AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

১ বংশাবলি

12
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
কীশের ছেলে শৌলের সামনে থেকে দায়ূদকে দূর করা হলে পর অনেক লোক সিক্লগে দায়ূদের কাছে এসেছিল। যুদ্ধের দিন যে যোদ্ধারা দায়ূদকে সাহায্য করেছিল এরা তাদের মধ্যে ছিল। আরও দেখুন: ১ শমূয়েল 27:2-6২ শমূয়েল 4:10১ বংশাবলি 11:19এরা তীরন্দাজ ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন গোষ্ঠীর শৌলের বংশের লোক। আরও দেখুন: বিচারকর্তৃগণ 20:16বিচারকর্তৃগণ 3:15১ শমূয়েল 17:49অহীয়েষর প্রধান ছিলেন পরে যোয়াশ, এরা গিবিয়াতীয় শমায়ের ছেলে; অস্‌মাবতের ছেলে যিষীয়েল ও পেলট, বরাখা, অনাথোতীয় যেহূ; আরও দেখুন: ১ বংশাবলি 11:28২ শমূয়েল 21:6১ বংশাবলি 11:33গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি সেই ত্রিশজনের মধ্যে একজন নেতা ও ত্রিশজনের ওপরে নিযুক্ত ছিলেন; যিরমিয়, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ; আরও দেখুন: যিহোশূয় 15:36যিহোশূয় 9:3যিহোশূয় 9:17-23ইলিয়ূষয়, যিরীমোৎ, বালিয়, শমরিয়, হরূফীয় শফটিয়; কোরহীয়দের মধ্যে ইলকানা, যিশিয়, অসরেল, যোয়েষর, যাশবিয়াম; গদোরীয় যিরোহমের ছেলে যোয়েলা ও সবদিয়। আরও দেখুন: যিহোশূয় 15:58১ বংশাবলি 4:39১ বংশাবলি 4:18গাদীয়দের কিছু লোক নিজেদের দল ছেড়ে মরু এলাকার দুর্গের মত জায়গায় দায়ূদের কাছে এসেছিলেন। তাঁরা ছিলেন যুদ্ধের শিক্ষা পাওয়া শক্তিশালী যোদ্ধা। তাঁরা ঢাল ও বর্শার ব্যবহার জানতেন। তাঁদের মুখ সিংহের মত ভয়ঙ্কর ছিল এবং পাহাড়ী হরিণের মত তাঁরা জোরে দৌড়াতে পারতেন। আরও দেখুন: ২ শমূয়েল 2:18২ শমূয়েল 23:20২ শমূয়েল 17:10সেখানে এষর তাদের নেতা ছিলেন, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব, চতুর্থ মিশ্মন্না, পঞ্চম যিরমিয়, ষষ্ঠ অত্তয়, সপ্তম ইলীয়েল, অষ্টম যোহানন, নবম ইল্‌সাবদ, দশম যিরমিয় ও একাদশ মগ্‌বন্নয়। এই গাদীয়েরা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান। আরও দেখুন: লেবীয় পুস্তক 26:8দ্বিতীয় বিবরণ 32:30সেই বছরের প্রথম মাসে যখন যর্দ্দন নদীর জল কিনারা ছাপিয়ে গিয়েছিল তখন এঁরাই পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম দিকের উপত্যকায় বসবাসকারী প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন। আরও দেখুন: যিহোশূয় 3:15যিহোশূয় 4:18যিরমিয় 12:5এছাড়া বিন্যামীন গোষ্ঠীর অন্য লোকেরা এবং যিহূদার কিছু লোক দায়ূদের কাছে দুর্গম জায়গায় এসেছিল। দায়ূদ তাদের সঙ্গে দেখা করতে বের হয়ে এসে বললেন, “আপনারা যদি শান্তির মনোভাব নিয়ে আমাকে সাহায্য করতে এসে থাকেন তবে আমি আপনাদের সঙ্গে এক