
নহিমিয় · IRV-BN
নহিমিয়
9
বাইবেলের পাঠকৃত্রিম কণ্ঠ (AI)
আর ঐ মাসের চব্বিশতম দিনের ইস্রায়েলীয়েরা জড়ো হয়ে উপবাস করল, চট পরল এবং মাথায় ধূলো দিল। আরও দেখুন: ইষ্রা 8:23যিহোশূয় 7:6প্রেরিত 13:2-3ইস্রায়েল জাতির লোকেরা অন্যান্য জাতির সমস্ত লোকদের কাছ থেকে নিজেদের আলাদা করে নিল। তারা দাঁড়িয়ে নিজেদের পাপ ও নিজেদের পূর্বপুরুষদের অন্যায় স্বীকার করল। আরও দেখুন: নহিমিয় 13:3দানিয়েল 9:3-10ইষ্রা 10:11আর তারা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই দিনের র চার ভাগের এক ভাগ দিন তাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থার বই পড়তে থাকল, পরে দিনের র আর এক চার ভাগের এক ভাগ দিন পাপ স্বীকার ও তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রণাম করল। আরও দেখুন: নহিমিয় 8:7-8নহিমিয় 8:3-4যেশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কনানী নামে লেবীয়েরা তাদের সিঁড়িতে দাঁড়িয়ে নিজেদের ঈশ্বর সদাপ্রভুর কাছে চিত্কার করে ডাকলেন। আরও দেখুন: নহিমিয় 8:7নহিমিয় 9:5নহিমিয় 10:9-13পরে যেশূয়, কদ্মীয়েল, বানি, হশব্নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় এই কয়েকজন লেবীয় এই কথা বলল, “ওঠ; তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত ধন্য।” তোমার মহিমান্বিত নামের ধন্যবাদ হোক, যা সমস্ত ধন্যবাদ ও প্রশংসার উপরে। আরও দেখুন: সামসঙ্গীত 103:1-2১ পিতর 1:3২ করিন্থীয় 4:6কেবল তুমিই সদাপ্রভু। তুমিই স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তার সমস্ত বাহিনী, পৃথিবী ও তার উপরকার সব কিছু এবং সাগর ও তার মধ্যেকার সব কিছু তৈরী করেছ। তুমিই তাদের সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার কাছে নত হয়। আরও দেখুন: যিশাইয় 37:16আদিপুস্তক 1:1প্রকাশিত বাক্য 4:11তুমিই সদাপ্রভু ঈশ্বর। তুমি অব্রামকে বেছে নিয়ে কল্দীয়দের দেশ ঊর থেকে বের করে নিয়ে এসেছিলে ও তাঁর নাম রেখেছিলে অব্রাহাম আরও দেখুন: আদিপুস্তক 11:31আদিপুস্তক 17:5যিশাইয় 51:2এবং নিজের সামনে তাঁর অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়দের দেশ তাঁর বংশকে দেবার জন্য তাঁর জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলে। তুমি ন্যায়বান বলে তোমার প্রতিজ্ঞা তুমি অটল রেখেছিলে। আরও দেখুন: আদিপুস্তক 15:18-21ইব্রীয় 6:18আদিপুস্তক 15:6মিশর দেশে আমাদের পূর্বপুরুষদের কষ্টভোগ তুমি দেখেছিলে; লোহিত সাগরের পারে তাদের কান্না তুমি শুনেছিলে; আরও দেখুন: যাত্রাপুস্তক 3:7-9প্রেরিত 7:34যাত্রাপুস্তক 14:10-14ফরৌণ, তাঁর সমস্ত কর্মচারী ও তাঁর দেশের সমস্ত লোকদের তুমি অনেক চিহ্ন