিশাইয় 48:19

Ver. 19. Name. The Jews were not forgotten, till they had rejected the Messias.

↑ 19

যিশাইয় 48:21

Ver. 21. Out. Their return was facilitated. This may easily be applied (C.) to the conversion of the Gentiles. S. Jer.

↑ 21

যিশাইয় 48:22

Ver. 22. Peace. Sept. "rejoicing," or prosperity for the Chaldees or wicked Jews. v. 18. C. --- It is promised only to the penitent. W.

↑ 22

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স