AI-generated illustration: green hills at sunrise with a small flock of sheep beside a quiet stream.
AI-নির্মিত
বিলাপ · IRV-BN

বিলাপ

2
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
প্রভু তাঁর ক্রোধে সিয়োনের মেয়েকে কেমন মেঘে ঢেকেছেন! তিনি ইস্রায়েলের সৌন্দর্য্য স্বর্গ থেকে পৃথিবীতে ফেলেছেন; তিনি তাঁর ক্রোধের দিনের নিজের পা রাখার জায়গাকে মনে করেননি। আরও দেখুন: সামসঙ্গীত 132:7১ বংশাবলি 28:2প্রকাশিত বাক্য 12:7-9প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন এবং কোনো দয়া করেননি; তিনি ক্রোধে যিহূদার মেয়ের দৃঢ় দুর্গগুলি সব উপড়ে ফেলে দিয়েছেন, তিনি সে সব জায়গা থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন; রাজ্য ও তার নেতাদেরকে অশুচি করেছেন। আরও দেখুন: বিলাপ 2:17বিলাপ 3:43সামসঙ্গীত 89:39-40তিনি প্রচণ্ড রাগে ইস্রায়েলের সব শক্তি উচ্ছেদ করেছেন, তিনি শত্রুর সামনে থেকে নিজের ডান হাত টেনে নিয়েছেন, চারদিকে আগুনের শিখার মতো তিনি যাকোবকে জ্বালিয়েছেন। আরও দেখুন: সামসঙ্গীত 74:11যিশাইয় 42:25সামসঙ্গীত 75:10তিনি শত্রুর মতো নিজের ধনুকে টান দিয়েছেন। বিপক্ষের মতো ডান হাত তুলে দাঁড়িয়েছেন, আর যারা চোখে মূল্যবান তাদের সবাইকে হত্যা করেছেন; তিনি সিয়োনের মেয়ের তাঁবুর মধ্যে আগুনের মতো রাগ ঢেলে দিয়েছেন। আরও দেখুন: যিরমিয় 7:20যিশাইয় 42:25ইয়োব 6:4প্রভু শত্রুর মত হয়েছেন, তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন, তিনি তার সমস্ত প্রাসাদগুলি গ্রাস করেছেন, তার সমস্ত দুর্গগুলি ধ্বংস করেছেন, তিনি যিহূদার মেয়ের শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন। আরও দেখুন: বিলাপ 2:2যিরমিয় 30:14২ রাজাবলি 25:9তিনি বাগানবাড়ির মত নিজের সমাগম তাঁবুতে আঘাত করেছেন। তিনি মিলন স্থানকে ধ্বংস করেছেন; সদাপ্রভু সিয়োনে পর্ব ও বিশ্রামবারকে ভুলিয়ে দিয়েছেন, প্রচণ্ড রাগে রাজাকে ও যাজককে অগ্রাহ্য করেছেন। আরও দেখুন: বিলাপ 1:4সফনিয় 3:18বিলাপ 4:16প্রভু তাঁর যজ্ঞবেদি দূর করেছেন; নিজের পবিত্র জায়গা ত্যাগ করেছেন; তিনি তার প্রাসাদের ভিত শত্রুদের হাতে দিয়েছেন; তারা সদাপ্রভুর গৃহের মধ্যে নির্দিষ্ট পর্বের দিনের উল্লাস করেছে। আরও দেখুন: আমোষ 2:5সামসঙ্গীত 74:3-8যিহিষ্কেল 24:21সদাপ্রভু সিয়োনের মেয়ের শহরের দেওয়াল ধ্বংস করার জন্য সংকল্প করেছেন; তিনি পরিমাপের রেখাকে প্রসারিত করেছেন এবং ধ্বংস করার থেকে নিজের হাতকে সরিয়ে নেননি; তিনি পরিখা ও দেওয়ালকে বিলাপ করিয়েছেন এবং সেগুলি একসঙ্গে দুর্বল করেছেন। আরও দেখুন: ২ রাজাবলি 21:13যিশাইয় 3:26যিশাইয় 34:11তার সব শহরের ফটকগুলো মাটিতে ঢুকে গিয়েছে, তিনি তার খিল নষ্ট করেছেন এবং ভেঙে দিয়েছেন; তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে থাকে, যেখানে মোশির কোনো ব্যবস্থা নেই; এমনকি তার ভাববাদীরা সদাপ্রভুর থেকে কোনো দর্শন পায় না। আরও দেখুন: যিহিষ্কেল 7:26হোশেয় 3:4২ বংশাবলি 15:3সিয়োনের মেয়ের প্রাচীনেরা মাটিতে বসে আছে, নীরবে দুঃখিত হয়ে আছে; তারা নিজের নিজের মাথায় ধূলো ছড়িয়েছে, তারা কোমরে চট পরেছে, যিরূশালেমের কুমারীরা মাটিতে তাদের মাথা নীচু করছে। আরও দেখুন: যিশাইয় 3:26যিশাইয় 15:3ইয়োব 2:12-13আমার চোখ দুটির জল শেষ হয়ে দুর্বল হয়ে পড়েছে, আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; আমার হৃদয় মাটিতে ঢেলে দেওয়া হচ্ছে, কারণ আমার লোকের মেয়ে ধ্বংস হচ্ছে, কারণ শহরের রাস্তায় রাস্তায় ছেলেমেয়েরা ও স্তন্যপায়ী শিশুরা দুর্বল হচ্ছে। আরও দেখুন: বিলাপ 1:20বিলাপ 1:16যিরমিয় 4:19তারা তাদের মায়েদের বলে, “গম আর আঙ্গুর রস কোথায়?” কারণ শহরের রাস্তায় রাস্তায় আহত লোকদের মতো দুর্বল হয়ে যায়, তাদের মায়ের বুকে তাদের নিজেদের জীবন ত্যাগ করে। আরও দেখুন: যিশাইয় 53:12যিহিষ্কেল 30:24হে যিরূশালেমের মেয়েরা, তোমার বিষয়ে কি বলে সাক্ষ্য দেব? কিসের সঙ্গে তোমার উপমা দেব? সিয়োন কুমারী, সান্ত্বনার জন্য কিসের সঙ্গে তোমার তুলনা করব? কারণ তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল, তোমায় কে সুস্থ করবে? আরও দেখুন: বিলাপ 1:12যিরমিয় 8:22২ শমূয়েল 5:20তোমার ভাববাদীরা তোমার জন্য মিথ্যা ও বোকামির দর্শন পেয়েছে, তারা তোমার বন্দীদশা ফেরাবার জন্য তোমার অপরাধ প্রকাশ করে নি, কিন্তু তোমার জন্য মিথ্যা ভাববাণী সব এবং নির্বাসনের বিষয়গুলি দেখেছে। আরও দেখুন: যিশাইয় 58:1যিরমিয় 5:31যিহিষ্কেল 22:28যারাই রাস্তা দিয়ে যায়, তারা তোমার উদ্দেশ্যে হাততালি দেয়; তারা শিস দিয়ে যিরূশালেমের মেয়ের দিকে মাথা নেড়ে বলে, “এ কি সেই শহর যা ‘নিখুঁত সৌন্দর্য্যের জায়গা’, ‘সমস্ত পৃথিবীর আনন্দের জায়গা’ নাম পরিচিত ছিল?” আরও দেখুন: সামসঙ্গীত 48:2যিরমিয় 18:16যিহিষ্কেল 25:6তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে খুলেছে। তারা শিস দেয় এবং দাঁতে দাঁত ঘষে, তারা বলে, “আমরা তাঁকে গ্রাস করলাম, এটা সেই দিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম; আমরা খুঁজে পেলাম, দেখলাম।” আরও দেখুন: সামসঙ্গীত 35:21সামসঙ্গীত 37:12বিলাপ 3:46সদাপ্রভু যা ঠিক করেছেন সেটাই করেছেন; অতীতে তিনি যা আদেশ করেছিলেন সেই কথা পূর্ণ করেছেন, তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং দয়া করেননি; তিনি শত্রুকে তোমার ওপরে আনন্দ করতে দিয়েছেন, তোমার বিপক্ষদের শিং উঁচু করেছেন। আরও দেখুন: যিহিষ্কেল 5:11সামসঙ্গীত 89:42যিহিষ্কেল 7:8-9তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; “সিয়োনের মেয়ের দেওয়াল! দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না। আরও দেখুন: সামসঙ্গীত 119:145যিরমিয় 9:1বিলাপ 2:8দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।” আরও দেখুন: সামসঙ্গীত 62:8সামসঙ্গীত 119:147-148যিশাইয় 26:9দেখ, হে সদাপ্রভু, বিবেচনা কর তুমি কার প্রতি এমন ব্যবহার করছে? নারীরা কি তার ছেলেমেয়েদেরকে খাবে, যাদেরকে তারা যত্ন করেছে? প্রভুর পবিত্র জায়গায় কি যাজক ও ভাববাদী মারা যাবে? আরও দেখুন: বিলাপ 4:10যিরমিয় 19:9সামসঙ্গীত 78:64অল্প বয়সী যুবকরা ও বুড়োরা রাস্তায় রাস্তায় মাটিতে পড়ে আছে, আমার কুমারীরা ও যুবকেরা তরোয়ালের আঘাতে পড়ে গেছে; তুমি নিজের রাগের দিনের তাদেরকে হত্যা করেছ; তুমি নির্মমভাবে হত্যা করেছ এবং দয়া দেখাও নি। আরও দেখুন: সখরিয় 11:6২ বংশাবলি 36:17যিরমিয় 13:14তুমি চারিদিক থেকে আমার শত্রু পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং রক্ষা পাওয়া কেউই থাকল না; যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে। আরও দেখুন: সামসঙ্গীত 31:13যিরমিয় 6:25যিশাইয় 24:17-18

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)19টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

বিলাপ 2:1

Ver. 1. Obscurity. He continues to bewail the misery of Jerusalem. --- Heaven, the highest glory.

