AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

২ বংশাবলি

32
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
এই সব কাজ বিশ্বস্তভাবে করবার পরে অশূর রাজা সনহেরীব এসে যিহূদা দেশে প্রবেশ করলেন এবং তিনি আক্রমণ করলেন। তিনি দেয়াল দিয়ে ঘেরা শহর ও গ্রামগুলো ঘেরাও করলেন, ভাবলেন সেগুলো নিজের জন্য জয় করে নেবেন। আরও দেখুন: ২ রাজাবলি 18:13-37যিশাইয় 7:17-18যিশাইয় 10:5-11যখন হিষ্কিয় দেখলেন সন্‌হেরীব এসে গেছেন এবং যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তিনি মন স্থির করেছেন। আরও দেখুন: ২ রাজাবলি 12:17লূক 9:53লূক 9:51তখন তিনি তাঁর সেনাপতিদের ও যোদ্ধাদের সঙ্গে পরামর্শ করে শহরের বাইরের ফোয়ারাগুলোর জল বন্ধ করে দেবেন বলে ঠিক করলেন। এটি করার জন্য তাঁরা তাঁকে সাহায্য করলেন। আরও দেখুন: হিতোপদেশ 20:18হিতোপদেশ 15:22হিতোপদেশ 24:6সুতরাং অনেক লোক জড়ো হয়ে সমস্ত ফোয়ারা ও দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলের স্রোত বন্ধ করে দিল। তারা বলল, “অশূর রাজারা এসে কেন এত জল পাবে?” আরও দেখুন: ২ বংশাবলি 32:30২ বংশাবলি 32:1১ রাজাবলি 19:21হিষ্কিয় দেয়ালের সব ভাঙ্গা অংশগুলো এবং পাহারা দেওয়ার ঘরগুলোর মত উঁচু করে সারাই করে নিজেকে শক্তিশালী করলেন। এছাড়া সেই দেয়ালের বাইরে তিনি আর একটা দেয়াল তৈরী করলেন এবং দায়ূদ শহরের মিল্লো আরও মজবুত করলেন এবং তিনি অনেক অস্ত্রশস্ত্র ও ঢাল তৈরী করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 25:23১ রাজাবলি 9:24২ শমূয়েল 5:9তিনি লোকদের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন এবং শহরের দরজার বড় জায়গায় তাদের জড়ো করে এই কথা বলে উৎসাহ দিলেন, আরও দেখুন: ২ বংশাবলি 30:22যিশাইয় 40:2নহিমিয় 8:16“আপনারা শক্তিশালী হন এবং সাহস করুন। অশূর রাজা ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না অথবা হতাশ হবেন না, কারণ তাঁর সঙ্গে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সঙ্গে আছেন তিনি আরও মহান। আরও দেখুন: ২ রাজাবলি 6:16রোমীয় 8:31ইফিষীয় 6:10তাঁর সঙ্গে রয়েছে কেবল মানুষের শক্তি, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু।” লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের কথা শুনে তাঁর কথার উপর নির্ভর করে নিজেরা সান্ত্বনা পেল। আরও দেখুন: যিরমিয় 17:5২ বংশাবলি 20:17২ তীমথিয় 4:17পরে অশূর রাজা সনহেরীব তাঁর সমস্ত সৈন্যদলের সঙ্গে লাখীশ ঘেরাও করলেন এবং তাঁর কয়েকজন লোককে তিনি যিরূশালেমে পাঠিয়ে দিলেন। তিনি যিহূদার রাজা হিষ্কিয়ের কাছে এবং সেখানে উপস্থিত যিহূদার সমস্ত লোকদের কাছে এই কথা বলে পাঠালেন, আরও দেখুন: ২ রাজাবলি 18:17যিহোশূয় 10:31যিহোশূয় 12:11অশূর রাজা সনহেরীব এই কথা বলছেন, তোমরা কিসের উপর নির্ভর করে আছ যে কারণে তোমরা ঘেরাও হলেও যিরূশালেমেই থাকবে? আরও দেখুন: যিশাইয় 36:4২ রাজাবলি 18:19খিদে ও পিপাসায় যাতে তোমরা মর তাই হিষ্কিয় এই কথা বলে কি তোমাদের ভুলাচ্ছে না? তখন সে বলেন আমাদের ঈশ্বর সদাপ্রভুই অশূর রাজার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। আরও দেখুন: ২ বংশাবলি 32:15সামসঙ্গীত 3:2সামসঙ্গীত 42:10এই হিষ্কিয় নিজেই কি তার উঁচু জায়গা আর বেদীগুলো