
২ বংশাবলি · IRV-BN
২ বংশাবলি
18
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
যিহোশাফট প্রচুর ধনী ও সম্মানীয় হলেন, আর তিনি আহাবের সঙ্গে কুটুম্বিতা করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 17:5২ বংশাবলি 21:6২ বংশাবলি 19:2কয়েক বছর পরে তিনি শমরিয়াতে আহাবের কাছে গেলেন; আর আহাব তাঁর জন্য ও তাঁর সঙ্গী লোকদের জন্য অনেক ভেড়া ও বলদ মারলেন এবং রামোৎ-গিলিয়দে যেতে তাঁকে প্ররোচনা করলেন। আরও দেখুন: ২ বংশাবলি 19:2১ রাজাবলি 1:9২ রাজাবলি 9:1আর ইস্রায়েলের রাজা আহাব যিহূদার রাজা যিহোশাফটকে বললেন, “আপনি কি রামোৎ-গিলিয়দে আমার সঙ্গে যাবেন?” তিনি উত্তরে বললেন, “আমি ও আপনি এবং আমার লোক ও আপনার লোক, সবাই এক, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যোগ দেব।” আরও দেখুন: ১ রাজাবলি 22:4২ রাজাবলি 3:7ইফিষীয় 5:11পরে যিহোশাফট ইস্রায়েলের রাজাকে বললেন, “অনুরোধ করি, আজ সদাপ্রভুর বাক্যের খোঁজ করুন।” আরও দেখুন: যিরমিয় 21:2২ শমূয়েল 5:19২ শমূয়েল 5:23তাতে ইস্রায়েলের রাজা ভাববাদীদেরকে, চারশো জনকে, এক সাথে জড়ো করে জিজ্ঞাসা করলেন, “আমরা রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, না আমি থেমে যাব?” তখন তারা বলল, “যান, ঈশ্বর ওটা মহারাজের হাতেই তুলে দেবেন।” আরও দেখুন: ২ রাজাবলি 3:13যিরমিয় 38:14-28২ তীমথিয় 4:3কিন্তু যিহোশাফট বললেন, “এদের ছাড়া সদাপ্রভুর এমন কোনো ভাববাদী কি এখানে নেই যে, আমরা তার কাছেই খোঁজ করতে পারি?” আরও দেখুন: ২ রাজাবলি 3:11-13১ রাজাবলি 22:7-9ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমরা যার মধ্য দিয়ে সদাপ্রভুর খোঁজ করতে পারি, এমন আর একজন লোক আছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে কখনও মঙ্গলের নয়, সব দিন অমঙ্গলের কথাই বলে; সে ব্যক্তি যিম্লের ছেলে মীখায়।” যিহোশাফট বললেন, “মহারাজ, এমন কথা বলবেন না।” আরও দেখুন: মীখা 2:7আমোষ 5:10লূক 6:22তখন ইস্রায়েলের রাজা একজন কর্মচারীকে ডেকে আদেশ দিয়ে বললেন, “যিম্লের ছেলে মীখায়কে তাড়াতাড়ি নিয়ে এস।” আরও দেখুন: দানিয়েল 1:3১ শমূয়েল 8:15যিশাইয় 39:7সেই দিন ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট নিজের নিজের রাজপোশাক পরে শমরিয়া শহরের দরজার কাছে খোলা জায়গায় তাঁদের সিংহাসনের উপরে বসে ছিলেন এবং তাঁদের সামনে ভাববাদীরা সবাই ভাববাণী করছিলেন। আরও দেখুন: যিশাইয় 14:9যিরমিয় 27:14-16১ রাজাবলি 22:10-12আর কনানার ছেলে সিদিকিয় লোহার শিং তৈরী করে বলল, “সদাপ্রভু এই কথা বলছেন যে, ‘এটা দিয়েই আপনি অরামের ধ্বংসের দিন পর্যন্ত গুঁতাতে থাকবেন।’” আরও দেখুন: সখরিয় 1:18-21২ তীমথিয় 3:8যিরমিয় 28:2-3আর ভাববাদীরা সবাই একই রকম ভাববাণী করে বলল, “আপনি রামোৎ-গিলিয়দ আক্রমণ করুন, তা জয় করে নিন, কারণ সদাপ্রভু সেটা মহারাজের হাতে তুলে দেবেন।” আরও দেখুন: হিতোপদেশ 24:24-25২ বংশাবলি 18:5২ পিতর 2:1-3আর যে দূত মীখায়কে ডাকতে গিয়েছিল সে তাঁকে বলল, “দেখুন, সব ভাববাদীই একবাক্যে রাজার সফলতার কথা বলছে; তাই অনুরোধ করি, আপনার কথাও যেন তাঁদের কথার মতই হয়, আপনি মঙ্গলের কথা বলুন।” আরও দেখুন: মীখা 2:6হোশেয় 7:3মীখা 2:11মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমার ঈশ্বর যা বলেন, আমিও তাই বলব।” আরও দেখুন: গণনা পুস্তক 22:35গণনা পুস্তক 22:18-20গণনা পুস্তক 24:13পরে তিনি রাজার কাছে এলে রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, আমরা কি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, নাকি