হতে প্রস্তুত আছি, কিন্তু আমি কোন অন্যায় না করলেও যদি বিশ্বাসঘাতকতা করে শত্রুর হাতে আমাকে তুলে দেবার জন্য এসে থাকেন তবে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যেন তা দেখেন এবং আপনাদের তিরস্কার করুন।” আরও দেখুন: ১ পিতর 2:23যিহূদা 1:9সামসঙ্গীত 86:11যিনি পরে ত্রিশজনের মধ্যে নেতা হয়েছিলেন সেই অমাসয়ের উপর সদাপ্রভুর আত্মা এলেন। তখন তিনি বললেন, “হে দায়ূদ, আমরা তোমারই। হে যিশয়ের ছেলে, আমরা তোমারই পক্ষে। মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক তাদের, যারা আপনাকে সাহায্য করে, কারণ তোমার ঈশ্বরই তোমাকে সাহায্য করেন।” তখন দায়ূদ তাঁদের গ্রহণ করে তাঁর সৈন্যদলের উপর সেনাপতি করলেন। আরও দেখুন: বিচারকর্তৃগণ 6:34বিচারকর্তৃগণ 3:10যোহন 6:67-68দায়ূদ যখন পলেষ্টীয়দের সঙ্গে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন তখন মনঃশি গোষ্ঠীর কিছু লোক নিজেদের দল ছেড়ে দায়ূদের কাছে গিয়েছিলেন। অবশ্য দায়ূদ ও তাঁর লোকেরা পলেষ্টীয়দের সাহায্য করেন নি, কারণ পলেষ্টীয় শাসনকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবার পর দায়ূদকে বিদায় করে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, “তিনি যদি আমাদের ত্যাগ করে তাঁর মনিব শৌলের সঙ্গে গিয়ে যোগ দেন তবে আমাদের বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।” আরও দেখুন: ১ শমূয়েল 29:2-9দায়ূদ সিক্লগে ফিরে যাবার দিন মনঃশি গোষ্ঠীর যে লোকেরা দল ছেড়ে তাঁর কাছে গিয়েছিলেন তাঁরা হলেন অদন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়। এঁরা ছিলেন মনঃশি গোষ্ঠীর এক এক হাজার সৈন্যের সেনাপতি। আরও দেখুন: যাত্রাপুস্তক 18:21১ শমূয়েল 29:11দ্বিতীয় বিবরণ 1:15অন্যান্য আক্রমণকারী দলগুলোর বিরুদ্ধে এঁরা দায়ূদকে সাহায্য করেছিলেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং সৈন্যদলের সেনাপতি হলেন। আরও দেখুন: ১ বংশাবলি 5:24১ শমূয়েল 30:1-17১ বংশাবলি 11:10এই ভাবে দিনের র পর দিন লোকেরা দায়ূদকে সাহায্য করতে আসতে লাগল। শেষে ঈশ্বরের সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠল। আরও দেখুন: ২ শমূয়েল 3:1ইয়োব 17:9আদিপুস্তক 32:2সদাপ্রভুর কথা অনুসারে যুদ্ধ করে শৌলের রাজ্য দায়ূদের হাতে তুলে দেবার জন্য যারা অস্ত্রশস্ত্র নিয়ে হিব্রোণে দায়ূদের কাছে এসেছিল তাদের সংখ্যা এই, আরও দেখুন: ২ শমূয়েল 2:3-4১ বংশাবলি 11:10১ শমূয়েল 16:1যুদ্ধের সাজে সজ্জিত ঢাল ও বর্শাধারী যিহূদা গোষ্ঠীর ছয় হাজার আটশো জন। শিমিয়োন গোষ্ঠীর সাত হাজার একশো শক্তিশালী যোদ্ধা। লেবি গোষ্ঠীর চার হাজার ছয়শো জন। তাঁদের মধ্যে ছিলেন হারোণের বংশের নেতা যিহোয়াদা, যাঁর