ধ্বংস করে দেয় নি? যিহূদা ও যিরূশালেমের লোকদের কি সে আদেশ দেয়নি যে, মাত্র একটি বেদির সামনেই তাদের উপাসনা করতে হবে এবং তার উপরই ধূপ জ্বালাতে হবে? আরও দেখুন: ২ বংশাবলি 31:1দ্বিতীয় বিবরণ 12:13-14২ বংশাবলি 4:1অন্যান্য দেশের সব জাতিদের প্রতি আমি ও আমার পূর্বপুরুষেরা যা করেছি তা কি তোমরা জান না? সেই দেশের সব জাতির দেবতারা কি আমার হাত থেকে তাদের দেশ উদ্ধার করতে পেরেছে? আরও দেখুন: ২ রাজাবলি 18:33-35১ করিন্থীয় 8:4২ রাজাবলি 15:29যে জাতিগুলোকে আমার পূর্বপুরুষেরা ধ্বংস করে ফেলেছেন তাদের দেবতাদের মধ্যে কে আমার হাত থেকে তার লোকদের উদ্ধার করতে পেরেছিল? তাহলে কি সম্ভব যে তোমাদের ঈশ্বর আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে? আরও দেখুন: যিশাইয় 42:8যাত্রাপুস্তক 15:9-11যাত্রাপুস্তক 14:3এখন এইরূপে তোমরা হিষ্কিয়কে তোমাদের প্রতি ছলনা করতে ও ভুলিয়ে রাখতে দিয়ো না। তোমরা তাকে বিশ্বাস কোরো না, কারণ কোনো জাতির বা কোনো রাজ্যের দেবতা আমার কিম্বা আমার পূর্বপুরুষদের হাত থেকে তার লোকদের উদ্ধার করতে পারেনি। তাহলে কতটা নিশ্চিত যে, তোমাদের দেবতারা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে? আরও দেখুন: দানিয়েল 3:15যাত্রাপুস্তক 5:2যিশাইয় 36:18সনহেরীবের লোকেরা ঈশ্বর সদাপ্রভু ও তাঁর দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলল। আরও দেখুন: সামসঙ্গীত 73:9যোহন 15:21ইয়োব 15:25-26এছাড়া সন্‌হেরীব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অপমান করবার জন্য চিঠিতে তাঁর বিরুদ্ধে এই কথা লিখলেন, “অন্যান্য দেশের জাতিদের দেবতারা যেমন আমার হাত থেকে তাদের লোকদের উদ্ধার করে নি, ঠিক সেইভাবে হিষ্কিয়ের ঈশ্বরও আমার হাত থেকে তার লোকদের উদ্ধার করবে না।” আরও দেখুন: যিশাইয় 37:28-29যিশাইয় 37:14২ রাজাবলি 19:12তাঁরা ইব্রীয় ভাষায় চিৎকার করে ঐ কথা বলতে লাগল, যাতে যিরূশালেমের যে লোকেরা দেয়ালের উপরে ছিল তারা ভীষণ ভয় পায় আর যাতে তারা শহরটা দখল করে নিতে পারে। আরও দেখুন: যিশাইয় 36:13২ রাজাবলি 18:26-28১ শমূয়েল 17:10তারা মানুষের হাতে তৈরী পৃথিবীর সব জাতির দেবতাদের সম্বন্ধে যা বলেছিল যিরূশালেমের ঈশ্বরের বিষয়েও তাই বলল। আরও দেখুন: ২ রাজাবলি 19:18যিশাইয় 2:8সামসঙ্গীত 10:13-14সেইজন্য রাজা হিষ্কিয় ও আমোসের ছেলে ভাববাদী যিশাইয় প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গের ঈশ্বরের কাছে কান্নাকাটি করলেন। আরও দেখুন: সামসঙ্গীত 91:14-15২ রাজাবলি 19:2-4২ বংশাবলি 14:11এতে সদাপ্রভু একজন স্বর্গদূতকে পাঠিয়ে দিলেন তিনি অশূর রাজার শিবিরের মধ্যে সমস্ত যোদ্ধা, নেতা ও সেনাপতিদের সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেললেন। এতে সন্‌হেরীব লজ্জা পেয়ে নিজের দেশে ফিরে গেলেন। পরে তিনি তাঁর দেবতার মন্দিরে গেলে, তাঁর কয়েকজন ছেলে তাঁকে তরোয়াল দিয়ে মেরে ফেলল। আরও দেখুন: যিশাইয় 37:36-38সামসঙ্গীত 76:5সামসঙ্গীত 76:7এই ভাবে সদাপ্রভু অশূরের রাজা সন্‌হেরীবের এবং অন্যান্য সকলের হাত থেকে হিষ্কিয়কে ও যিরূশালেমের বসবাসকারী লোকদের রক্ষা করলেন এবং তিনি সব দিক দিয়েই তাদের নিরাপদে রাখলেন। আরও দেখুন: যিশাইয় 31:4-5সামসঙ্গীত 18:48-50যোহন 16:13এর জন্য অনেকেই যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার নিয়ে আসল এবং যিহূদার রাজা হিষ্কিয়ের জন্য দামী উপহার আনল। তাতে সেই দিন থেকে সমস্ত জাতির লোক তাঁকে খুব সম্মান ও উচ্চকৃত করতে লাগল। আরও দেখুন: ২ বংশাবলি 17:5২ বংশাবলি 1:1মথি 2:11সেই দিন হিষ্কিয় খুব অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। হিষ্কিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আর সদাপ্রভু উত্তর দিলেন এবং তাঁকে একটা আশ্চর্য্য চিহ্ন দিলেন যে তিনি সুস্থ হবেন। আরও দেখুন: যিশাইয় 38:1-8২ রাজাবলি 20:1-11যিশাইয় 38:21-22কিন্তু হিষ্কিয়ের হৃদয়ে গর্ব দেখা দিল। তাঁর প্রতি যে রকম আশীর্বাদ করা হয়েছিল সেই অনুসারে তিনি কাজ করলেন না; এতে তাঁর উপর এবং যিহূদা ও যিরূশালেমের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে আসলো। আরও দেখুন: ২ বংশাবলি 24:18২ বংশাবলি 26:16২ বংশাবলি 32:31তখন হিষ্কিয় তাঁর নিজের হৃদয়ের গর্বের জন্য নিজেকে নত করলেন এবং যিরূশালেমের বসবাসকারী লোকেরাও তাই করল। সেইজন্য হিষ্কিয়ের দিনের সদাপ্রভুর ক্রোধ তাদের উপর নেমে আসল না। আরও দেখুন: যিরমিয় 26:18-19২ বংশাবলি 33:12২ বংশাবলি 34:27-28হিষ্কিয়ের অনেক ধন সম্পদ ও সম্মান ছিল। তাঁর নিজের জন্য সোনা রূপা, মণি মুক্তা, সুগন্ধি মশলা, ঢাল ও সমস্ত রকম দামী জিনিস (অলংকার) রাখবার জন্য তিনি ধনভান্ডার তৈরী করালেন। আরও দেখুন: ২ বংশাবলি 9:27১ বংশাবলি 27:25-31২ বংশাবলি 17:5এছাড়া তিনি শস্য, নতুন আঙুর রস ও তেল রাখবার জন্য ভান্ডার ঘর তৈরী করালেন এবং বিভিন্ন রকম পশু, ছাগল ও ভেড়ার থাকবার ঘরও তৈরী করালেন। আরও দেখুন: ১ রাজাবলি 4:26২ শমূয়েল 7:8২ বংশাবলি 26:10তিনি নিজের জন্য অনেক গ্রাম ও শহর গড়ে তুললেন। তাঁর গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা অনেক হল, কারণ ঈশ্বর তাঁকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। আরও দেখুন: ১ বংশাবলি 29:12২ বংশাবলি 26:10দ্বিতীয় বিবরণ 8:18এই হিষ্কিয় গীহোন ফোয়ারার উপরের মুখ বন্ধ করে দায়ূদ শহরের পশ্চিম দিক দিয়ে জল নিয়ে গিয়েছিলেন। তিনি তাঁর সকল কাজেই সফল হয়েছিলেন। আরও দেখুন: ১ রাজাবলি 1:33যিশাইয় 22:9-11১ রাজাবলি 1:45দেশে যে আশ্চর্য্য চিহ্ন দেখানো হয়েছিল সেই বিষয় জিজ্ঞাসা করবার জন্য যখন বাবিলের নেতারা দূত পাঠিয়েছিলেন তখন ঈশ্বর তাঁকে পরীক্ষা করবার জন্য তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন, যাতে তাঁর মনে কি আছে তা প্রকাশ পায়। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 8:2হিতোপদেশ 17:3যোহন 15:5হিষ্কিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর ঈশ্বরভক্তির কাজ সম্বন্ধে আমোসের ছেলে ভাববাদী যিশাইয়ের দর্শনের বইতে এবং “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। আরও দেখুন: ২ রাজাবলি 18:1-20যিশাইয় 36:1-22২ বংশাবলি 31:20-21পরে হিষ্কিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং দায়ূদের বংশধরদের কবরের জায়গার উপরের জায়গায় তাঁকে কবর দেওয়া হল। তিনি মারা যাবার দিন যিহূদার সকলে এবং যিরূশালেমের লোকেরা তাঁকে উচ্চকৃত করলো। তাঁর ছেলে মনঃশি তাঁর জায়গায় রাজা হলেন। আরও দেখুন: হিতোপদেশ 10:7১ রাজাবলি 2:10১ রাজাবলি 11:43

