AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

২ বংশাবলি

25
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন, তিনি ছিলেন যিরূশালেমের মেয়ে। আরও দেখুন: ২ রাজাবলি 14:1-6সদাপ্রভুর চোখে যা ভাল অমৎসিয় তাই করতেন ঠিকই, তবে সমস্ত মন দিয়ে তা করতেন না। আরও দেখুন: যাকোব 4:8২ বংশাবলি 25:14যিশাইয় 29:13পরে রাজ্যটি শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল তাদের তিনি হত্যা করলেন। আরও দেখুন: ২ রাজাবলি 14:5-22২ বংশাবলি 24:25-26আদিপুস্তক 9:5-6কিন্তু তিনি তাদের সন্তানদের হত্যা করলেন না, ব্যবস্থার গ্রন্থে, মোশির বইয়ে সদাপ্রভুর যে আদেশ লেখা আছে, সেইমতই কাজ করলেন, যেমন, “সন্তানদের জন্য বাবা, কিম্বা বাবার জন্য সন্তান মারা যাবে না, কিন্তু প্রত্যেকেই তার নিজের পাপে মরবে।” আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 24:16যিহিষ্কেল 18:20যিরমিয় 31:29-30পরে অমৎসিয় যিহূদাকে জড়ো করে সমস্ত, যিহূদা ও সমস্ত বিন্যামীনের পূর্বপুরুষদের বংশ অনুসারে সহস্রপতি ও শতপতিদের অধীনে লোকদের দাঁড় করালেন এবং কুড়ি বছর ও তার থেকে বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে, যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে সক্ষম। আরও দেখুন: গণনা পুস্তক 1:3২ বংশাবলি 17:14-18২ বংশাবলি 11:1আর তিনি একশো তালন্ত রূপা মজুরী দিয়ে ইস্রায়েল থেকে এক লক্ষ বলবান বীর নিলেন। কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাঁকে বললেন, “হে রাজা, ইস্রায়েলের সৈন্যদল তোমার সঙ্গে যেন না যায়; কারণ ইস্রায়েলের সঙ্গে, অর্থাৎ সমস্ত ইফ্রয়িম সন্তানদের সঙ্গে সদাপ্রভু থাকেন না। আরও দেখুন: ২ বংশাবলি 19:2১ রাজাবলি 12:28হোশেয় 5:13-15তুমি গিয়ে যুদ্ধ কর এবং যুদ্ধে জয়ী হও; শত্রুর কাছে ঈশ্বর তোমাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা ঈশ্বরের আছে।” আরও দেখুন: ২ বংশাবলি 14:11২ বংশাবলি 20:6ফিলিপীয় 4:19তখন অমৎসিয় ঈশ্বরের লোককে বললেন, “ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে একশো তালন্ত রূপা দিয়েছি, তার জন্য কি করা যায়?” ঈশ্বরের লোক বললেন, “সদাপ্রভু তোমাকে এর থেকে আরও অনেক বেশী দিতে পারেন।” আরও দেখুন: হিতোপদেশ 10:22দ্বিতীয় বিবরণ 8:18তাতে অমৎসিয় তাদের অর্থাৎ ইফ্রয়িম থেকে তাঁর কাছে আসা সেই সৈন্যদলকে বাড়ি পাঠাবার জন্য আলাদা করলেন; কাজেই যিহূদার বিরুদ্ধে তাদের ক্রোধ জ্বলে উঠল, তারা রেগে আগুন হয়ে নিজের জায়গায় ফিরে গেল। আরও দেখুন: ২ শমূয়েল 19:43১ রাজাবলি 12:24হিতোপদেশ 29:22পরে অমৎসিয় নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর লোকেদের বের করে লবণ উপত্যকায় গিয়ে সেয়ীর সন্তানদের দশ হাজার লোককে হত্যা করলেন। আরও দেখুন: ২ রাজাবলি 14:7সামসঙ্গীত 60:1২ শমূয়েল 8:13আর যিহূদার সন্তানরা তাদের দশ হাজার জীবিত লোককে বন্দি করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে নীচে ফেলে দিল, এতে তারা সবাই একেবারে থেঁৎলে গেল। আরও দেখুন: ২ বংশাবলি 20:10১ বংশাবলি 20:3২ বংশাবলি 21:8-10কিন্তু অমৎসিয় নিজের সঙ্গে যুদ্ধ করতে না দিয়ে যে সৈন্যদল কে ফিরিয়ে দিয়েছিলেন, তারা শমরিয়া থেকে বৈৎ-হোরোণ পর্যন্ত যিহূদার নগর আক্রমণ করে তাদের তিন হাজার লোককে আঘাত করল এবং অনেক জিনিস লুট করে নিয়ে গেল। আরও দেখুন: ২ বংশাবলি 8:5১ রাজাবলি 16:24১ রাজাবলি 16:29ইদোমীয়দের হত্যা করে ফিরে আসবার পর অমৎসিয় সেয়ীর সন্তানদের প্রতিমাগুলি সঙ্গে করে নিয়ে আসলেন, নিজের দেবতা হিসাবে তাদের স্থাপন করলেন এবং তাদেরকে প্রণাম করতে ও তাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতে লাগলেন। আরও দেখুন: ২ বংশাবলি 28:23যাত্রাপুস্তক 20:3-5দ্বিতীয় বিবরণ 7:25এতে অমৎসিয়ের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল, তিনি