ও আশ্চর্য্য কাজ দেখিয়েছিলে; কারণ তুমি জানতে যে, তাদের বিরুদ্ধে মিশরীয়দের ব্যবহার ছিল অহঙ্কারে পূর্ণ। এই সমস্ত কাজ করে তুমি তোমার নাম প্রতিষ্ঠা করলে, যা এখনও রয়েছে। আরও দেখুন: যিরমিয় 32:20দানিয়েল 9:15যিশাইয় 63:12আর তুমি তাদের সামনে সমুদ্রকে দুই ভাগে করলে, তাতে তারা সমুদ্রের মাঝখানে শুকনো রাস্তা দিয়ে এগিয়ে গেল; কিন্তু প্রচুর জলে যেমন পাথর, তেমনি তুমি তাদের পিছনে তাড়া করে আসা লোকদেরকে প্রচুর জলে ফেলে দিলে। আরও দেখুন: সামসঙ্গীত 78:13যাত্রাপুস্তক 14:21-22যাত্রাপুস্তক 14:27-28আর তুমি দিনের মেঘের থামের মাধ্যমে ও রাতে তাদের গন্তব্য পথে এল দেবার আগুনের থামের মাধ্যমে তাদেরকে নিয়ে যেতে। আরও দেখুন: যাত্রাপুস্তক 13:21-22নহিমিয় 9:19যাত্রাপুস্তক 14:19-20তুমি সীনয় পাহাড়ের উপরে নেমে এসেছিলে এবং স্বর্গ থেকে তাদের সঙ্গে কথা বলেছিলে। তুমি ন্যায্য নির্দেশ, সঠিক ব্যবস্থা এবং ভাল নিয়ম ও আদেশ তাদের দিয়েছিলে। আরও দেখুন: সামসঙ্গীত 119:160যাত্রাপুস্তক 20:1সামসঙ্গীত 119:127-128তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মধ্য দিয়ে তুমি তাদের আদেশ, নিয়ম ও ব্যবস্থা দিয়েছিলে। আরও দেখুন: যাত্রাপুস্তক 20:8-11যিহিষ্কেল 20:12আদিপুস্তক 2:3খিদে মিটাবার জন্য তুমি স্বর্গ থেকে তাদের খাবার দিয়েছিলে ও তাদের পিপাসা মিটাবার জন্য পাথর থেকে জল বের করে দিয়েছিলে। যে দেশ তাদের দেবার জন্য তুমি শপথ করেছিলে সেখানে গিয়ে তা অধিকার করবার জন্য তুমি তাদের আদেশ দিয়েছিলে। আরও দেখুন: ১ করিন্থীয় 10:3-4দ্বিতীয় বিবরণ 1:8যাত্রাপুস্তক 17:6তবুও তারা আমাদের পূর্বপুরুষরা গর্ব করল; নিজের নিজের ঘাড় শক্ত করল আর তোমার আদেশ পালন করল না। আরও দেখুন: নহিমিয় 9:29সামসঙ্গীত 81:11-14রোমীয় 2:5তারা বাধ্য থাকতে অস্বীকার করেছিল, আর যে সব আশ্চর্য্য কাজ তুমি তাদের মধ্যে করেছিলে তাও তারা মনে রাখে নি, কিন্তু নিজের নিজের ঘাড় শক্ত করে আবার দাসত্ব করতে মিশরে ফিরে যাবার জন্য বিদ্রোহভাবে একজন সেনাপতিকে নিযুক্ত করেছিল। কিন্তু তুমি ক্ষমাশীল ঈশ্বর, দয়াময় ও করুণায় পূর্ণ; তাই তাদেরকে ত্যাগ করনি। আরও দেখুন: সামসঙ্গীত 86:5যোয়েল 2:13সামসঙ্গীত 145:8-9এমন কি, তারা নিজেদের জন্য ছাঁচে ফেলে একটা বাছুরের মূর্ত্তি তৈরী করে বলেছিল, এই তোমার দেবতা; মিশর দেশ থেকে যিনি তোমাদের বের করে এনেছেন, এই ভাবে যখন তারা তোমাকে ভীষণ অপমান করেছিল আরও দেখুন: সামসঙ্গীত 106:19-23যাত্রাপুস্তক 32:4-8যাত্রাপুস্তক 32:31-32তখনও তুমি প্রচুর করুণার জন্য মরু এলাকায় তাদের ত্যাগ করনি; দিনের রবেলায় তাদের চালিয়ে নেবার জন্য মেঘের থাম এবং রাতে তাদের যাওয়ার পথে আলো দেবার