থেমে যাব?” তিনি বললেন, “আপনারা যান, জয়লাভ করুন, সেখানকার লোকদের আপনাদের হাতে তুলে দেওয়া হবে।” আরও দেখুন: উপদেশক 11:1বিলাপ 4:21মথি 26:45রাজা তাঁকে বললেন, “তুমি সদাপ্রভুর নামে সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না, কতবার আমি তোমাকে এই শপথ করাবো?” আরও দেখুন: ১ রাজাবলি 22:16মার্ক 5:7প্রেরিত 19:13তখন তিনি উত্তরে বললেন, “আমি সমস্ত ইস্রায়েলকে রাখালহীন ভেড়ার মত পাহাড়ের উপরে ছড়িয়ে পড়তে দেখলাম এবং সদাপ্রভু বললেন, ‘এদের কোনো মনিব নেই; তারা সবাই শান্তিতে নিজের বাড়িতে ফিরে যাক।’” আরও দেখুন: মথি 9:36যিহিষ্কেল 34:5-6যিহিষ্কেল 34:8তখন ইস্রায়েলের রাজা যিহোশাফট বললেন, “আমি কি আপনাকে আগেই বলি নি যে, এই ব্যক্তি আমার সম্বন্ধে অমঙ্গল ছাড়া মঙ্গলের কথা বলে না?” আরও দেখুন: ১ রাজাবলি 22:18হিতোপদেশ 29:1২ বংশাবলি 18:7আর মীখায় বললেন, “তাই আপনারা সদাপ্রভুর কথা শুনুন; আমি দেখলাম, সদাপ্রভু তাঁর সিংহাসনে বসে আছেন, আর তাঁর ডান ও বাঁ দিকে সমস্ত বাহিনী দাঁড়িয়ে আছে। আরও দেখুন: দানিয়েল 7:9যিশাইয় 6:1-5সামসঙ্গীত 103:20-21তখন সদাপ্রভু বললেন, ‘ইস্রায়েলের রাজা আহাব যেন রামোৎ-গিলিয়দ আক্রমণ করে সেখানে মারা যায়, এই জন্য কে তাকে মুগ্ধ করবে?’ তখন এক একজন এক এক রকম কথা বলল। আরও দেখুন: ২ বংশাবলি 25:8যিশাইয় 54:16যিহিষ্কেল 14:9শেষে একটি আত্মা গিয়ে সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলল, ‘আমি তাকে মুগ্ধ করব।’ আরও দেখুন: ইয়োব 1:6২ করিন্থীয় 11:3২ করিন্থীয় 11:13-15সদাপ্রভু জিজ্ঞাসা করলেন, ‘কেমন করে করবে?’ সে বলল, ‘আমি গিয়ে তার সব ভাববাদীদের মুখে মিথ্যা বলবার আত্মা হব।’ সদাপ্রভু বললেন, ‘তুমিই তাকে মুগ্ধ করতে সফল হবে; তুমি গিয়ে তাই কর।’ আরও দেখুন: যোহন 8:44১ রাজাবলি 22:21-22প্রকাশিত বাক্য 12:9এইজন্যই সদাপ্রভু এখন তাঁর এই ভাববাদীদের মুখে মিথ্যা বলবার আত্মা দিয়েছেন; আর সদাপ্রভু আপনার অমঙ্গলের কথা বলেছেন।” আরও দেখুন: যিহিষ্কেল 14:9যিশাইয় 19:14ইয়োব 12:16তখন কনানার ছেলে সিদিকিয়র কাছে গিয়ে মীখায়ের গালে চড় মেরে বলল, “সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা বলবার জন্য আমার কাছ থেকে কোনো পথে গিয়েছিলেন?” আরও দেখুন: মার্ক 14:65যিরমিয় 20:2যিশাইয় 50:5-6মীখায় বললেন, “দেখ, যেদিন তুমি নিজেকে লুকাবার জন্য একটি ভিতরের কুঠরীতে যাবে, সেদিন তা জানবে।” আরও দেখুন: যিরমিয় 29:21-22যিশাইয় 26:11যিরমিয় 28:16-17পরে ইস্রায়েলের রাজা বললেন, “মীখায়কে ধরে পুনরায় নগরের শাসনকর্ত্তা আমোন ও রাজপুত্র যোয়াশের কাছে নিয়ে যাও। আরও দেখুন: ২ বংশাবলি 18:8২ বংশাবলি 34:8প্রেরিত 24:25-27আর বল, রাজা বলেছেন, ‘একে জেলে আটকে রাখ এবং যতক্ষণ আমি নিরাপদে ফিরে না আসি, ততক্ষণ একে খাওয়ার জন্য অল্প জল ও অল্প খাবার দিও’।” আরও দেখুন: ২ বংশাবলি 16:10প্রেরিত 5:18প্রকাশিত বাক্য 11:10মীখায় বললেন, “যদি আপনি কোনো ভাবে নিরাপদে ফিরে আসেন, তবে জানবেন সদাপ্রভু আমার মধ্য দিয়ে কথা বলেন নি।” তারপর তিনি আবার বললেন, “লোকেরা, তোমরা সবাই আমার কথাটা শুনে রাখ।” আরও দেখুন: লূক 20:45-46মথি 13:9মীখা 1:2পরে ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে গেলেন। আরও দেখুন: ১ রাজাবলি 22:29-33আর ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি ছদ্দবেশে যুদ্ধে যোগ দেব, আপনি আপনার রাজপোশাকই পরুন।” পরে ইস্রায়েলের রাজা ছদ্মবেশে যুদ্ধ করতে গেলেন। আরও দেখুন: ১ শমূয়েল 28:8১ রাজাবলি 