AI-generated illustration: Queen Esther kneels in prayer and fasting by candlelight in the Persian palace before going to the king. Classical sacred-art style.
AI-নির্মিত

ইষ্টের

2
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
এই সব ঘটনার পরে অহশ্বেরশ রাজার রাগ কমে গেলে তিনি বষ্টীকে, তাঁর কাজ ও তাঁর বিপরীতে যে আদেশ দেওয়া হয়েছিল, তা মনে করলেন। আরও দেখুন: ইষ্টের 7:10দানিয়েল 6:14-18ইষ্টের 1:12-21তখন রাজার নপুংসক দাসেরা তাঁকে বলল মহারাজের জন্য সুন্দরী যুবতী কুমারীদের খোঁজ করা যাক। আরও দেখুন: ১ রাজাবলি 1:2আদিপুস্তক 12:14ইষ্টের 6:14মহারাজ নিজের রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারীদেরকে নিযুক্ত করুন; তারা সেই সব সুন্দরী যুবতী কুমারীদেরকে শূশন রাজধানীতে জড়ো করে অন্দরমহলে স্ত্রীলোকদের রক্ষক রাজ নপুংসক যে হেগয়, তাঁর কাছে দেওয়া হোক এবং তাদের সাজসরঞ্জামের জিনিস দেওয়া হোক। আরও দেখুন: ইষ্টের 2:12-15ইষ্টের 2:8-9ইষ্টের 1:1-2পরে মহারাজের চোখে যে মেয়ে ভালো হবেন, তিনি বষ্টীর পদে রাণী হোন। তখন এই কথা রাজার ভালো মনে হওয়াতে তিনি সেরকমই করলেন। আরও দেখুন: মথি 14:6মথি 20:16ইষ্টের 3:9-10সেই দিনের যায়ীরের ছেলে মর্দখয় নামে একজন যিহূদী শূশন রাজধানীতে ছিলেন। সেই যায়ীরের বাবা শিমিয়ি, শিমিয়ির বাবা বিন্যামীনীয় কীশ। আরও দেখুন: ২ শমূয়েল 16:5ইষ্টের 5:1১ শমূয়েল 9:1বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের মাধ্যমে বন্দী অবস্থায় আনা যিহূদার রাজা যিকনিয়ের সঙ্গে যে সব লোক বন্দী হয়েছিল, [কীশ] তাদের সঙ্গে যিরুশালেম থেকে বন্দী অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আরও দেখুন: ২ রাজাবলি 24:14-15২ বংশাবলি 36:20যিরমিয় 24:1মর্দখয় নিজের কাকার মেয়ে হদসাকে অর্থাৎ ইষ্টেরকে লালন পালন করতেন; কারণ তাঁর বাবা কি মা ছিল না। সেই মেয়ে সুন্দরী ও রূপবতী ছিলেন; তাঁর বাবা মা মারা গেলে মর্দখয় তাঁকে নিজের মেয়ে করেছিলেন। আরও দেখুন: ইষ্টের 2:15ইষ্টের 1:11২ করিন্থীয় 6:18পরে রাজার ঐ কথা ও আদেশ প্রচারিত হলে যখন শূশন রাজধানীতে হেগয়ের কাছে অনেক মেয়েকে আনা হল, তখন ইষ্টেরকেও রাজবাড়িতে স্ত্রীরক্ষক হেগয়ের কাছে আনা হল। আরও দেখুন: ইষ্টের 2:3ইষ্টের 2:15আর সেই মেয়েটি হেগয়ের চোখে ভালো হলেন ও তাঁর কাছে দয়া পেলেন এবং তিনি তাড়াতাড়ি সাজ সরঞ্জামের জিনিসগুলি এবং আরো যে যে জিনিসগুলো তাঁকে দিতে হয়, তা এবং রাজবাড়ি থেকে মনোনীত সাতটা দাসী তাঁকে দিলেন এবং সেই দাসীদের সঙ্গে তাঁকে অন্দরমহলের ভালো জায়গায় নিয়ে রাখলেন। আরও দেখুন: হিতোপদেশ 16:7আদিপুস্তক 39:21ইষ্টের 2:12ইষ্টের নিজের জাতির কি বংশের পরিচয় দিলেন না; কারণ মর্দখয় তা না জানাতে তাঁকে আদেশ করেছিলেন। আরও দেখুন: ইষ্টের 2:20মথি 10:16ইষ্টের 3:8পরে ইষ্টের কেমন আছেন ও তাঁর প্রতি কেমন ব্যবহার করা হয়, তা জানবার জন্য মর্দখয় প্রতিদিন অন্দরমহলের উঠানের সামনে বেড়াতে লাগলেন। আরও দেখুন: ১ শমূয়েল 17:18আদিপুস্তক 37:14প্রেরিত 15:36আর