সঙ্গে ছিল তিন হাজার সাতশো জন লোক। আরও দেখুন: ১ বংশাবলি 27:17১ বংশাবলি 6:49-57১ বংশাবলি 9:20এছাড়া ছিলেন সাদোক নামে একজন শক্তিশালী যুবক যোদ্ধা ও তাঁর বংশের বাইশজন সেনাপতি। আরও দেখুন: ২ শমূয়েল 8:17১ বংশাবলি 6:8১ বংশাবলি 6:53শৌলের নিজের গোষ্ঠীর, অর্থাৎ বিন্যামীন গোষ্ঠীর তিন হাজার জন। কিন্তু এই গোষ্ঠীর বেশীর ভাগ লোক তখনও শৌলের পরিবারের পক্ষে ছিল। আরও দেখুন: ২ শমূয়েল 2:8-9১ বংশাবলি 12:2আদিপুস্তক 31:23ইফ্রয়িম গোষ্ঠীর বিশ হাজার আটশো শক্তিশালী যোদ্ধা। এরা নিজের নিজের বংশে বিখ্যাত ছিল। আরও দেখুন: আদিপুস্তক 6:4মনঃশি গোষ্ঠীর অর্ধেক বংশের আঠারো হাজার লোক। এই লোকদের নাম করে বলা হয়েছিল যেন তারা এসে দায়ূদকে রাজা করে। আরও দেখুন: যিহোশূয় 17:1-18ইষাখর গোষ্ঠীর দুইশো জন নেতা। তাঁরা ছিলেন বুদ্ধিমান এবং বুঝতে পারতেন ইস্রায়েলীয়দের কখন কি করা উচিত। তাঁদের সঙ্গে ছিল তাঁদের অধীন নিজেদের গোষ্ঠীর লোকেরা। আরও দেখুন: ইফিষীয় 5:17লূক 12:56-57ইষ্টের 1:13সবূলূন গোষ্ঠীর পঞ্চাশ হাজার দক্ষ সৈন্য। তারা সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারত। তারা সম্পূর্ণ বিশ্বস্তভাবে দায়ূদকে সাহায্য করেছিল। আরও দেখুন: সামসঙ্গীত 12:2যোহন 1:47নপ্তালি গোষ্ঠীর এক হাজার সেনাপতি। তাঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার লোক। দান গোষ্ঠীর আটাশ হাজার ছয়শো দক্ষ সৈন্য। আশের গোষ্ঠীর চল্লিশ হাজার দক্ষ সৈন্য। আরও দেখুন: ১ বংশাবলি 12:33যোয়েল 2:7সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যর্দ্দনের পূর্ব দিক থেকে এসেছিল এক লক্ষ কুড়ি হাজার লোক। এরা এসেছিল রূবেণ, গাদ ও মনশিঃ গোষ্ঠীর অর্ধেক লোকদের মধ্য থেকে। আরও দেখুন: ১ বংশাবলি 5:1-10যিহোশূয় 14:3দ্বিতীয় বিবরণ 3:12-16এরা সকলেই ছিল দক্ষ যোদ্ধা। সমস্ত ইস্রায়েলের উপর দায়ূদকে রাজা করবার জন্য তারা পুরোপুরি মন স্থির করে হিব্রোণে এসেছিল। দায়ূদকে রাজা করবার ব্যাপারে বাদবাকী ইস্রায়েলীয়রাও একমত হয়েছিল। আরও দেখুন: আদিপুস্তক 49:8-10১ রাজাবলি 8:61যিহিষ্কেল 11:19এই লোকেরা তিন দিন দায়ূদের সঙ্গে থেকে খাওয়া দাওয়া করল। তাদের আত্মীয়রাই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আরও দেখুন: আদিপুস্তক 26:30২ শমূয়েল 6:19২ শমূয়েল 19:42এছাড়া ইষাখর, সবূলূন ও নপ্তালি এলাকা থেকেও লোকেরা গাধা, উট, খচ্চর ও বলদের পিঠে করে তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। ইস্রায়েল দেশের লোকদের মনে আনন্দ ছিল বলে তারা প্রচুর পরিমাণে ময়দা, ডুমুর ও কিশমিশের তাল, আঙ্গুর রস, তেল এবং বলদ ও ভেড়া নিয়ে এসেছিল। আরও দেখুন: ১ শমূয়েল 25:18২ শমূয়েল 16:1হিতোপদেশ 11:10