জন্য আগুনের থাম তাদের কাছ থেকে সরে যায় নি। আরও দেখুন: নহিমিয় 9:27সামসঙ্গীত 106:45নহিমিয় 9:12তুমি তাদের শিক্ষা দেবার জন্য নিজের মঙ্গলময় আত্মাকে দান করেছিলে। তাদের খাওয়ার জন্য তুমি যে মান্না দিয়েছিলে তা বন্ধ করে দাওনি; তুমি তাদের পিপাসা মিটাবার জন্য জল দিয়েছিলে। আরও দেখুন: সামসঙ্গীত 143:10গণনা পুস্তক 11:17যিশাইয় 63:11-14আর মরু এলাকায় চল্লিশ বছর ধরে তুমি তাদের পালন করেছিলে। তাদের অভাব হয়নি; তাদের পোশাকও পুরানো হয়নি এবং তাদের পা ফোলে নি। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 2:7দ্বিতীয় বিবরণ 8:4দ্বিতীয় বিবরণ 29:5পরে তুমি অনেক রাজ্য ও জাতি তাদের হাতে দিয়েছিলে, এমন কি, তাদের সমস্ত জায়গাও তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলে। তারা হিষ্বোণের রাজা সীহোনের দেশ ও বাশনের রাজা ওগের দেশ অধিকার করেছিল। আরও দেখুন: গণনা পুস্তক 21:21-35যিহোশূয় 10:11সামসঙ্গীত 135:10-12আর তুমি তাদের সন্তানদের আকাশের তারার মত প্রচুর সংখ্যক করলে এবং সেই দেশে তাদেরকে আনলে, যে দেশের বিষয়ে তুমি তাদের পূর্বপুরুষদের কাছে বলেছিলে যে, তারা তা অধিকার করবার জন্য সেখানে ঢুকবে। আরও দেখুন: আদিপুস্তক 22:17আদিপুস্তক 15:5আদিপুস্তক 12:7পরে সেই সন্তানেরা সেই দেশে গিয়ে তা দখল করে নিয়েছিল এবং সেই দেশে বাসকারী কনানীয়দের তুমি তাদের সামনে নত করেছিলে এবং কনানীয়দের, তাদের রাজাদের ও দেশের অন্যান্য জাতিদের তুমি তাদের হাতে তুলে দিয়েছিলে, ওদের প্রতি যা ইচ্ছা তা করতে দিলে। আরও দেখুন: যিহোশূয় 21:43যিহোশূয় 18:1যিহোশূয় 11:23তারা দেওয়াল ঘেরা অনেক শহর ও উর্বর জমি অধিকার করেছিল; তারা সব রকম ভাল ভাল জিনিষে ভরা বাড়ি ও আগেই খোঁড়া হয়েছে এমন অনেক কুয়ো, আঙ্গুর ক্ষেত, জিতবৃক্ষের বাগান এবং অনেক ফলের গাছ অধিকার করেছিল। তারা খেয়ে সন্তুষ্ট হয়ে স্বাস্থ্যবান হয়েছিল এবং তোমার দেওয়া প্রচুর মঙ্গল ভোগ করেছিল। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 32:15নহিমিয় 9:35দ্বিতীয় বিবরণ 3:5তবুও তারা অবাধ্য হয়ে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তোমার ব্যবস্থা তারা ত্যাগ করেছিল। তোমার যে ভাববাদীরা তাদের সাক্ষ্য দিতেন যাতে তারা তোমার দিকে ফিরে আসে, সেই ভাববাদীদের তারা মেরে ফেলেছিল; তারা তোমাকে ভীষণ অসন্তুষ্ট করল। আরও দেখুন: ১ রাজাবলি 14:9বিচারকর্তৃগণ 2:11-12নহিমিয় 9:18পরে তুমি শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলে আর তারা তাদের উপর অত্যাচার করত। কিন্তু তাদের কষ্টের দিন তারা তোমার কাছে কান্নাকাটি করত আর তুমি স্বর্গ থেকে তা শুনেছিলে। তুমি প্রচুর করুণায় তাদের