একজন ভাববাদীকে তাঁর কাছে পাঠালেন; ভাববাদী তাঁকে বললেন, “ঐ লোকদের যে দেবতারা নিজের হাত থেকে তাদের প্রজাদেরকে উদ্ধার করে নি, আপনি তাদের কেন খোঁজ করেছন?” আরও দেখুন: সামসঙ্গীত 96:5২ বংশাবলি 25:11-12১ করিন্থীয় 10:20তাঁর এই কথার উত্তরে রাজা তাকে বললেন, “আমরা কি তোমাকে রাজার মন্ত্রীর পদে নিযুক্ত করেছি? তুমি থামবে নাকি মার খাবে?” তখন সেই ভাববাদী থামলেন, তবুও বললেন, “আমি জানি, ঈশ্বর আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, কারণ আপনি এই কাজ করেছেন, আর আমার পরামর্শ শোনেন নি।” আরও দেখুন: মথি 21:23যিশাইয় 46:10প্রকাশিত বাক্য 11:10পরে যিহূদার রাজা অমৎসিয় পরামর্শ করে যেহূর নাতি যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যোয়াশের কাছে বলে পাঠালেন, “আসুন, আমরা মুখোমুখি হই।” আরও দেখুন: ২ রাজাবলি 14:8-14হিতোপদেশ 20:3২ শমূয়েল 2:14তখন ইস্রায়েলের রাজা যোয়াশ যিহূদার রাজা অমৎসিয়ের বলে পাঠালেন, “লিবানোনের শিয়ালকাঁটা লিবানোনেরই এরস গাছের কাছে বলে পাঠালেন, ‘আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও;’ তারপর লিবানোনের একটি বুনো জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল। আরও দেখুন: বিচারকর্তৃগণ 9:8-15সামসঙ্গীত 80:13১ রাজাবলি 4:33তুমি বলছ, ‘দেখ, আমি ইদোমকে আঘাত করেছি;’ মনে মনে এই কথা ভেবে আপনি গর্ব করছেন; এখন তুমি ঘরে বসে থাক, অমঙ্গলের সঙ্গে বিরোধ করতে কেন এগিয়ে যাবে এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন ধ্বংস হবে?” আরও দেখুন: ২ বংশাবলি 26:16২ বংশাবলি 32:25২ বংশাবলি 35:21কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না, কারণ লোকেরা ইদোমের দেবতাদের খোঁজ করেছিল বলে তারা যেন শত্রুদের হাতে ধরা পড়ে, তাই এটা ঈশ্বর থেকে হল। আরও দেখুন: ১ রাজাবলি 12:15২ বংশাবলি 22:7সামসঙ্গীত 81:11-12পরে ইস্রায়েলের রাজা যোয়াশ যুদ্ধে গেলেন এবং যিহূদার দখলে থাকা বৈৎ-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় একে অন্যের মুখোমুখি হলেন। আরও দেখুন: যিহোশূয় 21:16১ শমূয়েল 6:9১ শমূয়েল 6:19-20তখন ইস্রায়েলের কাছে যিহূদা সম্পূর্ণভাবে হেরে গেল, প্রত্যেকে নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল। আরও দেখুন: ১ রাজাবলি 22:36১ শমূয়েল 4:10২ বংশাবলি 28:5-6আর ইস্রায়েলের রাজা যোয়াশ বৈৎ-শেমশে যিহোয়াহসের নাতি, যোয়াশের ছেলে, যিহূদার রাজা অমৎসিয়কে বন্দী করে যিরূশালেমে আনলেন এবং ইফ্রয়িমের দরজা থেকে কোণের দরজা পর্যন্ত যিরূশালেমের চারশো হাত লম্বা প্রাচীর ভেঙে ফেললেন। আরও দেখুন: ২ বংশাবলি 21:17নহিমিয় 8:16যিরমিয় 31:38আর ঈশ্বরের গৃহে ওবেদ-ইদোমের দখলে যত সোনা, রূপা ও পাত্র পাওয়া গিয়েছিল, সে সমস্ত এবং রাজবাড়ীর ধন-সম্পদ ও জামিন হিসাবে কতগুলি মানুষকে নিয়ে শমরিয়াতে ফিরে গেলেন। আরও দেখুন: ১ বংশাবলি 26:15২ রাজাবলি 14:14২ বংশাবলি 12:9ইস্রায়েলের রাজা যিহোয়াহসের ছেলে যোয়াশের মৃত্যুর পরে যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয় আরও পনেরো বছর বেঁচে ছিলেন। আরও দেখুন: ২ রাজাবলি 14:17-22অমৎসিয়ের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে কি লেখা নেই? আরও দেখুন: ২ বংশাবলি 20:34২ রাজাবলি 14:15অমৎসিয় সদাপ্রভুর পথে চলা থেকে সরে যাওয়ার পর লোকেরা যিরূশালেমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এতে তিনি লাখীশে পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে পিছনে লাখীশে লোক পাঠিয়ে সেখানে তাঁকে হত্যা করল। আরও দেখুন: ২ রাজাবলি 14:19২ বংশাবলি 24:25যিহোশূয় 10:31পরে ঘোড়ার পিঠে করে তাঁকে এনে যিহূদার নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর কবর দিল। আরও দেখুন: ২ রাজাবলি 14:20