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)20টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

১ বংশাবলি 12:1

Ver. 1. Siceleg, which had been given to David for a retreat. Hither many brave men came to join him. --- Fled. Heb. "was shut up through fear." C. --- Sept.

"was under anxiety." H.

↑ 1

১ বংশাবলি 12:2

Ver. 2. Hand, like Aod. Judg. iii. 15. M. --- Brethren, of the same tribe. The opinion which they entertained of David, must have been very great, to make them expose themselves to such dangers. In adversity, true friendship and virtue shine the most. C. --- The hand of providence is here conspicuous. T.

↑ 2

১ বংশাবলি 12:4

Ver. 4. Thirty. Heb. sheloshim, denotes "the officers" of the army. C. --- Prot.

style this hero

"Ismaiah."

↑ 4

১ বংশাবলি 12:6

Ver. 6. Jesbaam. Probably the second after Joab. C. xi. 11. H. --- Of Carehim.

Heb. "the Korhites." Ken. --- So also the Sept. There were Levites, descendants of Core. M.

↑ 6

১ বংশাবলি 12:8

Ver. 8. Gaddi, a city of the tribe of Gad, (2 K. 23.) from which many went to join David, when he was in the country of Moab, (M.) as others of the Gadites did, v.

14. --- Mountains. A fierce countenance and swiftness were much commended in soldiers. "The eyes are always first conquered." Primi in omnibus præliis oculi vincuntur, says Tacitus, Mor. Germ. C. See Prov.

xxx. 30. 2 K. ii. 18. M.

↑ 8

১ বংশাবলি 12:14

Ver. 14. Thousand, after David had ascended the throne. C. --- At Siceleg he had only 600. M.

--- Some suppose that each of these officers was worth 100 men, &c. Vatab.

↑ 14

১ বংশাবলি 12:15

Ver. 15. Month, Nisan. T. --- Banks. This circumstance enhances their courage.

Maundrel (Alep. p. 136) went to see the Jordan, 13th March, 1697, but the river was nine feet from the banks. Its rapidity has perhaps made its bed so much deeper, that it does not overflow so frequently at present. C.

↑ 15

১ বংশাবলি 12:16

Ver. 16. Hold, in Moab, (1 K. xxii. 4. D. M.) or to Siceleg. The people of Benjamin come with those of Juda, to avoid suspicion. C.

↑ 16

১ বংশাবলি 12:17

Ver. 17. Hands. At that time he had done no injury to any man. H.

↑ 17

১ বংশাবলি 12:18

Ver. 18. Spirit of God (C. or good will. D.) prompted Amasai, the chief of "the officers." C. ---

Band, or "of a company." H.

↑ 18

১ বংশাবলি 12:19

Ver. 19. Fight. They joined him after he had left the Philistines. C. --- But he.

Heb. "they helped them not." Neither David nor his partizans were involved in this danger, which might have caused their fidelity to be suspected. 1 K. xxix.

H.

↑ 19

১ বংশাবলি 12:20

Ver. 20. Thousands: heads of the principal cities. Mic. v. 2. D.

↑ 20

১ বংশাবলি 12:21

Ver. 21. Rovers of Amalec, 1 K. xxx. 1.

↑ 21

১ বংশাবলি 12:22

Ver. 22. Of God; very great, (C.) particularly when Isboseth was slain 2 K. v. 1.

H. --- The angels are to us innumerable, Job xxv. An army in concord is compared to them. W.

↑ 22

১ বংশাবলি 12:27

Ver. 27. Joiada had the post of Eleazar over the Levites, (Num. iii. 32.) and was at the head of the warriors of his tribe, while Abiathar was high priest. C.

↑ 27

১ বংশাবলি 12:28

Ver. 28. Of excellent. Heb. "of great valour." Saul had appointed him in the place of Achimelec, and David permitted him to retain his dignity.

↑ 28

১ বংশাবলি 12:29

Ver. 29. Followed. Heb. "kept guard at the palace." These guards submitted to David, like the rest, after the death of Isboseth. C.

↑ 29

১ বংশাবলি 12:31

Ver. 31. Manasses, west of the Jordan. See v. 37. H.

↑ 31

১ বংশাবলি 12:32

Ver. 32. Should, in agricultural pursuits, in which those of Issachar excelled.

Gen. xlix. 14.

Countrymen have often more skill about the weather, then the greatest astronomers, Virg. Georg.

i. M. T. --- Others think that these men could calculate when the festivals would occur, (S. Jer.

Trad.) or they were well versed in politics, &c. See Est. i. 13.

↑ 32

১ বংশাবলি 12:40

Ver. 40. Nephthali. All, both far and near, contributed to regale the deputies. C.

↑ 40

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স