কাছে উদ্ধারকারীদের পাঠিয়ে দিতে। যারা শত্রুদের হাত থেকে তাদের উদ্ধার করতে। আরও দেখুন: সামসঙ্গীত 106:41-45দানিয়েল 9:10-14২ রাজাবলি 13:5তবুও যেই তারা বিশ্রাম পেত অমনি আবার তারা তোমার চোখে যা খারাপ ব্যবহার করত, তাতে তুমি শত্রুদের হাতে তাদের ছেড়ে দিতে এবং সেই শত্রুরা তাদের কর্তৃত্ব করত। কিন্তু আবার যখন তারা তোমার কাছে কাঁদত তখন স্বর্গ থেকে তা শুনে তোমার করুণায় তুমি বারে বারে তাদের উদ্ধার করতে। আরও দেখুন: বিচারকর্তৃগণ 5:31১ রাজাবলি 8:33-34বিচারকর্তৃগণ 3:30তোমার ব্যবস্থার দিকে ফিরে আনার জন্য তুমি তাদের সাক্ষ্য দিতে, তবুও তাদের ব্যবহার ছিল অহঙ্কারে পূর্ণ; তারা তোমার সব আদেশ অমান্য করত। কিন্তু তোমার যে সব নির্দেশ পালন করলে মানুষ বাঁচে, তোমার সেই সব শাসনের বিরুদ্ধে তারা পাপ করত। তারা কাঁধ সরিয়ে এবং ঘাড় শক্ত করে তোমার কথা শুনত না। আরও দেখুন: লেবীয় পুস্তক 18:5নহিমিয় 9:16নহিমিয় 9:26তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য্য ধরলে। তোমার ভাববাদীদের মধ্য দিয়ে তোমার আত্মার মাধ্যমে তুমি তাদের সাক্ষ্য দিলে, কিন্তু তাতে তারা কান দিল না। তার জন্য বিভিন্ন জাতির হাতে তুমি তাদের তুলে দিলে। আরও দেখুন: রোমীয় 2:4যিশাইয় 63:10২ রাজাবলি 17:13-18তবুও তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের শেষ করে দাওনি ও ত্যাগ করনি, কারণ তুমি দয়াময় ও করুণায় পূর্ণ ঈশ্বর। আরও দেখুন: বিলাপ 3:22নহিমিয় 9:17যাত্রাপুস্তক 34:6-7অতএব, হে আমাদের ঈশ্বর, মহান, শক্তিশালী ও ভয়ঙ্কর ঈশ্বর। তুমি নিয়ম ও ব্যবস্থা পালন কর। অশূর রাজাদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সব কষ্ট আমাদের উপরে এবং আমাদের রাজাদের, নেতাদের, যাজকদের ও ভাববাদীদের, আমাদের পূর্বপুরুষদের ও তোমার সমস্ত লোকদের উপরে চলছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হোক। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 7:9নহিমিয় 1:5দানিয়েল 9:4আমাদের উপর যা কিছু ঘটতে দিয়েছ তাতে তুমি ধর্মময়; তুমি বিশ্বস্ত ভাবে কাজ করেছ আর আমরা অন্যায় করেছি। আরও দেখুন: সামসঙ্গীত 106:6আদিপুস্তক 18:25দানিয়েল 9:5-14আমাদের রাজারা, নেতারা, যাজকেরা ও আমাদের পূর্বপুরুষেরা তোমার ব্যবস্থা মেনে চলেন নি এবং তোমার আজ্ঞায় ও যার মাধ্যমে তুমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই আদেশে কান দেননি। আরও দেখুন: যিরমিয় 29:19২ রাজাবলি 17:13দ্বিতীয় বিবরণ 31:21তাঁদের রাজত্বকালে তাঁরা তোমার দেওয়া বড় ও উর্বর দেশে প্রচুর মঙ্গল ভোগ করছিলেন, তবুও তাঁরা তোমার সেবা করেন নি কিম্বা তাঁদের খারাপ কাজ থেকে ফেরেন নি। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 28:47যিরমিয় 5:19দ্বিতীয় বিবরণ 32:12-15দেখ, আজ আমরা দাস; যে দেশটা তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে যাতে তারা তার ফল আর সব রকমের ভাল জিনিসের অধিকারী করেছিলে, দেখ, আমরা এই দেশের মধ্যে দাস হয়ে রয়েছি। আরও দেখুন: ইষ্রা 9:9দ্বিতীয় বিবরণ 28:48২ বংশাবলি 12:8আর আমাদের পাপের দরুন যে রাজাদের তুমি আমাদের উপরে রাজত্ব করতে দিয়েছ দেশে উত্পন্ন প্রচুর জিনিস তাঁদের কাছেই যায়। তাঁরা তাঁদের খুশী মতই আমাদের শরীরের উপরে ও আমাদের পশুপালের উপরে কর্তৃত্ব করেন। আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি। আরও দেখুন: দ্বিতীয় বিবরণ 28:33দ্বিতীয় বিবরণ 28:48ইষ্রা 7:24“এই সব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিত ভাবে চুক্তি করছি, আর তার উপর আমাদের নেতারা, লেবীয়েরা ও যাজকেরা তাঁদের সীলমোহর দিচ্ছেন।” আরও দেখুন: নহিমিয় 10:1ইষ্রা 10:3নহিমিয় 10:29
আরও দেখুন: ক্রস-রেফারেন্স OpenBible.info (CC BY) থেকে, আংশিকভাবে Treasury of Scripture Knowledge (পাবলিক ডোমেইন) থেকে নেওয়া।
ধ্যান
এই অংশের জন্য এখনো কোনো পর্যালোচিত ধ্যান নেই।
টীকা · হেডক (১৮৫৯, পাবলিক ডোমেইন)27টি টীকা
টীকা ইংরেজিতে ফা. জর্জ লিও হেডকের ঊনবিংশ শতাব্দীর ক্যাথলিক ভাষ্য, যেমন প্রকাশিত হয়েছিল।
এই টীকাগুলো তাদের সময়ের বিতর্ক বহন করে: কিছু টীকা ইহুদি জনগণ বা অন্য খ্রীষ্টভক্তদের সম্পর্কে কঠোর ভাষায় কথা বলে। আজ মণ্ডলী ভিন্ন শিক্ষা দেয়: খ্রীষ্টের মৃত্যুর জন্য ইহুদি জনগণকে দোষ দেওয়া যায় না (নস্ত্রা এতাতে ৪; ধর্মশিক্ষা ৫৯৭–৫৯৮), আর অন্য সম্প্রদায়ের খ্রীষ্টভক্তেরা প্রভুতে আমাদের ভাইবোন (উনিতাতিস রেদিন্তেগ্রাৎসিও ৩)। খ্রীষ্টীয় ঐক্য
নহিমিয় 9:1
Ver. 1. Month; Tizri, the day after they had sent away those women, (C.) whose company now covered them with confusion. H. --- They were moved to compunction, by the hearing of the law, read by Esdras. M.
↑ 1নহিমিয় 9:2
ঊনবিংশ শতাব্দীর এই টীকায় বিতর্কমূলক ভাষা আছে; এই প্যানেলের শুরুর টীকার আলোকে এটি পড়ুন।
Ver. 2. Stranger; idolatrous women. H. --- True repentance requires the works of mortification, and particularly the removal of all occasions of sin and disorderly pleasures. W. --- The reformation had been commenced under Esdras, but some had relapsed. 1 Esd. x. 3. C. --- The true born Israelites would have no society with the sons of infidels. T. --- Fathers, that they might not be punished for them. Ex. xx. 5. C.