20:38হিতোপদেশ 26:25অরামের রাজা তাঁর রথগুলির সেনাপতিদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা একমাত্র ইস্রায়েলের রাজা ছাড়া ছোট কি বড় আর কারও সঙ্গে যুদ্ধ করবে না।” আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 1:17১ রাজাবলি 20:42১ রাজাবলি 20:33-34পরে রথের সেনাপতিরা যিহোশাফটকে দেখে তিনি নিশ্চয়ই ইস্রায়েলের রাজা, এই বলে তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য ঘুরে এলেন; তখন যিহোশাফট চেঁচিয়ে উঠলেন, আর সদাপ্রভু তাঁকে সাহায্য করলেন এবং ঈশ্বর তার কাছ থেকে চলে গেল। আরও দেখুন: ২ বংশাবলি 13:14সামসঙ্গীত 118:13সামসঙ্গীত 46:11ফলে সেনাপতিরা যখন দেখলেন, তিনি ইস্রায়েলের রাজা নন, তখন তাঁরা আর তাঁর পিছনে তাড়া না করে ফিরে আসলেন। আরও দেখুন: ১ রাজাবলি 22:33কিন্তু একজন লোক লক্ষ্য স্থির না করেই তার ধনুকে টান দিয়ে ইস্রায়েলের রাজার বুক ও পেটের বর্মের মাঝামাঝি জায়গায় আঘাত করল; তাতে তিনি তাঁর রথচালককে বললেন, “রথ ঘুরিয়ে সৈন্যদলের মধ্যে থেকে আমাকে নিয়ে যাও, আমি খুব আঘাত পেয়েছি।” আরও দেখুন: ২ শমূয়েল 15:11২ বংশাবলি 35:23১ রাজাবলি 22:34-35সেই দিন ভীষণ যুদ্ধ হল; আর ইস্রায়েলের রাজা অরামীয়দের মুখোমুখি সন্ধ্যা পর্যন্ত রথের মধ্যে বসে থাকলেন, কিন্তু সূর্য্য ডুবে যাবার দিন তিনি মারা গেলেন। আরও দেখুন: হিতোপদেশ 13:21২ বংশাবলি 18:16হিতোপদেশ 28:17
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)10টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
২ বংশাবলি 18:1
Ver. 1. Affinity, taking Achab's daughter for his son's wife. T. C. xxi. 6. 3 K. xxii.
↑ 1২ বংশাবলি 18:3
Ver. 3. War. Josaphat was too complaisant. He was rebuked by the son of Hanani, as Asa had been by his father; (C. xvi. 7.) and, not long after, Eliezer reproached him for joining in alliance with Ochozias,. C. xx. C. --- He acted without an ill intention, and was more easily pardoned. W.
↑ 3২ বংশাবলি 18:14
Ver. 14. Hands. He ironically (C.) alludes to the declarations of the false prophets. H.
↑ 14২ বংশাবলি 18:18
Ver. 18. Ye. In 3 K. he addresses his discourse chiefly to Achab. C.
↑ 18২ বংশাবলি 18:20
Ver. 20. Said. See 3 K. xxii. The Rabbins pretend that the spirit of Naboth came forth. But it was satan, or an evil spirit. T.
↑ 20২ বংশাবলি 18:21
Ver. 21. So. The Lord permits evil, but he does not approve of it. C. --- Homer makes Jupiter send a deluding dream to Agamemnon. Iliad Β. --- The delusive predictions of impostors, are one great source of calamities. D.
↑ 21২ বংশাবলি 18:25
Ver. 25. Amelech. Sept. and Syr. "to Joas, the commander, son of the father. H.
--- He had perhaps the government of affairs at Samaria, during his king."
Achab's absence. T.
↑ 25২ বংশাবলি 18:27
Ver. 27. People. Mark what I say. The event will quickly prove whether I am a prophet or an impostor. H.
↑ 27২ বংশাবলি 18:29
Ver. 29. Dress. Prot. "disguised himself, and they went." See 3 K. xxii. 30.
↑ 29২ বংশাবলি 18:31
Ver. 31. Turned. Heb. "moved them from him." They felt that he was under God's protection; and discovered that he was not the king of Israel. H.
↑ 31লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স