বারো মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাওয়ার পর রাজা অহশ্বেরশের কাছে এক এক মেয়ের যাওয়ার পালা আসত; কারণ তাদের রূপচর্চায় এত দিন লাগত, অর্থাৎ ছয় মাস গন্ধরসের তেল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের রূপচর্চার জন্য জিনিস ব্যবহার করা হত; আরও দেখুন: ১ থিষলনীকীয় 4:4-5হিতোপদেশ 7:17যিশাইয় 57:9আর রাজার কাছে যেতে হলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোনো জিনিস চাইত, তা অন্দরমহল থেকে রাজবাড়িতে যাবার দিনের সঙ্গে নিয়ে যাবার জন্য তাকে দেওয়া হত। সে সন্ধ্যাবেলায় যেত ও সকালে উপপত্নীদের রক্ষক রাজ নপুংসক শাশ্‌গসের কাছে দ্বিতীয় অন্দরমহলে ফিরে আসত; রাজা তার ওপরে খুশি হয়ে তার নাম ধরে না ডাকলে সে রাজার কাছে আর যেত না। আরও দেখুন: ইষ্টের 4:11আদিপুস্তক 34:19যিশাইয় 43:1পরে মর্দখয় নিজের কাকা অবীহয়িলের যে মেয়েটিকে নিজের মেয়ে করেছিলেন, যখন রাজার কাছে সেই ইষ্টেরের যাবার পালা হল, তখন তিনি কিছুই চাইলেন না, শুধু স্ত্রীলোকদের রক্ষক রাজ নপুংসক হেগয় যা যা ঠিক করলেন, তাই মাত্র [সঙ্গে নিলেন]; আর যে কেউ ইষ্টেরের প্রতি দেখত, সে তাঁকে অনুগ্রহ করত। আরও দেখুন: পরমগীত 6:9ইষ্টের 2:3ইষ্টের 9:29রাজার রাজত্বের সাত বছরের দশ মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে অহশ্বেরশ রাজার কাছে রাজবাড়িতে আনা হল। আরও দেখুন: ইষ্টের 8:9ইষ্টের 2:3ইষ্টের 2:1আর রাজা অন্য সব স্ত্রীলোকের চেয়ে ইষ্টেরকে বেশি ভালবাসলেন এবং অন্য সব কুমারীর থেকে তিনিই রাজার চোখে অনুগ্রহ ও দয়া পেলেন; অতএব রাজা তাঁরই মাথায় রাজমুকুট দিয়ে বষ্টীর পদে তাঁকে রাণী করলেন। আরও দেখুন: সামসঙ্গীত 113:7-8লূক 1:48-52যিহিষ্কেল 17:24পরে রাজা নিজের সমস্ত শাসনকর্ত্তা ও দাসদের জন্য ইষ্টেরের ভোজ বলে মহাভোজ তৈরী করলেন এবং সব দেশের কর ছাড় ও নিজের রাজকীয় উদারতা অনুসারে দান করলেন। আরও দেখুন: আদিপুস্তক 29:22বিচারকর্তৃগণ 14:10-17১ শমূয়েল 25:8দ্বিতীয় বার কুমারী জড়ো করার দিনের মর্দখয় রাজবাড়ীর দরজায় বসতেন। আরও দেখুন: ইষ্টের 2:21ইষ্টের 2:3-4ইষ্টের 3:2-3তখনও ইষ্টের মর্দখয়ের আদেশ অনুসারে নিজের বংশের কি জাতির পরিচয় দেননি; কারণ ইষ্টের মর্দখয়ের কাছে লালিত পালিত হবার দিন যেমন করতেন, তখনও তেমনি তাঁর আদেশ পালন করতেন। আরও দেখুন: ইষ্টের 2:10ইফিষীয় 6:1-3ইষ্টের 2:7সেই দিনের অর্থাৎ যখন মর্দখয় রাজবাড়ীর দরজায় বসতেন, তখন দরজার পাহারাদারদের মধ্যে বিগ্‌থন ও তেরশ নামে রাজবাড়ির দুইজন নপুংসক রেগে গিয়ে অহশ্বেরশ রাজার ক্ষতি করার চেষ্টা করল। আরও দেখুন: ইষ্টের 6:2১ রাজাবলি 16:9২ রাজাবলি 21:23কিন্তু সেই বিষয় অর্থাৎ মর্দখয় জানতে পেরে তিনি ইষ্টের রাণীকে তা জানালেন এবং ইষ্টের মর্দখয়ের নাম করে তা রাজাকে বললেন। আরও দেখুন: ইষ্টের 6:1-2রোমীয় 11:33ফিলিপীয় 2:4তাতে খোঁজ খবর নিয়ে সেই কথা প্রমাণ হলে ঐ দুজনকে গাছে ফাঁসি দেওয়া হল এবং সেই কথা রাজার সামনে ইতিহাস বইতে লেখা হল। আরও দেখুন: আদিপুস্তক 40:22আদিপুস্তক 40:19ইষ্টের 10:2