↑ 2নহিমিয় 9:3
Ver. 3. Stand, to hear the law, out of reverence; (M.) or the Levites ascended the pulpit to read, four times in the day. T. --- After each lecture psalms were sung, (C.) to praise God, and to declare the sins of the people, and their sincere repentance. H. --- On days of mourning, the Jews assembled four times to pray, and thrice on other days, by the institution of Esdras.
Maimonides.
See Acts iii. 1. --- On their fasts, they refrained from all meat, as well as from work, spending their time in prayer. They began at the first hour, and continued their exercises of devotion till the third, when they recommenced for other three hours. They did the like at the sixth and ninth hours; hearing the law, then prostrating themselves to confess their sins. Afterwards they rose to join with the Levites in praising the Lord. C.
↑ 3নহিমিয় 9:4
Ver. 4. Step, erected by Esdras. C. viii. 4. --- Josue, &c. These Levites are mentioned again, (v.
5.) with some variation. Bani is called Bonni; Sebania, is Hasebnia. C. ---
Perhaps some of them might be different, as there seems to be no reason for thus changing their names so soon. There are eight persons in both places.
Sept. have, "Jesus and the sons ( Bani) of Kadmiel, Sachania, son of Sarabaia, the sons of Chanani, &c.; (5.) and the Levites, Jesus and Kadmiel said, Arise,
&c. (6.) and Esdras said, Thou," &c. H.
↑ 4নহিমিয় 9:5
Ver. 5. To eternity. Existing. Sa. --- Bless him continually. M. --- Let one generation after another praise his holy name. H.
↑ 5নহিমিয় 9:6
Ver. 6. Of heavens. The highest, (C.) and most glorious (H.) residence of the Eternal. --- Host.
Stars (C.) and angels, (M.) which are like his guards. --- Life, or being. If the Levites had adopted the sentiments of the Persians, that the stars were animated, this does not prove the truth of that opinion, which has nevertheless been maintained by many. Gen. i. 18. C. --- The expression is used for preserving, (Ps. xl. 3. M.) re-establishing, &c. C. iv. 2. C.
↑ 6নহিমিয় 9:7
Ver. 7. The fire of the Chaldees. The city of Ur, in Chaldea, the name of which signifies fire. Or out of the fire of tribulations and temptations, to which he was there exposed. The ancient Rabbins understood this literally, affirming that Abraham was cast into the fire by the idolaters, and brought out by a miracle without any hurt. Ch. --- The Chaldees adored fire, (S. Jer. q. Heb.
in Gen. xi. 31.) and the Persians probably imitated them. Strabo xv. --- The emperor Heraclius destroyed their Pyreia. Suidas. --- S. Jerom translates Ur of the Chaldees, in all other places.
Amama. --- Sept. "the country of," &c. C. --- It is supposed that he sacred fire preserved in this city, gave name to it, ( Ur, "fire,") as Heliopolis was so called, from the particular worship of "the sun." H. --- Abraham, to imply some mystery. Gen. xvii. W. --- See Isai. xliii. 27.
↑ 7নহিমিয় 9:10
Ver. 10. A name, Glorious, (M.) and to be feared by all. Ex. xiv.
↑ 10নহিমিয় 9:14
Ver. 14. Sabbath. Which it seems had not been observed by them before, (Ex.
xvi. 23. C.) at least not with such exactitude. H.
↑ 14নহিমিয় 9:15
Ver. 15. Hand. Promising with an oath, (Gen. xiv. 22. M. and xxii. 16. C.) or displaying thy power. H.
↑ 15নহিমিয় 9:17
Ver. 17. Their head. Or appointed a leader instead of Moses, (Num. xiv. 4. M.) or an idol. Ex.
xxxii. 1. Sept. "they gave a beginning, or a chief to return." Syr. "their heart returned to their crimes." C. --- Prot. "and tin their rebellion appointed a captain to," &c. They turned their back upon the promised land, and set their faces to return into Egypt. H. --- Sinners are not deprived of free-will. W.
↑ 17নহিমিয় 9:18
Ver. 18. Blasphemies. By attributing the perfections of God to a senseless idol.