Is. xiv. 12. --- Stool; the temple, and the land. The ark fell not into the hands of the enemy. C. ---

The punishment which the Lord permits, is justly ascribed to Him. W.

↑ 1

বিলাপ 2:2

Ver. 2. Unclean, or treated it as such. C. --- Sept. "he hath accounted profane the kings." H. ---

Joakim, Jechonias, Sedecias, and the royal family, were exposed to the greatest ignominy and sufferings. C.

↑ 2

বিলাপ 2:3

Ver. 3. Horn: beauty and power, (H.) the two kingdoms, the fortresses, (C.) and all their strength, denoted by horns. W. --- Hand; refusing us protection, and aiding the Chaldees.

↑ 3

বিলাপ 2:5

Ver. 5. Women, suffering them to be abused. C. v. 11. 13.

↑ 5

বিলাপ 2:6

Ver. 6. Tent: the temple, with the same indifference as if it had been a hut, built to guard the fruit of a garden. Is. v. 5. Ps. lxxix. 13. --- Sabbaths. The Jews rested, but could offer no sacrifices in captivity. --- Priest. Saraias was slain, and Sedecias imprisoned, &c. C. lii. 10. C.

↑ 6

বিলাপ 2:7

Ver. 7. Cursed, or suffered it to be polluted, (W.) as he looked on it with horror, after it had been profaned by Achaz, &c. --- Towers. Sept. "palaces;" bareon. ---

Feast. What a contrast! The temple used to resound with songs of praise and music: the Chaldees fill it with insolent shouts of victory.

↑ 7

বিলাপ 2:8

Ver. 8. Line, to level it with the ground, (Is. xxxiv. 11. C.) or to treat it with just severity. Theod.

--- Bulwark. Lit. "the first wall," (H.) or ditch, lined with palisades. Alexander ordered the towers to be levelled, and the horses' manes to be cut, when Hephæstion died, to denote the general sorrow.

↑ 8

বিলাপ 2:9

Ver. 9. Among, as slaves, or in prison. --- Law has been neglected; and now it cannot be observed, as to the ceremonial part. There are no public instructions. --- No vision. When Jeremias was consulted, he had to pray for ten days. C. xlii. 7.

↑ 9

বিলাপ 2:10

Ver. 10. Ancients, even magistrates. C. --- Canitiem multo deformat pulvere.

Æn. x.

↑ 10

বিলাপ 2:11

Ver. 11. Earth, by an overflowing of the bile, occasioned by grief. Job xvi. 14. C.

↑ 11

বিলাপ 2:13

Ver. 13. Sea. This is an hyperbole, to express the greatness of sorrow, as the sea surpasses all other waters. W.

↑ 13

বিলাপ 2:14

Ver. 14. Revelations. Heb. Masoth, "burdens" for the enemy. This sentence ought to come before and they, &c. as it is in the Vulg. H.

↑ 14

বিলাপ 2:16

Ver. 16. Mouth, with scorn. Is. lvii. 4. Ps. xxxiv. 21.

↑ 16

বিলাপ 2:17

Ver. 17. Old, by Moses, (Deut. xxviii. 15. 49. Lev. xxvi. 14.) Micheas, (C. xxvi.

18.) Holda, &c.

C.

↑ 17

বিলাপ 2:18

Ver. 18. Upon. Heb. and Sept. "O wall," &c. v. 8. H.

↑ 18

বিলাপ 2:19

Ver. 19. Watches. Jerusalem is here represented in the midst of danger and misery. C.

↑ 19

বিলাপ 2:20

Ver. 20. Dealt. Lit. "gathered grapes." C. i. 12. H. --- Long; quite small. Ps.

xxxviii. 9. This has been denounced, C. xix. 9. Deut. xxviii. 53. C. It took place at Samaria, and in the last siege of Jerusalem, (Jos. Bel. vii. and viii. W.) as well as at this time. H.

↑ 20

বিলাপ 2:21

Ver. 21. Killed. Lit. "stricken" (H.) with unusual severity. W.

↑ 21

বিলাপ 2:22

Ver. 22. About. The troops of the enemy resemble those multitudes, which come from all parts to Jerusalem. Many kings could not raise such an army. C.

↑ 22

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স