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)20টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

ইষ্টের 2:1

Ver. 1. Suffered. He began to repent. The Persians used to deliberate when warm with wine: but their decrees were not ratified till they had examined them again the next day. Herod. i. 133. ---

This was not the case here; the king divorced his wife without any delay. C. ---

Sept. intimate that he presently lost thoughts of her. "He no longer remembered Vasthi with any affection, reflecting what she had said, and how he had condemned her." H. --- But the Alex. copy agrees with the Heb. C.

↑ 1

ইষ্টের 2:2

Ver. 2. Beautiful. Thus Abisag was brought to David. 3 K. i. 2. The Turkish emperors select women from all their dominion, without distinction of noble or ignoble; as all are their slaves.

↑ 2

ইষ্টের 2:3

Ver. 3. House. Distinct from the palace, v. 14. --- Women's. Heb. "things for rubbing, (C.) or purification;" (H.) such as perfumes, but not clothes.

↑ 3

ইষ্টের 2:4

Ver. 4. Commanded. Heb. "did so."

↑ 4

ইষ্টের 2:5

Ver. 5. Jew. He was of the tribe of Benjamin. But all went by this name, after the captivity.

Mardochai had probably returned from Jerusalem, seeing things were unfinished there. 1 Esd. ii.

2. C. --- Semei, who cursed David. Chal. --- Cis. The head of the royal family of Saul; whence authors have concluded that he and Esther were of royal blood, (C.) and descendants of Miphiboseth. T.

↑ 5

ইষ্টের 2:6

Ver. 6. Who. This may refer to Cis, the great-grandfather of Mardochai, if we postpone this history till the latter end of the Persian monarchy. D. --- But it more naturally applies to Mardochai himself, who (C. xi. 4. T.) was led captive 80 years before, being then perhaps 10

years old, so that he would now be only 90; an age when many are fit for great things. C. Cic. de Senect. --- He might even have been an infant when taken, and of course would not be much above 80 when he came into such favour. H.

↑ 6

ইষ্টের 2:7

Ver. 7. Brothers. Josephus, (xi. 6.) the old Latin version of the Syr. Abenezra,

&c. suppose that Mardochai was uncle to Esther. But the Heb. Syr. Gr. and Chal. assert that he was only her cousin. Sept. "daughter of Aminadab, (or rather Abihail, v. 15.) his father's brother, and her name was Esther; and after her parents were dead, he educated her for a wife;" eis gunaika, as some Rabbins also maintain, believing she was an heiress. Yet other Greek copies, Heb. &c. read, "he educated her as a daughter, thugatera: for the damsel was very beautiful." He had probably adopted her. C. --- Edissa. Heb. hadassa, (H.) or hadassah, signified "of myrtle." M. --- Esther,

"a sheep." C.

↑ 7

ইষ্টের 2:9

Ver. 9. And he, Egeus, commanded the under eunuch. T. --- Heb. "he quickly gave her her things for purifications, (v. 3.) and her portions, with seven maids, suitable for her, out of the king's house; and he charged her and her maids to dwell in the best of the women's house," (H.) where things were the most commodious. C.

↑ 9

ইষ্টের 2:10

Ver. 10. Would. Heb. "had not declared." He was not influenced to treat her thus on account of her royal extraction. H. --- In effect, the Jews were despised. C.

↑ 10

ইষ্টের 2:11

Ver. 11. Court. He was one of the life-guards. C. xi. 3. T. --- This situation enabled him to disclose a conspiracy, (v. 23. and C. xii. 5.) as he often went to enquire after the health of Esther.

C.