Prot. follow the Sept. "provocations." Neatsoth (H.) properly implies words of an insulting nature. C.
↑ 18নহিমিয় 9:20
Ver. 20. Spirit. The conducting angel. M. --- God enlightened and moved the hearts of the people, by his grace; which he gave in abundance to Moses. C.
↑ 20নহিমিয় 9:21
Ver. 21. Worn. So as to be sore, (H.) or without shoes. M. See Deut. viii. 4. C. ---
Prot. "their feet swelled not."
↑ 21নহিমিয় 9:22
Ver. 22. Lots. Heb. "them (the Chanaanites, or as it is more commonly understood, the Israelites,) into corners." C. --- Sept. "by lot they possessed,"
&c. H. --- Sehon was king of Hesebon. Num. xxi. 26. C.
↑ 22নহিমিয় 9:24
Ver. 24. Land. From which most of their fathers were excluded by death.
↑ 24নহিমিয় 9:25
Ver. 25. Goodness. Prosperity was their ruin, (H.) as Moses had foretold. Deut.
xxxii. 15. C. ---
"Empire is easily retained by the same arts by which it was procured: but when idleness takes the place of industry, when lust and pride banish continence and equity, fortune is changed with manners." Sallust, Grot.
↑ 25নহিমিয় 9:26
Ver. 26. Earnestly. Lit. "called to witness" (H.) themselves, (Jos. xxiv. 21.) or heaven and earth.
Deut. iv. 26. and xxx. 19. C. --- Blasphemies. See v. 18. M.
↑ 26নহিমিয় 9:27
Ver. 27. Saviours. Josue, (C.) and more particularly the judges, (M.) David, &c.
C.
↑ 27নহিমিয় 9:28
Ver. 28. Rest from their enemies. H. --- The interval between their relapses was very short. C.
↑ 28নহিমিয় 9:29
Ver. 29. Shoulder. Slipping from under the burden of the law. H. --- It seems this and the following verses chiefly regard the ten tribes, which proudly rebelled against Juda, (C.) and against the Lord. H.
↑ 29নহিমিয় 9:30
Ver. 30. Years, 254; during which time God had not ceased to recall his people to a sense of their duty, but all in vain.
↑ 30নহিমিয় 9:32
Ver. 32. Labour. Receive it in satisfaction. C. --- Heb. "let not all the trouble seem little before thee;" as if it were not enough to appease thy anger, when borne with proper dispositions and faith. H. --- Assur. Theglathphalassar, who led some of the tribes into captivity, as Salmanasar did the rest. During this period, the whole nation was involved in misery, (C.) from which they had not been liberated even when the author wrote, v. 36. H. 1 Par. v. 26. M.
↑ 32নহিমিয় 9:33
Ver. 33. Truth, fulfilled thy promises. We have broken the covenant.
↑ 33নহিমিয় 9:36
Ver. 36. In it. Tributary to Persia. C. v. 4. and 1 Esd. vii. 24. and ix. 9. C.
↑ 36নহিমিয় 9:37
Ver. 37. Tribulation. As we cannot enjoy the fruits, being so heavily taxed, and obliged to work in person for the king of a foreign country. C.
↑ 37নহিমিয় 9:38
Ver. 38. Because. Or "considering all these things," as chastisements due to our transgressions, we are resolved now to reform our conduct, (H.) and to comply more exactly with the covenant, which we will now solemnly renew. A copy was probably deposited in the temple, signed by the princes, (C.) in the name of all. H. --- Malachy (i. 4.) seems to allude to this covenant. C.
↑ 38লাইসেন্স: Notes by Fr. George Leo Haydock (1774–1849), from the Douay-Rheims Bible with Haydock's commentary (first ed. Thomas Haydock, Manchester/Dublin, 1811–1814; New York: Edward Dunigan & Brother, 1859); New Testament notes compiled with Fr. Benedict Rayment. Public domain. Digital text: "The Haydock Bible", Internet Archive (archive.org/details/TheHaydockBible), uploaded 2011 under the Public Domain Mark. · কৃতজ্ঞতা ও লাইসেন্স