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)18টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

২ বংশাবলি 32:1

Ver. 1. Truth, and sincere piety of the king, God was pleased to put him to trial; (T. M. D.) or,

"after these things were established." Jun. --- Sennacherib attacked Juda when Ezechias had been fifteen years on the throne, and till that time had paid the stipulated tribute. 4 K. xviii. 13. C. ---

He now probably refused to pay it any longer. Salien, A. 3319. M.

↑ 1

২ বংশাবলি 32:2

Ver. 2. Jerusalem; as many cities had fallen. The king entered into an agreement with the Assyrians, who soon broke it.

↑ 2

২ বংশাবলি 32:3

Ver. 3. City. The torrent Cedron afforded the only good supply of water. It was often dry, and was only three steps across, when full of melted snow or rain.

The waters of Siloe and Gihon were collected in it. Yet it was no difficult enterprise for the king to turn the stream, and introduce the waters through the rock into a large reservoir, in the city, by the canal, which is mentioned 2

Esdras ii. 14. Eccli. xlviii. 19. The besieged were more frequently deprived of water. Judith vii. 6. Babylon was taken by Semiramis, Cyrus, and Alexander, after they turned aside the waters of the Euphrates; and Cæsar obliged the town of Cahors to surrender, by intercepting the springs. Frontin. iii. 7. C.

↑ 3

২ বংশাবলি 32:4

Ver. 4. Land, Cedron, on the east; (C. M.) or it may be the Gihon, which supplies Siloe, v. 30. T.

↑ 4

২ বংশাবলি 32:5

Ver. 5. Without, of less strength. --- Mello, the palace, which was strongly situated, and Ezechias added fresh fortifications. 2 K. v. 9. --- Arms. Heb.

"darts."

↑ 5

২ বংশাবলি 32:6

Ver. 6. Gate, where there was a room for assemblies. 2 K. xviii. 24. C. --- Heart, in the most affectionate and pathetic manner. H.

↑ 6

২ বংশাবলি 32:7

Ver. 7. More: God and his angels, from whom he expected relief, and was not disappointed. 4 K.

vi. 16. and xix. 35. C.

↑ 7

২ বংশাবলি 32:9

Ver. 9. Lachis, whence he sent Rabsaces. Other blasphemous letters were dispatched from Lobna, (v. 17) when Sennacherib was forced to go to meet Tharaca. 4 K. xix. 9.

↑ 9

২ বংশাবলি 32:12

Ver. 12. His altars. Rabsaces was ignorant of the law, and upbraids the king for a commendable action. C. --- Thus our adversaries foolishly blame us for keeping holy days and abstinence. H.

↑ 12

২ বংশাবলি 32:17

Ver. 17. He (Sennacherib) wrote, when he was going towards Egypt. Both master and servant employed the same fallacious argument; as if the true God and idols were all upon a level, and as if past success were a sure proof of future victories, v. 19. H.

↑ 17

২ বংশাবলি 32:21

Ver. 21. Army. Heb. "camp." --- Disgrace. The Jews pretend that he was deprived of his beard and hair, (S. Jer. Trad.) misapplying the text of Isai. vii.

20. C. --- Sword, to prevent their being offered as victims, to appease the idol and the people. R. Solomon. Lyran. --- This happened some months after the king's return to Ninive, when he had cruelly oppressed the captive Jews and Tobias, i. 24. T.

↑ 21

২ বংশাবলি 32:23

Ver. 23. Many; probably strangers. 3 K. viii. 41.

↑ 23

২ বংশাবলি 32:24

Ver. 24. Sign. See 4 K. xx.

↑ 24

২ বংশাবলি 32:25

Ver. 25. Up, by riches, and the splendid embassy from Babylon. C. ---

Prosperity is more dangerous than adversity. W. --- Few are able to bear good fortune with moderation. H.

↑ 25

২ বংশাবলি 32:27

Ver. 27. Arms. Heb. "shields." Sept. "arsenals."

↑ 27

২ বংশাবলি 32:30

Ver. 30. Underneath the walls of the city, making them run westward. C. xxxiii.

14.

↑ 30

২ বংশাবলি 32:31

Ver. 31. Wonder, at the defeat of Sennacherib; (Grot. D.) or rather the retrogradation of the sun, as the Chaldees studied astronomy with diligence.

M. T. C. --- Left him, in punishment of his vanity. H. --- Heart. How feeble is man when destitute of the divine assistance! M. --- God permitted, therefore, the king to be tempted, (C.) that he might know himself, and that others might have a true idea of him. D.

↑ 31

২ বংশাবলি 32:33

Ver. 33. Above, for distinction's sake: (C.) meriti prærogativâ. S. Jer. Trad. M. ---

The cell was either higher than the rest, or a sort of pyramid was erected over the tomb of Ezechias. C.

↑ 33

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স