AI-generated illustration: a stone city gate with battlements at sunset, a paved path leading through the arch toward a city.
AI-নির্মিত

২ বংশাবলি

34
বাইবেলের পাঠ

কৃত্রিম কণ্ঠ (AI)

ছবি স্টুডিওতে খুলুন
যোশিয়ের বয়স আট বছর ছিল যখন তিনি রাজত্ব শুরু করেন এবং তিনি একত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। আরও দেখুন: যিরমিয় 1:2সফনিয় 1:1২ বংশাবলি 33:1সদাপ্রভুর চোখে যা কিছু ভাল তিনি তাই করতেন এবং তাঁর নিজের পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন; সেই পথ থেকে ডানদিকে বা বাঁদিকে যেতেন না। আরও দেখুন: ২ বংশাবলি 29:2যিহোশূয় 1:7২ বংশাবলি 17:3তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁর বয়স কম থাকলেও তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য মন স্থির করলেন। রাজত্বের বারো বছরের দিন তিনি পূজার সব উঁচু জায়গা, আশেরা মূর্ত্তি, খোদাই করা প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি যিহূদা ও যিরূশালেম থেকে পরিষ্কার করতে লাগলেন। আরও দেখুন: ২ বংশাবলি 33:22২ বংশাবলি 15:2২ বংশাবলি 33:17তাঁর উপস্থিতে লোকেরা বাল দেবতার বেদীগুলো ভেঙে ফেলল; সেগুলোর উপরে যে সব ধূপদানী ছিল সেগুলো কেটে টুকরা টুকরা করল এবং আশেরা খুঁটি, খোদাই করা প্রতিমা ও ছাঁচে ঢালা মুর্ত্তিগুলো ভেঙে ধূলোয় পরিণত করল। যারা সেগুলোর কাছে পশু বলি দিত তাদের কবরের উপরে সেই ধূলোগুলি ছড়িয়ে দিল। আরও দেখুন: যাত্রাপুস্তক 32:20লেবীয় পুস্তক 26:30২ রাজাবলি 23:4-6তিনি বেদীগুলোর উপরে যাজকদের হাড় পোড়ালেন। এই ভাবে তিনি যিহূদা ও যিরূশালেমকে শুচি করলেন। আরও দেখুন: ১ রাজাবলি 13:2গণনা পুস্তক 35:33২ বংশাবলি 34:7আর মনঃশি, ইফ্রয়িম ও শিমিয়োন এলাকার গ্রাম ও শহরগুলোতে এবং তার আশেপাশের ধ্বংসের জায়গা গুলোর মধ্যে, এমন কি, নপ্তালি এলাকা পর্যন্ত সব জায়গায় এইরকম করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 30:1যিশাইয় 7:25২ বংশাবলি 30:10-11তিনি সমস্ত বেদী ও আশেরা খুঁটি ভেঙে ফেললেন এবং খোদাই করা প্রতিমাগুলো ভেঙে গুঁড়ো করে ফেললেন আর ইস্রায়েলের সমস্ত জায়গায় তিনি সব ধূপদানী কেটে টুকরা টুকরা করলেন। তারপর তিনি যিরূশালেমে ফিরে আসলেন। আরও দেখুন: ২ বংশাবলি 31:1দ্বিতীয় বিবরণ 9:21২ বংশাবলি 34:1যোশিয়ের রাজত্বের আঠারো বছরের দিনের তিনি দেশ ও উপাসনা ঘর শুচি করবার পর তাঁর ঈশ্বর সদাপ্রভুর ঘর সারাই করবার জন্য অৎসলিয়ের ছেলে শাফনকে, শহরের শাসনকর্ত্তা মাসেয়কে ও যোয়াহসের ছেলে যোয়াহকে যিনি ইতিহাস লেখক এদেরকে পাঠিয়ে দিলেন। আরও দেখুন: ২ শমূয়েল 8:16যিরমিয় 40:11যিরমিয় 26:24তাঁরা মহাযাজক হিল্কিয়ের কাছে গেলেন এবং ঈশ্বরের ঘরে যে সব রূপা আনা হয়েছিল, অর্থাৎ যে সব রূপা রক্ষী লেবীয়েরা, মনঃশি ও ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের এবং ইস্রায়েলের বাকি সমস্ত লোকদের কাছ থেকে এবং যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোকদের ও যিরূশালেমের বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহ করেছিল তা মহাযাজকের কাছে রেখে দিলেন। আরও দেখুন: ২ বংশাবলি 30:10২ বংশাবলি 35:8২ বংশাবলি 30:18তারপর সেই টাকা সদাপ্রভুর ঘরের কাজের দেখাশুনা করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছিল তাদের হাতে দেওয়া হয়েছিল। তদারককারীরা