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)13টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

২ বংশাবলি 25:2

Ver. 2. Heart, and with perseverance.

↑ 2

২ বংশাবলি 25:5

Ver. 5. Families. The officers were well acquainted with their soldiers; (C.) and all were more interested for each other's welfare, (D.) than they are in the present system. C. --- Young. Prot.

"choice men, able to go." H.

↑ 5

২ বংশাবলি 25:6

Ver. 6. Thousand. Yet "they were so greatly reduced, but a few years before, that there were....only fifty horsemen," &c. 4 K. xiii. 7. Kennicott --- That might be true, at one time, when the people fled from the king's banners, through fear. But they were still in the country, and God gave Israel a saviour. ib. v. 5.

See C. xiii. 3. and xvii. 19. H. --- Silver. This sum was very small, for so great a multitude. Salien suspects talents of gold are meant, though the soldiers were paid in silver. But the sum was only the hire for a short time; (M.) and was not distributed among the soldiers, who were to live on plunder, but went into the king's coffers, (C.) or belonged to the officers alone. Mariana. D. --- The talent of silver was worth 342 l. 3 s. 9 d. Arbuthnot.

↑ 6

২ বংশাবলি 25:8

Ver. 8. And. Heb. "But if thou wilt go, do; be strong; ( he speaks ironically) God," &c. Sept. "if thou thinkest that thou art strong with these, the Lord," &c.

Amasias ought to have known that no dependance was to be placed on Israel, while they despised God. C. xv. 2.

↑ 8

২ বংশাবলি 25:9

Ver. 9. What will. Syr. &c. "What then is my crime in having given the," &c. ---

To the. Heb. or,

"for the army." H.

↑ 9

২ বংশাবলি 25:12

Ver. 12. Rock, afterwards called Jecteel. Some take it to be Petra. 4 K. xiv. 7.

↑ 12

২ বংশাবলি 25:13

Ver. 13. Samaria, the capital, where they had made their complaints to king Joas; and receiving no redress, began to plunder, as far as Bethhoron the lower, which Solomon had repaired, and his successors had retained, though it belonged to the territory of Ephraim. C. xiii. 5. Jos. xviii. 13.

C.

↑ 13

২ বংশাবলি 25:16

Ver. 16. Art thou. Heb. adds, "appointed." H. --- The very character of prophet, authorized him to give counsel even to kings. Amasias had perhaps obeyed this prophet, (v. 7) but now his heart was puffed up with victory. --- Kill thee, sixteen years hence.

↑ 16

২ বংশাবলি 25:17

Ver. 17. Another, and fight. He supposed Joas had connived at his subjects'

invasion, (v. 13. H.

See 4 K. xiv. 8. C.) and he now required all Israel to submit to him. Josephus. T.

↑ 17

২ বংশাবলি 25:18

Ver. 18. Thistle. This fable insinuated how much Joas despised the insolence of his antagonist, (H.) and Amasias had soon reason to repent. T.

↑ 18

২ বংশাবলি 25:20

Ver. 20. It. Prot. "it came of God, that he might deliver them into the hand of their enemies, because they sought after the gods of Edom." H. --- The king was permitted to give ear to evil counsellors. C. --- "Jupiter deprives those of understanding, whom he means to destroy." Homer

--- The heart is hardened on account of former sins. W.

↑ 20

২ বংশাবলি 25:24

Ver. 24. Obededom, whose descendants guarded these treasures. 1 Par. xxvi.

15. C. ---

Hostages. Prot. "the hostages also, and returned to Samaria." H. --- Some think that the kings of Juda had before detained these men. E. --- Others suppose that Joas had taken many nobles, whom he exchanged for their sons. But this is all conjecture. C.

↑ 24

২ বংশাবলি 25:28

Ver. 28. David. Heb. "of Juda," contrary to the Sept. Syr. &c. C.

↑ 28

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স