↑ 11

ইষ্টের 2:12

Ver. 12. Turn. This was rigidly observed, in that country, where polygamy prevailed. Gen. xxx.

16. Herod. iii. 69. --- The wives were "shut up in separate apartments," (Just. i.

9.) in the remotest parts of the palace. C. --- Twelfth. A full year elapsed before they could be admitted. --- A sweet.

Prot. " other things for the purifying of the women." H. --- It would be difficult to form an adequate idea of the luxury of the Persians, if the Scripture had not informed us. The kings were not satisfied with one wife. Assuerus had 400; (Josephus) and Darius Codomannus carried 360

with him, in his expeditions. Curt. iii. --- Parmenio took an incredible number of his concubines, at Damascus. Athen. xiii. 9. --- They were not all treated alike, but all were very sumptuously adorned. Cities were allotted to furnish one with sandals, another with girdles, &c. Cic. in Verrem. v. C.

↑ 12

ইষ্টের 2:15

Ver. 15. Abihail. Sept. "Aminadab, brother of Mardochai's father." H. v. 7.

↑ 15

ইষ্টের 2:16

Ver. 16. Tenth. Sept. and old Vulg. "twelfth month, which is Adar." Tebeth corresponds with December and January. C. --- Notwithstanding all exertions, Esther had been near four years in preparing; (T. C. i. 3. C.) unless some years had elapsed before she was brought, v. 12. H. ---

She was guilty of no sin in becoming an inferior wife of the king. M. T.

↑ 16

ইষ্টের 2:17

ঊনবিংশ শতাব্দীর এই টীকায় বিতর্কমূলক ভাষা আছে; এই প্যানেলের শুরুর টীকার আলোকে এটি পড়ুন।

Ver. 17. Crown. Lit. "diadem," (H.) which was a bandage "of purple, striped with white," by which the queen was distinguished from the other wives. C. --- The king wore "a four-square cidaris," with a similar ornament. Alex. Genial. i. 27.

--- Only one queen was chosen from all the wives, and she was "adored" by the rest. Dion. Athen. iii. l. --- Though God had forbidden marriages with infidels, (C.) at least with those of Chanaan, (H.) a dispensation might be granted, (Ex. xxxiv. T. 2 K. iii. W.) for a greater good. Esther was not puffed up with her exaltation, and refrained from all forbidden meats. C. xiv. 15. C. --- If she be the Artystona of Herotous, (vii. 69.

H.) as it is most probable, (T.) her two sons, Arsames and Gobryas, had a command in the famous expedition of Xerxes. Usher, A. 3524. C.

↑ 17

ইষ্টের 2:18

Ver. 18. Servants. Sept. add, "seven days, and he magnified the nuptials of Esther." H. --- Rest, from labour. C. --- Sept. "remission to all his subjects," of tribute, as was sometimes done.

Herod. iii. 66. T. C. --- Gifts, on Esther. Chal. Malvenda.

↑ 18

ইষ্টের 2:19

Ver. 19. And. Sept. "But Mardochai," &c. H. --- They say nothing of the gifts, v.

18. --- Second.

The same process had been observed before, when Vasthi was chosen. C. ---

Mardochai was perhaps then one of the king's guards. H. v. 11. T. --- This second inquiry is here specified, to introduce the following account. M.

↑ 19

ইষ্টের 2:20

Ver. 20. Commandment. No one interrogated her, as she had been educated as Susa, and was taken for a Persian lady, v. 10. M.

↑ 20

ইষ্টের 2:21

Ver. 21. Bagathan, or Bagatha and Thara. C. xii. 1. One of the chief counsellors was called Bagatha. H. --- But these two were porters, (C.) or guards, of the king, (Sept. Grot.) or of the treasury. Vatab. --- Some Gr. copies and the Chal.

insinuate that they were displeased at the advancement of Mardochai. The latter supposes that they meant also to poison Esther. C. --- It appears that they wished to make Aman king, (M.) and the detection was always resented by him.

C. xii. 6. C.

↑ 21

ইষ্টের 2:22

Ver. 22. Notice of it, from Barnabaz, a Jew in the service of one of them.

Josephus, xi. 6. --- He might also hear some suspicious words. R. Calom. W.

↑ 22

ইষ্টের 2:23

Ver. 23. King. Such histories were preserved with great care. 1 Esd. vi. 1. C. ---

Sept. "the king ordered a memorial to it to be kept in the royal library, for the praise of Mardochai's good will."

H. --- The latter also wrote an account. C. xii. 4.

↑ 23

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স