উপাসনা ঘরটি সারাই ও আবার ঠিকঠাক করবার জন্য মিস্ত্রিদের সেই টাকা দিল, আরও দেখুন: ২ রাজাবলি 22:5-6২ রাজাবলি 12:14২ রাজাবলি 12:11-12অর্থাৎ যিহূদার রাজারা যেসব ঘরগুলো ধ্বংস করেছিলেন সেগুলোর জন্য তারা ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রিদের টাকা দিল যাতে তারা সুন্দর করে কাটা পাথর এবং ঘর সারাই করার জন্য ও কড়িকাঠের জন্য কাঠ কিনতে পারে। আরও দেখুন: ২ বংশাবলি 33:4-7২ বংশাবলি 33:22সেই মিস্ত্রিরা বিশ্বস্তভাবে কাজ করেছিল। তাদের তদারক করবার জন্য তাদের উপরে ছিল যহৎ ও ওবদিয় নামে মরারি বংশের দুইজন লেবীয় এবং কহাৎ বংশের সখরিয় ও মশুল্লম আর যে লেবীয়েরা ভাল বাজনা বাজাতে পারত তারা সকলে মিস্ত্রিদের পরিচালনা করেছিল। আরও দেখুন: ২ রাজাবলি 12:15১ বংশাবলি 23:5১ বংশাবলি 16:4-5এরা বাড়ি তৈরির জিনিসপত্র বইবার লোকদের উপর নিযুক্ত ছিল এবং বিভিন্ন কাজে নিযুক্ত কাজের লোকদের সকলের দেখাশুনা করত। লেবীয়দের মধ্যে কেউ কেউ ছিল লেখক, কর্মকর্তা ও রক্ষী। আরও দেখুন: নহিমিয় 4:10২ বংশাবলি 2:18১ বংশাবলি 26:1-19তাঁরা যখন সদাপ্রভুর ঘরে আনা টাকা বের করে আনছিলেন তখন যাজক হিল্কিয় মোশির দ্বারা দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার বইটি পেলেন। আরও দেখুন: লেবীয় পুস্তক 10:11যিরমিয় 8:8ইষ্রা 7:10হিল্কিয় তখন রাজার লেখক শাফনকে বললেন, “সদাপ্রভুর ঘরে আমি এই ব্যবস্থার বইটি পেয়েছি।” এই বলে তিনি শাফনকে সেই বইটি দিলেন। শাফন সেই বইটি রাজার কাছে নিয়ে গিয়ে তাঁকে বললেন, “আপনার কর্মচারীদের উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা তা সবই করছেন। আরও দেখুন: ২ রাজাবলি 22:9-10যিরমিয় 36:20-21সদাপ্রভুর ঘরে যে টাকা পাওয়া গিয়েছিল তাঁরা তা বের করে তদারককারী ও কাজের লোকদের দিয়েছেন।” তখন লেখক শাফন রাজাকে জানালেন, “যাজক হিল্কিয় আমাকে একটি বই দিয়েছেন।” এই বলে শাফন তা রাজাকে পড়ে শোনালেন। আরও দেখুন: যিহোশূয় 1:8সামসঙ্গীত 119:46দ্বিতীয় বিবরণ 17:19রাজা ব্যবস্থার কথাগুলো যখন শুনলেন, তখন তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেললেন। আরও দেখুন: যিহোশূয় 7:6গালাতীয় 3:10-13২ রাজাবলি 19:1তিনি হিল্কিয়, শাফনের ছেলে অহীকাম, মীখায়ের ছেলে অব্দোন, শাফন ও রাজার সাহায্যকারী অসায়কে এই আদেশ দিলেন এবং বললেন, আরও দেখুন: ২ রাজাবলি 22:12যিরমিয় 26:24যিরমিয় 40:9আপনারা যান, “যে বইটি পাওয়া গেছে তার মধ্যে কি লেখা রয়েছে তা আপনারা গিয়ে আমার এবং ইস্রায়েল ও যিহূদার বাকি লোকদের জন্য সদাপ্রভুকে জিজ্ঞাসা করুন। আমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নি এবং এই বইয়ে যা লেখা আছে সেই অনুসারে কাজ করেন নি বলে সদাপ্রভুর ভীষণ ক্রোধ আমাদের উপরে পড়েছে।” আরও দেখুন: যিহিষ্কেল 14:1-11২ বংশাবলি 28:6যিরমিয় 21:2তখন হিল্কিয় এবং রাজা যাদের হিল্কিয়ের সঙ্গে পাঠিয়েছিলেন তাঁরা এই বিষয়ে কথা বলবার জন্য মহিলা ভাববাদীনী হুল্‌দার কাছে গেলেন। হুল্‌দা ছিলেন কাপড় চোপড় রক্ষাকারী শল্লুমের স্ত্রী। শল্লুম ছিলেন হস্রহের নাতি, অর্থাৎ তোখতের ছেলে। তিনি যিরূশালেমের দ্বিতীয় অংশে বাস করতেন। আরও দেখুন: যাত্রাপুস্তক 15:20লূক 2:36লূক 1:41-45হুল্‌দা তাঁদের বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আমাকে বলতে বললেন যে, আমার কাছে যিনি আপনাদের পাঠিয়েছেন তাঁকে গিয়ে বলুন, আরও দেখুন: যিরমিয় 37:7-10২ রাজাবলি 22:15-20যিরমিয় 21:3-7‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেছেন: দেখো, যিহূদার রাজার সামনে সেই বইয়ে লেখা যে সব অভিশাপের কথা পড়া হয়েছে সেই সব বিপদ আমি এই জায়গা ও সেখানে বসবাসকারী লোকদের উপরে আনব। আরও দেখুন: ২ বংশাবলি 36:14-20দ্বিতীয় বিবরণ 28:15-68যিহোশূয় 23:16কারণ তারা আমাকে ত্যাগ করেছে এবং অন্য দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং তাদের হাতের তৈরী সমস্ত প্রতিমার দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। সেইজন্য এই জায়গার উপর আমার ক্রোধ আমি ঢেলে দেব এবং ক্রোধের সেই আগুন নিভানো যাবে না’।” আরও দেখুন: যিরমিয় 7:20মার্ক 9:43-48নহূম 1:6সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করবার জন্য যিনি আপনাদের পাঠিয়েছেন সেই যিহূদার রাজাকে বলবেন যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই বলছেন, যে বাক্য সম্পর্কে আপনারা শুনেছেন: আরও দেখুন: ২ বংশাবলি 34:21২ বংশাবলি 34:23কারণ এই জায়গা ও সেখানে বসবাসকারী লোকদের বিরুদ্ধে আমি যা বলেছি তা শুনে তোমার হৃদয় তাতে উত্তর দিয়েছে এবং আমার সামনে তুমি নিজেকে নত করেছ ও তোমার পোশাক ছিঁড়ে আমার কাছে কান্নাকাটি করেছ। তুমি এই সব করেছ বলে আমি সদাপ্রভু তোমার প্রার্থনা শুনেছি। এই হল সদাপ্রভুর ঘোষণা। আরও দেখুন: ২ বংশাবলি 32:26সামসঙ্গীত 34:18যিহিষ্কেল 9:4দেখো, আমি শীঘ্রই তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব এবং তুমি শান্তিতে কবর পাবে। এই জায়গার উপরে এবং যারা এখানে বাস করে তাদের উপরে আমি যে সব বিপদ নিয়ে আসব তোমার চোখ তা দেখবে না। তাঁরা হুল্‌দার এর উত্তর নিয়ে রাজার কাছে ফিরে গেলেন। আরও দেখুন: সামসঙ্গীত 37:37যিশাইয় 39:8যিরমিয় 15:1তখন রাজা বার্তাবাহক পাঠিয়ে যিহূদা ও যিরূশালেমের সমস্ত প্রাচীনদের ডেকে একত্র করলেন। আরও দেখুন: ২ রাজাবলি 23:1-3মার্ক 14:8১ শমূয়েল 12:23তিনি যিহূদা ও যিরূশালেমের লোকদের, যাজক ও লেবীয়দের এবং সাধারণ ও গণ্যমান্য সমস্ত লোকদের নিয়ে সদাপ্রভুর ঘরে গেলেন। সদাপ্রভুর ঘরে ব্যবস্থার যে বইটি পাওয়া গিয়েছিল তার সমস্ত কথা তিনি তাদের কাছে পড়ে শোনালেন। আরও দেখুন: ২ রাজাবলি 23:2যাত্রাপুস্তক 24:7দ্বিতীয় বিবরণ 1:17রাজা তাঁর নিজের জায়গায় দাঁড়ালেন এবং সদাপ্রভুর পথে চলবার জন্য এবং সমস্ত মন ও প্রাণ দিয়ে তাঁর সব আদেশ, নিয়ম ও নির্দেশ মেনে চলবার জন্য, অর্থাৎ এই বইয়ের মধ্যে লেখা ব্যবস্থার সমস্ত কথা পালন করবার জন্য সদাপ্রভুর সামনে প্রতিজ্ঞা করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 23:16২ রাজাবলি 11:14২ বংশাবলি 15:12তারপর তিনি যিরূশালেম ও বিন্যামীনের উপস্থিত সমস্ত লোককে সেই একই প্রতিজ্ঞা করালেন। যিরূশালেমের লোকেরা ঈশ্বরের, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের ব্যবস্থা পালন করতে শুরু করল। আরও দেখুন: ২ বংশাবলি 14:4২ বংশাবলি 29:29উপদেশক 8:2যোশিয় ইস্রায়েলীয় লোকদের অধিকারে থাকা সমস্ত দেশ থেকে সব জঘন্য প্রতিমা দূর করে দিলেন এবং ইস্রায়েলে উপস্থিত সকলকে দিয়ে তিনি তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করালেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছিল। আরও দেখুন: ২ বংশাবলি 34:3-7যিহোশূয় 24:31১ রাজাবলি 11:5-7

আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।

টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)12টি টীকা

টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।

এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য

২ বংশাবলি 34:3

Ver. 3. Boy; 16 years old. D. --- The kings of Juda were in their minority, till they had completed their 13th year. Grotius. --- Cleansed. Heb. and Sept. "in the twelfth year he began to purify,"

&c. H. --- The work was not brought to perfection till six years afterwards, v. 8.

C. T.

↑ 3

২ বংশাবলি 34:4

Ver. 4. Idols. Heb. chammanim, (H.) "statues of the sun." The term often denotes those open enclosures, where sacred fire was kept in honour of the sun. C. --- Sept. "the heights above them." Syr. "he destroyed the altars, idols, tigers, and temples, (5) the bracelets, little bells, and all the trees which had been consecrated to idols." Arab. "the altars, idols, and leopards."

↑ 4

২ বংশাবলি 34:5

Ver. 5. Priests, whom he slew upon the altars, 4 K. xxiii.

↑ 5

২ বংশাবলি 34:6

Ver. 6. He. Heb. "with their swords, (C. Prot. mattocks) round about;" (H.) or,

"and in their deserts," the inhabitants being removed. Sept. "in their places around." Syr. and Arab. "in their public places." All the interpreters have read differently from what we find in Heb. at present.

Some may wonder that Josias should act thus, out of his own dominions. But the few Israelites who were left, had placed themselves under his protection; and as he made no ravages, and the Cuthites did not adopt the former superstitious practices of the country, they were not concerned to see the altars destroyed; nor were the kings of Assyria informed of, or interested to stop, these proceedings. C. --- Josias followed the directions of the priests and prophets; (M.) and many believe that the Assyrian monarch had given these territories to him, to hold, as his vassal; (T.) or God restored them to the lawful king, (v. 9) having promised all those countries to the family of David, for the express purpose of keeping up his own worship among his chosen people, and for exterminating idolatry. H.

↑ 6

২ বংশাবলি 34:8

Ver. 8. Eselias, or Assia. This man is alone mentioned, 4 K. xxii. 3. C.

↑ 8

২ বংশাবলি 34:11

Ver. 11. Houses, or apartments of the temple, which were gone to decay. H.

↑ 11

২ বংশাবলি 34:12

Ver. 12. Of music is expressed in Heb. and Sept. H. --- These Levites were chosen, because they were not so constantly employed in the temple, (C.) and they were not hired barely to inspect the works, and hence the expense was diminished.

↑ 12

২ বংশাবলি 34:13

Ver. 13. Masters: literally, "master porters." Prot. "officers and porters;" all Levites. H. ---

Jahath, &c. directed them that carried burdens, (C.) as the Hebrew intimates; and in general, all the officers were chosen from the same tribe. H.

↑ 13

২ বংশাবলি 34:17

Ver. 17. Together: lit. "melted down," as the Heb. and Sept. signify. Coin was not yet used. C.

--- But the pieces of money, of whatever description, were collected. H.

↑ 17

২ বংশাবলি 34:22

Ver. 22. Hasra. Olda's husband's grandfather is styled Araas, 4 K. xxii. H. ---

Second part of the city, near the temple, or near the second gate, or between the two walls. D.

↑ 22

২ বংশাবলি 34:28

Ver. 28. Peace. The country enjoyed peace, as Pharao was gone; (M.) and Josias did not witness the evils here denounced. T. --- This was a blessing. W.

↑ 28

২ বংশাবলি 34:33

Ver. 33. In Israel, who had fled into his dominions. See v. 6. C. --- They. Sept.

"he," &c. Josias worshipped God with all his heart: but all Israel paid him, at least, an external adoration. H.

↑ 33

লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স

ধ্যান

এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।

সংস্করণ: Bengali Indian Revised Version · লাইসেন্স: CC BY-SA 4.0
Bengali Indian Revised Version (IRV) © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0/). Source: eBible.org (https://ebible.org/find/details.php?id=benirv). Changes: none to the wording; formatting only (verse-per-line import). No endorsement by the licensor is implied.
কৃতজ্ঞতা ও লাইসেন্স